তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

আজকের প্রেক্ষাপটে মুসলিম উন্মত মানবজাতির সামনে বস্তুতাপ্তরিক আবিষ্কারের যোগ্যতা অথবা সম্ভাবনাময় প্রতিভা প্রদর্শনে অক্ষম এটা ঠিক । বর্তমান দুনিয়ার মানুষ মুসলিম উম্মতের শ্েষ্ঠত্‌ মেনে নিয়ে তাকে নেতৃত্বের আসন দান করবে, এ অবস্থায় তার এরূপ আশা বাতুলতা মাত্র । এ ক্ষেত্রে ইউরোপের সৃজনশীল মস্তিষ্ক এতো দূর পর্যন্ত অগ্রসর হয়ে গেছে যে, পরবর্তী কয়েক শতক পর্যন্ত এ প্রতিযোগিতায় ইউরোপকে পরাজিত করে যান্ত্রিক উন্নতির ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করার কল্পনাও আমরা করতে পারি না। তাই আমাদেরকে এখন কিছু ভিন্ন জাতের গুণাবলী অর্জন করতে হবে যা তাদের কাছে পাওয়া যায় না। তাই বলে বস্তুতাপ্ত্রিক উন্নতির বিষয়টিকে আমরা মোটেই অবহেলা করবো না । এ পার্থিব ‘| সুখ-সুবিধার প্রতিও আমাদের যথাযোগ্য গুরুত্‌ আরোপ করতে হবে। কারণ শুধু মানবজাতির নেতৃত্ব প্রদানের জন্যেই যে বৈষয়িক উন্নতি জরুরী তাই নয়, নিজেদের এবং ইসলামের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যেও এটা অপরিহার্য ।.ইসলাম মানুষকে পৃথিবীর বুকে আল্লাহ তায়ালার খলীফার মর্যাদা দিয়েছে এবং খলীফার দায়িত্‌ পালন ও আল্লাহ তায়ালার বন্দেগী করাকে মানব সৃষ্টির উদ্দেশ্য বলে ঘোষণা করেছে। তাই আল্লাহ তায়ালার খলীফা হিসেবে দুনিয়ার উন্নৃতি সাধন আমাদের জন্য বাধ্যতামূলক । মানবজাতির নেতৃত্বদানের জন্য আমাদের তাই আজ বৈষয়িক উন্নতি ছাড়াও অতিরিক্ত কিছু পেশ করতে হবে, আর এ অতিরিক্ত জিনিসটি হচ্ছে মানব জীবন সম্পর্কিত মৌলিক বিশ্বাস অর্থাৎ ঈমান এবং সে বিশ্বাসের ভিত্তিতে রচিত একটি পূর্ণাংগ জীবন বিধান। এ বিধান আধুনিক বিজ্ঞান ও কারিগরি বিদ্যার সকল অবদান সংরক্ষণ করবে । এ অতিরিক্ত জিনিসটি মানবজাতির মৌলিক প্রয়োজন পূরণের জন্যে আধুনিক জ্ঞান-বিজ্ঞান মানুষের আরাম-আয়েশের যে চমৎকার উদ্যোগ আয়োজন করেছে, তার মান বজায় রাখবে । আধুনিক জীবন যাত্রার উৎসমূলের দিকে লক্ষ্য করলে এটা পরিষ্কার হয়ে ওঠে যে, গোটা বিশ্বই আজ জাহেলিয়াতের পংকিল আবর্তে ঘুরপাক খাচ্ছে এবং সুখ-সুবিধার সকল আধুনিক উপায় উপকরণ ও চমৎকার উদ্ভাবনী প্রতিভার পাশীপাশি নিরেট অজ্ঞতাও এখন সুস্পষ্টর্ূপে দৃশ্যমান । আল্লাহ তায়ালার সার্বভৌমত্বের বিরুদ্ধে বিদ্রোহাত্বক আচরণই এই জাহেলিয়াতের প্রমাণ । এর ফলে আল্লাহ তায়ালার জন্যে নির্ধারিত সার্বভৌমত্ব মানুষের কাছে স্থানান্তরিত হয়েছে এবং কিছু সংখ্যক মানুষ সমাজের উপর প্রভুত্ব বিস্তার করেছে। মজার ব্যাপার হচ্ছে এই- এ জাহেলিয়াত প্রাচীন ও প্রাথমিক যুগের মত আল্লাহ তায়ালাকে সরাসরি অস্বীকার করে না, বরং জীবনের ভাল-মন্দের মান নির্ণয়, সমষ্টিগত জীবনের জন্যে আইন প্রণয়ন, জীবন বিধান রচনা করার অধিকার দাবীর মাধ্যমেই তারা আল্লাহ তায়ালার সাথে বিদ্রোহ ঘোষণা করে। আলোচ্য বিষয়গুলোতে আল্লাহ তায়ালা তাদের যে নির্দেশ দিয়েছেন, তা প্রত্যাখ্যান করা মানেই একজন পরিণতিই হচ্ছে তার সৃষ্টির ওপর যুলুম ও নির্যাতন । ENC AONE EEE > SEES NESE www.icsbook.info

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।