‘যা তিনি চান তাই তিনি করেন৷’ (সূরা আল বুরুজ-১৬) ‘যে ব্যক্তি আল্লাহ তায়ালাকে ভয় করে আল্লাহ তায়ালা তার জন্যে কোনো না কোনো ‘পথ’ বের করে আনেন এবং তাকে এমন সব স্থান থেকে রেযেক সরবরাহ করেন, যার কোনো ধারণাও সে করতে পারে না । যে ব্যক্তি আল্লাহ তায়ালার ওপর ভরসা করবে, তিনি নিজেই তার জন্যে যথেষ্ট হবেন এবং তিনি যা করতে চান তা সহজেই সম্পন্ন করে দেন। (সূরা আত্ তালাক ৩) ‘এই ভূখন্ডে বিচরণশীল প্রতিটি প্রাণীকেই তিনি তার নিয়ন্ত্রণে ধরে রেখেছেন ।' (সূরা হুদ-৫৬) ‘আল্লাহ তায়ালা কি তার বান্দাদের জন্যে যথেষ্ট নন? এবং তাকে ছাড়া তারা তোমাদের অন্য লোকদের দিয়ে ভয় দেখায় ।' (সূরা আঝ ঝুমার-৩৬) ‘আল্লাহ তায়ালা যাকে অপদস্থ করেন তাকে সম্মান দান করার কেউ নেই ৷’ (সূরা আল হজ্তব-১৮) ‘আল্লাহ তায়ালা যাকে পথভ্রষ্ট করেন তাকে পথ দেখাবার কেউ নেই ।'(সূরা আঝ ঝুমার ২৩) আল্লাহ তায়ালা এই দুনিয়া জোড়া সবকিছু বানিয়ে একে অন্ধ প্রাকৃতিক নিয়মনীতির ওপর ছেড়ে দিয়ে রাখেননি বরং এখানে সর্বদাই প্রতিটি ক্রিয়া ও তার প্রতিক্রিয়ার পেছনে আল্লাহ তায়ালার নিজ ইচ্ছা ও এরাদাই কার্যকর থাকে । মানুষের চলার জন্যে আল্লাহ্ তায়ালা যে জীবন বিধান রচনা করেছেন, তা মানবীয় উৎকর্ষের প্রতিটি ধাপে এবং উন্নতির প্রতিটি যুগে সমভাবে উপকারী, মুক্তি ও কল্যাণের ক্ষেত্রে একই ধরনের নিশ্চয়তা বিধানকারী প্রমাণিত হয়েছে। এই জীবন বিধান এমন সব মানুষদের জন্যে যারা এই দুনিয়ায় বসবাস করে, এ কারণেই তাতে তার প্রকৃতি, যোগ্যতা ও ক্ষমতার পরিপূর্ণ লক্ষ্য রাখা হয়েছে। ইসলাম এই ভূখন্ডে মানুষকে এবং তার ক্রিয়াকান্ডকে কখনো হীন করে দেখে না । ব্যক্তিগত, সামষ্টিক কিংবা কোনোক্ষেত্রেই তার গুরুত্বকে খাটো করে তাকে জন্তু-জানোয়ারের স্তরে নামিয়ে দেয় না । আবার তার ওপর তার যোগ্যতা, প্রতিভা ও ক্ষমতার বাইরে অতিরিক্ত কোনো দায়িত্বও চাপিয়ে দেয় না। ইসলামের মতে মানুষের প্রাকৃতিক বৈশিষ্ট্য এতো ঠুনকো নয় যে, মনগড়া কতিপয় দর্শন তৈরী করে তাকে পালটে ফেলা যাবে। মানুষ যখন আল্লাহ তায়ালার প্রদর্শিত ‘সেরাতুল মোস্তাকীমে’ কদম রাখে তখন মূলত সে তার প্রতিভা ও যোগ্যতা অনুযায়ী আল্লাহ তায়ালার বিধি-নিষেধের ওপর চলতে শুরু করে এবং আস্তে আস্তে আল্লাহ তায়ালার পথে সে অগ্বসর হতে থাকে। তবে ইসলামের এই পথ দীর্ঘ সহজ ও সরল । আল্লাহ তায়ালা এটা চান না যে, মানবীয় প্রকৃতিকে পদদলিত করে তার ওপর আধ্যাত্মিক কর্মের বোঝা চাপিয়ে ইসলামের উদ্দেশ্যসমূহ সিদ্ধ হোক ৷ মানুষের তৈরী নতুন মতবাদগুলো মানুষকে যন্ত্রের মধ্যে ফেলে দিয়ে যতো তাড়াতাড়ি সম্ভব আদর্শের বাস্তবায়ন দেখে নিতে চায়। এতে যদি দুনিয়ায় রক্তের নদী বয়ে যায়, মানুষের সামাজিক জীবন কাঠামো তছনছ হয়ে যায়, কিংবা তার অতীত ইতিহাসের অর্জিত পাওনাগুলো সব নিশ্চিহ্ন হয়ে যায়, তাতেও কিছু আসে যায় না। KD www.icsbook.info
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।