আমার জীবনের কতিপয় পবিত্র দিবারাত্রি, যা কোরআনের অধ্যয়নে অতিবাহিত হয়েছে- ‘কোরআনের ছায়াতলে’ জীবন অতিবাহিত করা, তার অর্থ ও উদ্দেশ্য সম্পর্কে চিন্তা-ভাবনা করা এবং আল্লাহ তায়ালার এই শেষ কেতাব অনুধাবনের চেষ্টায় লেগে থাকা এমন মহামূল্যবান সৌভাগ্যের ব্যাপার, যার অনুধাবন শুধু তিনিই করতে পারেন, যিনি তার সময়গুলোকে কোরআন বোঝার কাজে লাগিয়ে রেখেছেন এবং কোরআনের পথে চলে নিজের জীবনকে পুত ও পবিত্র করে নিতে পেরেছেন ।' আমি আল্লাহ তায়ালার অশেষ কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাকে এই মহান কাজের তওফীক দান করেছেন। আমি এই কোরআন অধ্যয়নে নিজের সময় ব্যয় করে এমন একটি মূল্যবান সম্পদ হাসিল করতে পেরেছি, যার মূল্য ও মর্যাদার কোনো ধারণা ও পরিমাপ করা আমার পক্ষে সম্ভব নয়। আমার মতো অধম ব্যক্তির ওপর আল্লাহ তায়ালার এ ছিলো এক বিরাট অনুগ্রহ । আমি যখন কোরআনের ওপর চিন্তা-ভাবনা শুরু করেছি তখন তিনি আমার জন্যে রহমতের সব কয়টি দরজাই খুলে দিয়েছেন এবং আমাকে কোরআনের ‘রুহের’ এতো নিকটবর্তী করে দিয়েছেন, মনে হয় যেন কোরআন নিজেই বুঝি আমার ওপর তার সত্যসমূহ খুলে খুলে বর্ণনা করছে। কোরআনুল কারীম অধ্যয়নের সময় আমার মনে হয়েছে যেন আমি মর্ত্যলোক থেকে অনেক ওপরে উঠে গেছি, আর এই ওপর থেকে আমি নিচের পৃথিবীর দিকে আমার দৃষ্টি নিক্ষেপ করছি, আর অবলোকন করছি জাহেলিয়াত যেন এক প্রলয়ংকরী ও সর্বগ্রাসী রূপ নিয়ে সমগ্র দুনিয়ার ওপর ছেয়ে আছে। আর এই জাহেলিয়াতে মাতোয়ারা মানুষগুলো যেন নিজ নিজ অন্ধকার আবেষ্টনীতে আটকা পড়ে আছে এবং এমন এক গভীর খাদের ভেতর চাপা পড়ে আছে যে, তাদের কর্ণকুহরে এই আসমানী ডাক পৌছুতে পারছে না। সমগ্র মানবতা যেন পাগলের ন্যায় নেশাগ্রস্ত হয়ে জাহেলিয়াতে ডুবে আছে এবং জাহেলিয়াতের কর্মতৎপরতায় তারা সবাই আনন্দে আত্মহারা, যেমন এক শিশু তার খেলনাসমূহ নিয়ে ব্যস্ত থাকে। এই দৃশ্য থেকে আমি দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি এবং ভাবতে থাকি, কোরআনের উপস্থাপিত পূর্ণাংগ স্বয়ংসম্পূর্ণ ও পরিচ্ছন্ন জীবনাদর্শকে দেখেও মানবতা কেন জাহেলিয়াতের এই দুর্গন্ধময় স্থানের দিকে ধাবিত হচ্ছে? এই অধপতনের দিকে তারা কেন নিমজ্জিত হচ্ছে এবং অন্ধকারের আবেষ্টনীতে তারা কেন ঘুরপাক খাচ্ছে, যেখানে কোরআন তাদের পরিচ্ছন্ন জীবনের দাওয়াত দিচ্ছে, জীবনের উচ্চতর স্থানের দিকে বারবার ডাক দিচ্ছে, চীৎকার দিয়ে তাদের ডাকছে, ‘এসো, হে মানুষরা । আমি তোমাদের অন্ধকারের অতল থেকে বের করে আলোকোজ্জ্বল পরিবেশে নিয়ে আসি ৷' Cw www.icsbook.info
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।