তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

কম্যুনিষ্ট সমাজে মানবতার প্রতি চরম লাঞ্ছনা প্রদর্শন করা হয় এবং পুঁজিবাদী সমাজে অর্থলোভ ও সাম্রাজ্যবাদী মনোভাবের দরুন দুর্বল জাতিগুলোর প্রতি নির্মম শোষণ নিম্পেষণ করা হয়। মূলত আল্লাহ তায়ালার কর্তৃত্বের প্রতি বিদ্রোহ ঘোষণা করা এবং মানুষের আল্লাহ্‌ তায়ালা প্রদত্ত মর্যাদা অস্বীকার করার এ হচ্ছে অনিবার্য পরিণতি । এ দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যাবে যে, ইসলামই হচ্ছে একমাত্র জীবন বিধান যেখানে সব দিক থেকে মানুষের নিরাপত্তার গ্যারান্টি রয়েছে। কেননা অন্যান্য জীবন বিধানের অধীনে কোনো না কোনো প্রকারে মানুষ মানুষেরই দাসত্ব গ্রহণ করতে বাধ্য হয়। একমাত্র ইসলামী জীবন বিধানেই মানুষ মানুষের দাসত্ব থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে শুধুমাত্র আল্লাহ্‌ তায়ালারই বিধি-নিষেধ মোতাবেক শুধু তারই বন্দেগী করতে সমর্থ হয়। এখান থেকেই ইসলামের যাত্রাপথ অন্যান্য জীবন বিধান থেকে পৃথক হয়ে যায়। জীবন সম্পর্কে এ নতুন দৃষ্টিভংগীর ভিত্তিতে রচিত ও বাস্তব জীবনের উপযোগী এই জীবন বিধানই আমরা অতিরিক্ত বিষয় হিসেবে মানব সমাজের সামনে আজ তুলে ধরতে পারি । বর্তমান মানব সমাজ ইসলামের এ মৌলবাণী সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ । এটা পাশ্চাত্যের আবিষ্কারক প্রাচ্য প্রতীচ্যের প্রতিভাধর ব্যক্তিদের চিন্তাপ্রসূত জীবন দর্শন নয় । | এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, আমরা যে জীবন দর্শনে বিশ্বাসী, তা সকল দিক থেকেই পূর্ণাংগ । বিশ্ববাসীর কাছে ইসলামের এ বৈশিষ্ট আজও অজ্ঞাত । এর চেয়ে উত্তম বা এর সমকক্ষ কোনো জীবন বিধান পেশ করতে তারা মোটেই সক্ষম নয়। আমি আগেই উল্লেখ করেছি যে, বিশেষ কোনো এলাকায় ইসলাম বাস্তবে রূপায়িত না হলে এ ব্যবস্থার পরিপূর্ণ সৌন্দর্য কোনোদিনই উপলব্ধি করা যায় না। তাই এ ব্যবস্থার অধীনে একটি সমাজ গড়ে দুনিয়ার সামনে তার নমুনা পেশ করা আজ সব চেয়ে বড়ো প্রয়োজন । এ উদ্দেশ্য সাধনের জন্যেই কোনো একটি মুসলিম দেশে ইসলামী সমাজের পুনঃপ্রতিষ্ঠা জরুরী ৷ মূলত ইসলামী সমাজের পুনরুজ্জীবনকামী এমন একটি দলই বিশ্বের নেতৃত্ব লাভ করবে। এই ইসলামী সমাজের পুনরুজ্জীবন কিভাবে সম্ভব? এর জবাব হচ্ছে, এ জন্যে একটি অগ্রগামী দলকে নিজেদের গন্তব্যস্থল ঠিক করে জাহেলিয়াতের বিশ্বগ্রাসী অকূল সাগর পাড়ি দিয়ে এগিয়ে যেতে হবে। চলার পথে এ দলের সৈনিকরা সর্বব্যাপী জাহেলিয়াতের ছোয়া থেকে নিজেদের যথাসম্ভব হেফাযত করে চলবে । এ অগ্রগামী দলকে অবশ্যই তাদের যাত্রা শুরু করার সময় এর সঠিক স্থান, পথের দিশা, এর অলিগলি, চলার পথের সকল বিপদ-আপদ এবং দীর্ঘ ও কষ্টকর সফরের উদ্দেশ্য জেনে নিতে হবে শুধু তাই নয়, সারা দুনিয়ার আজ জাহেলিয়াত কোথায় কি পরিমাণ শেকড় বিস্তার করেছে তা ভালো করে জানতে হবে । চলার পথে কখন কার সাথে কি পরিমাণ সহযোগিতা করতে হবে আবার কখন তাদের তা বন্ধ করতে হবে, ভালো করে তা জানতে হবে। কোন্‌ কোন্‌ গুণাবলী ও বৈশিষ্টে তাদের সজ্জিত হতে হবে তাও নিশ্চিত হতে হবে । পরিবেষ্টনকারী জাহেলিয়াতের কি কি LN Co www.icsbook.info

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।