তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

কোরআন অধ্যয়নকালে আমি একথা অনুধাবন করেছি যে আল্লাহ্‌ তায়ালা মানুষের জন্যে যে জীবন কাঠামো ও জীবন বিধান নির্ধারণ করেছেন তার সাথে আল্লাহ তায়ালার সৃষ্ট-এই কায়েনাতের একটা গভীর মিল রয়েছে এবং এর সর্বত্র একটা সামঞ্জস্য বিরাজ করছে। অতপর এটা আমি অনুধাবন করেছি যে, মানবতার বিপর্যয়ের মূল কারণ হচ্ছে সামঞ্জশীল এই প্রাকৃতিক নিয়মনীতির বিরুদ্ধাচরণ করা, অপর কথায় এই নীতিমালার সাথে সংঘর্ষ বাধানো ৷ মূলত শয়তান মানব জাতিকে এমন এক জাহান্নামের দিকে ঠেলে দিয়েছে যেখানে ‘আফসোস’ ছাড়া আর কোনো উপায়ই তার জন্যে বাকী থাকেনি । কোরআন অধ্যয়নের সময় আমি এ কথাটা খুব ভাল করে জেনে নিয়েছি যে, এই বিশ্বজগতের ব্যাপকতা অসীম এবং অদৃশ্যমান বিশ্ব এই দৃশ্যমান বিশ্বের চেয়ে অনেক ব্যাপক । মানবীয় জীবন এই বৈষয়িক দুনিয়ার রাস্তা ধরে আখেরাতের অসীম ব্যাপকতার দিকে ধাবিত হয়। মৃত্যু কোনো শুরুর শেষ নয়-বরং তা হচ্ছে এক অন্তিম যাত্রার সূচনা মাত্র ৷ দুনিয়া ও আখেরাতের দীর্ঘ দূরত্বের ওপর বিস্তৃত হয়ে আছে মানুষের এই জীবন। এই জীবনে মানুষ যা কিছুই অর্জন করুক না কেন, শুধু সেটুকুই নয়-আরো অনেক কিছুই তার জন্যে রয়েছে। কোনো মানুষ এই দুনিয়ায় স্বীয় কর্মকান্ডের দন্ড থেকে বাচতে পারলেও ওখানে তার মুক্তি নেই । কারণ সেখানে কোনো যুলুম নেই, কিছুর অভাব নেই, কোনো ক্রটি বিচ্যুতি নেই । এই দুনিয়ায় একজন মোমেনের জীবন বিশ্ব চরাচরের সবকিছুর সাথেই সামঞ্জস্যশীল ৷ মোমেন ব্যক্তি নিজেও আল্লাহ তায়ালার দিকে নিবিষ্ট এবং সমগ্র বিশ্বপ্রকৃতিও আল্লাহ্‌ তায়ালার হুকুমের দিকে নিবিষ্ট, তার হুকুমের সামনে সেজদারত । ‘আসমানসমূহ ও যমীনের মাঝে যতো কিছু রয়েছে ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায়-সবকিছুই তার সামনে মাথানত করছে এবং তারই আশ্রয়তলে সবাই সকাল সন্ধ্যা অবনত মস্তকে নিমগু আছে ।' (সূরা আর রা'দ-১৫) ‘এই সাত আসমান ও যমীনে এবং তার মধ্যে যতো সৃষ্ট জীব রয়েছে সবাই তার গুণ গায় । এই সমগ্র সৃষ্টিকূলের মাঝে এমন একটি বস্তুও নেই, যা প্রশংসার সাথে তার তাসবীহ আদায় করছে না ।' (সূরা বনি ইসরাঈল-৪৪) আমি কোরআন অধ্যয়নকালে একথা অনুধাবন করেছি যে, আল্লাহ তায়ালা মানুষকে এমন এক সম্মান ও মর্যাদা দান করেছেন, যার সাথে তারা ইতিপূর্বে কখনো পরিচিত হতে সক্ষম হয়নি। আল্লাহ তায়ালা মানুষ সৃষ্টি করেছেন, অতপর তাতে ‘রূহ’ দান করে জীবন দিয়েছেন । ‘যখন আমি তাকে (মানব আকৃতিতে) ঠিক করে নেবো এবং তাতে আমার ‘রূহ’ দান করবো তখন তোমরা তার সামনে সেজদাবনত হয়ে পড়বে ৷' (সূরা আল হেজর-২৯) এরপর আল্লাহ তায়ালা মানুষকে এই পৃথিবীতে তার প্রতিনিধি নিয়োগ করলেন। ‘যখন তোমার মালিক বললেন, আমি যমীনের বুকে আমার একজন প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছি এবং যা কিছুই এই বিশ্বজগতে রয়েছে তার সবটুকুকেই আমি তোমার অধীনস্থ করে: রেখেছি ।' (সূরা আল বাকারা-৩০) NEE CC > EEA যিলাল ১ম ৫ www.icsbook.info

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।