তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

বৈশিষ্ট রয়েছে, জাহেলিয়াতের ধারক বাহকদের সাথে কোন্‌ ভাষায় কোন ভংগীতে আলাপ করতে হবে, কোন্‌ কোন্‌ বিষয় এ আলোচ্যসূচীতে স্থানলাভ করবে এবং কিভাবে কোথা থেকে এর জন্যে প্রয়োজনীয় পথনির্দেশ পাওয়া যাবে এসব বিষয়েই পরিপূর্ণ ধারণা নিয়ে ময়দানে নামতে হবে। মনে রাখতে হবে যে, আমাদের ঈমানের শক্তির উৎস হচ্ছে কোরআনের মৌলিক শিক্ষা । যে কোরআনের শিক্ষা ও বাণী থেকে স্বর্ণ যুগে ইসলামের পতাকাবাহীদের মনে আলোর মশাল জ্বলে উঠেছিলো, তাই হবে আমাদের পাথেয় । এ পাথেয়কে সম্বল করেই অতীতে আল্লাহ তায়ালার হয়েছিলেন। মূলত এ বিপ্নবের অগ্রনায়কদের উদ্দেশ্যেই আমি এ গ্রন্থ রচনা করেছি এবং এতে প্রয়োজনীয় কর্মপন্থাও পেশ করার চেষ্টা করেছি । | _ তাফসীর ‘ফী যিলালিল কোরআন’ শীর্ষক আমার লেখা তাফসীর খগ্রন্থের চারটি অধ্যায়কে আলোচ্য বিষয়ের সাথে সামঞ্জস্যশীল করার উদ্দেশ্যে দু'চার জায়গায় সামান্য পরিবর্তন করে এ গ্রন্থের রূপ দেয়া হয়েছে । এই বইর ভূমিকা এবং অন্যান্য অধ্যায়গুলো আমি বিভিন্ন সময়ে লিখেছিলাম, পবিত্র কোরআনের উপস্থাপিত জীবন দর্শন সম্পর্কে চিন্তা গবেষণা করার সময় আমি যে সুগভীর সত্য উপলব্ধি করেছি, তাই আমি এখানে তুলে ধরার প্রয়াস পেয়েছি। আমার এ চিন্তাগুলোকে আপাত দৃষ্টিতে এলোপাতাড়ি এবং পরস্পর যোগসূত্রবিহীন মনে হতে পারে, তবে একটু চিন্তা করলে দেখা যাবে যে, আমার এ চিন্তাগুলো আন্দোলনের কর্মপন্থা নির্ধারণে কিছুটা হলেও ভূমিকা রাখতে সক্ষম হবে। আমার এ লেখাগুলো মূলত এক ধারাবাহিক রচনার কয়েকটা কিস্তি মাত্র । ভবিষ্যতে আল্লাহ্‌ তায়ালার সাহায্যে আমি এ বিষয়ে আরও কিছু লেখা প্রস্তুত করবো । আল্লাহ তায়ালার রহমতই এ পথে আমার প্রধান সম্বল । (আলোচ্য প্রবন্ধটি এতিহাসিক গ্রন্থ ‘মায়ালেম ফীত্‌ তারীক'-এর ভূমিকা । অনুবাদঃ খাদিজা আথতার রেজায়ী । রে এই গ্রন্থের জন্যেই যালেমরা তাকে ফাসীর কাষ্টে ঝুলিয়েছিলো) www.icsbook.info

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।