কিন্তু এসত্ববেও আল্লাহ তায়ালার হেকমতসমূহ মানুষের কাছে পরিষ্কার হয়নি । ‘এতে ব্যথিত হবার কিছু নেই যে, তোমরা কোনো জিনিসকে হয়তো পছন্দ করছো না, কিন্তু আল্লাহ তায়ালা তাতে অনেক কল্যাণ নিহিত রেখেছেন ৷’ (সূরা আন নেসা- ১৯) ‘এতেও আশ্চৰ্যত্বিত হবার কিছু নেই যে, কোনো বিষয় তোমাদের ভালো লাগে না, অথচ আল্লাহ তায়ালা তাতে তোমাদের জন্যে মংগল নিহিত রেখেছেন, আবার অন্য একটি জিনিস যা তোমাদের ভালো লাগে অথচ তা তোমাদের জন্যে ক্ষতিকর ৷ এ বিষয়গুলো আল্লাহ তায়ালাই ভালো জানেন এবং তোমরা কিছুই জানো না । (সূরা আল বাকারা- ২১৬) উপায়-উপকরণের ওপর কখনো ফলাফল নির্ভর করে, আবার কখনো করেও না । উপকরণ কখনো কার্যকর হয়, আবার কখনো তা ব্যর্থও হয়ে যায়, আর উপায়-উপকরণ সবকিছুই আল্লাহ তায়ালার হাতে । ‘তোমার তো জানা নেই, হয়তো আল্লাহ তায়ালা অতপর এর কোনো রাস্তা বের করে দেবেন’ (সূরা আত্ তালাক-১০) ‘তোমরা কিছুই আশা করতে পারো না-হ্যা আল্লাহ তায়ালার যা মঞ্জুর আছে তা ছাড়া ৷’ (সূরা আত্ তাকওয়ীর ২৯) মোমেন ব্যক্তি উপায়-উপকরণ এ জন্যেই ব্যবহার করে যে তাকে তা করার আদেশ দেয়া হয়েছে। কিন্তু তার বিশ্বাস থাকে যে, এসব কিছুর কাংখিত ফলাফল আল্লাহ তায়ালার হাতেই । মোমেন তার সমস্ত মনোনিবেশ আল্লাহ তায়ালার প্রতিই নিবদ্ধ রাখে । তার হেকমত, জ্ঞান ও ক্ষমতার প্রতি সে সদা সজাগ থাকে, আল্লাহ তায়ালার অস্তিত্বের ওপর তার প্রগাঢ় আস্থা থাকে। এ কারণেই মোমেন ব্যক্তি সব রকমের দ্বিধা-দ্বন্দ ও অন্ধ বিশ্বাস থেকে দূরে থাকতে পারে। ‘শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং তোমাদের অশ্লীল কাজ করতে বলে, (অপর দিকে) আল্লাহ তায়ালা তোমাদের তার ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন, আল্লাহ তায়ালা বিশাল ব্যাপক ও অনেক প্রজ্ঞাময় ।' (সুরা আল বাকারা-২৬৮) কোরআনের ছায়াতলে আমি গভীর প্রশান্তিময়, নিশ্চিত ও পবিত্র জীবন কাটিয়েছি। আমি প্রতিটি দিগন্তে আল্লাহ তায়ালার লীলা পর্যবেক্ষণ করেছি এবং জীবনের প্রত্যেকটি ব্যাপারে আমি তার বহু ধরনের গুণাবলীর বিকাশ পর্যবেক্ষণ করেছি। ‘যখন সে তীর কাছে দোয়ার হাত ওঠায় তখন, এমন কে আছেন যিনি অস্থির হৃদয়ের আকুতি শ্রবণ করেন, আবার কে এমন আছেন যিনি তার কষ্টসমূহ দূরীভূত করেন’ (সূরা আন নামল ৬২) ‘তিনি স্বীয় বান্দাদের ওপর বিপুল ক্ষমতাবান ।' (সূরা আল আনয়াম -৬১) ‘তিনি প্রজ্ঞাসম্পন্ব ও সম্যক অবগত ।' (সূরা আল আনয়াম-৭৪) ‘আল্লাহ তায়ালা নিজ কার্যকলাপের ওপর অসীম ক্ষমতাবান, যদিও অধিকাংশ লোক তা জানে না।' (সূরা ইউসূফ-২১) es আনফাল-২৪) . EEE > TEE www.icsbook.info
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।