তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ তায়ালা যেহেতু মানব জাতিকে মর্যাদা ও সম্মানে ভূষিত করেছেন এবং নিজস্ব রূহ দিয়ে তার মধ্যে জীবন দান করেছেন তাই এই আল্লাহকেন্দ্রিক বিশ্বাসই মানব জাতিকে একত্রিত করে রাখার মাধ্যম হিসেবে নির্ধারিত হবে। এই বিশ্বাসই হচ্ছে মোমেনের দেশ, মোমেনের জাতি ও মোমেনের খান্দান। এই কারণেই এই বিশ্বাসের ওপর ভিত্তি করে মোমেন যে কোনো সময়ই একই প্রাটফরমে একত্রিত হতে পারে। মানুষ কোনো জন্তু-জানোয়ারের দল নয় যে, তাদের এক স্থানে একত্রিত করার জন্যে ঘাস কিংবা চারণভূমির ব্যবস্থা করতে হবে। দেশ, জাতি ও তাদের অর্থনৈতিক ক্রিয়াকান্ডের স্থান তো সত্যিকার অর্থে মানবতার আসন থেকে অনেক অনেক নিচে । ইতিহাসের প্রতি স্তরে মোমেনদের খান্দান ছিলো একটাই ৷ সর্বাবস্থায় সে ঈমানী কাফেলায় শামিল থাকবে যে কাফেলার সর্দার ছিলেন- নূহ (আ.), ইবরাহীম (আ.), ইসমাইল (আ.), ইসহাক (আ.), ইয়াকুব (আ.), ইউসুফ (অ৷), মূসা (আ.), ঈসা (আ.), ও মোহাম্মদ (স.)। ‘এই যে তোমাদের দল, মূলত তা একই দল এবং আমিই তোমাদের মালিক, অতএব তোমরা. আমাকেই ভয় করো’ (সূরা আল মোমেনুন- ৫৩) যখন থেকে মানুষ এই যমীনে পা রেখেছে তখন থেকেই-ইতিহাসের প্রতিটি অধ্যায়ে, যুগের প্রতিটি বিবর্তনে ঈমানদারদের একটা কাফেলা এখানে সতত মওজুদ ছিলো, আর ঈমানদারের এই কাফেলাকে ইতিহাসের প্রতিটি স্তরে, প্রতিটি অধ্যায়ে একই ধরনের অবস্থা, একই ধরনের সমস্যার মোকাবেলা করতে হয়েছে। তাদের সংগ্রাম ছিলো জাহেলিয়াতের সাথে । গোমরাহীর বিরুদ্ধে তারা সর্বদাই আল্লাহদ্রোহিতাকে উচ্ছেদ কাজে তৎপর ছিলেন। তারা সর্বদাই অজ্ঞতা ও পথত্রষ্টতার বিরুদ্ধে মাথা তুলে দাড়িয়েছেন। এই কাফেলা কঠিন থেকে কঠিনতর মুহূর্তেও সাহসিকতা ও দৃঢ়তার সাথে হামেশা এগিয়ে গেছে, সব সময়ই তারা আল্লাহ তায়ালার সাহায্যের দিকে তাকিয়ে থেকেছে, কুফর ও ইসলামের প্রতিটি রণক্ষেত্রে তারা আল্লাহ তায়ালার কাছ থেকেই সাহায্য প্রার্থনা করেছে। ‘এবং যারা কাফের, আল্লাহ্‌ তায়ালার প্রতি অবিশ্বাসী ছিলো, তারা তাদের নবীদের বললো, আমরা হয় তোমাদের এই জনপদ থেকে বের করে দেবো অথবা তোমাদেরকে আমাদের দলে শামিল হতে হবে। অতপর আল্লাহ তায়ালা তাদের কাছে ওহী পাঠিয়ে বললেন যে, আমি যালেমদের ধ্বংস করে দেবো এবং অতপর এই যমীনের ওপর তোমাদের আমি ‘আবাদ’ করাবো। একথা তাদের বেলায় প্রযোজ্য যারা কেয়ামতের দিন আমার সামনে দাড়ানোকে এবং আমার আযাবকে ভয় করে!’ (সূরা ইবরাহীম- ১৩, ১৪) কোরআন অধ্যয়নের বিভিন্ন স্তরে আমার অন্তরে এ কথাটা পরিষ্কার হয়ে গেছে যে, এই বিশ্ব চরাচরের সৃষ্টি কোনো ঘটনাচক্র নয় এবং এমনি এমনি তা সৃষ্টি করা হয়নি বরং আল্লাহ তায়ালা একটি সুনির্দিষ্ট উদ্দেশ্যেই তা তৈরী করেছেন। ‘আমি প্রতিটি জিনিসকে সঠিক পরিমাপের ভিত্তিতে বানিয়েছি ৷’ (সূরা আল ক্বামার- ৪৯) ‘এবং তিনিই প্রতিটি জিনিসকে তৈরী করেছেন এবং অতপর তার একটি পরিমাপ নির্ধারণ করেছেন’ (সূরা আল ফোরকান- ২) CD mmm www.icsbook.info

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।