ইসলাম কখনো সমাজ ও জাতির বুকে বাস্তবে প্রতিষ্ঠিত না হয়ে তার এ ভূমিকা পালন করতে পারে না। কেননা মানুষ নিছক প্রশংসা শুনে কোনো মতবাদ গ্রহণ করতে রাযী হয় না। তারা বাস্তবে রূপায়িত ব্যবস্থাকেই সহজে বিচার করতে পারে এবং তাকেই পেতে চায়। এ দৃষ্টিভং থেকে বলা যায় যে, বিগত কয়েক শতক যাবত মুসলিম জাতি তার অস্তিত্বই হারিয়ে ফেলেছে । বর্তমানে তারা আল্লাহ তায়ালার দুনিয়ায় এমন একটি ভূখণ্ড দেখাতে সক্ষম হবে না যেখানে ইসলাম তার পূর্ণ সত্তায় বিরাজমান রয়েছে। আজকের মুসলমানদেরকে দেখলে একথা বিশ্বাসই হয় না যে, তাদের পূর্ব পুরুষেরা সত্যি সত্যিই ইসলামের অনুসারী ছিলেন। প্রকৃতপক্ষে মুসলমান হবে এমন একদল লোকের নাম, যাদের চলন বলন, ধ্যান-ধারণা, আইন-কানুন ও মূল্যবোধ সবকিছুই ইসলামী উৎস থেকে গৃহীত হবে। যে মুহূর্তে আল্লাহ তায়ালার দেয়া বিধান পৃথিবীর ওপর থেকে অপসারিত হয়েছে, সে মুহূর্ত থেকেই নিজস্ব বৈশিষ্টপূর্ণ মুসলিম দলটি ধরাপৃষ্ঠ থেকে বলতে গেলে বিলীনই হয়ে গেছে। আগে তার আসল রূপ পুনরুদ্ধার করতে হবে৷ মুসলিম জগত শত শত বছর ধরে মানব রচিত রীতিনীতির আবর্জনায় চাপা পড়ে রয়েছে। ইসলামী শিক্ষার সাথে যেসব ভ্রান্ত আইন-কানুন ও আচার-আচরণের দূরতম সম্পর্কও নেই, সেগুলোর গুরুভারেই আজ মুসলমানরা নিষ্পিষ্ট । তবু তারা নিজেদের এলাকাকে ইসলামী জগত মুসলিম দেশ আখ্যা দিয়ে আত্মপ্রসাদ লাভ করে। আমি জানি, নিজেদের সঠিক পুনর্গঠন ও মানবজাতির নেতৃত্ব পুনরুদ্ধার করা, এ দু'টো কাজের মধ্যে বিরাট একটা ব্যবধান সৃষ্টি হয়ে রয়েছে। কারণ, দীর্ঘকাল যাবৎ মুসলমান জাতির অস্তিত্ব দৃশ্যমান জগত থেকে বিলুপ্ত প্রায় । মানবগোষ্ঠীর নেতৃত্ব অনেক আগে থেকেই বৈরী আদর্শ, ইসলাম বিরোধী অমুসলিম জাতিগুলোর করায়ত্ত হয়ে আছে। একথা সত্য যে মুসলমানদের এই দীর্ঘ অনুপুস্থিতিতে ইউরোপীয় প্রতিভা বিজ্ঞান-সংস্কৃতি, আইন-কানুন ও বস্তুতাপ্ত্রিক উৎপাদনের ক্ষেত্রে অনেক উন্নতি সাধন করেছে এবং এর ফলে মানুষের সৃষ্টি শক্তি ও বস্তুগত সুবিধার উপকরণ নির্মাণ কৌশল অনেক উপরে উঠে গেছে। এসব চমৎকার আবিষ্কারের উপকরণ ইত্যাদি দোষক্রটির প্রতি ইশারা করা সহজ কথা নয় । বিশেষ করে ইসলামী জগত যখন এসব সৃজনশীল প্রতিভা থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত, তখন পাশ্চাত্য দেশীয় যান্ত্রিক উপকরণ আবিষ্কারকদের সমালোচনা করা তার পক্ষে আরও বেশী কঠিন। কিন্তু এসব বিশাল বাধা-বিপত্তি থাকা সত্তেও আজ ইসলামী বিপ্নুব অপরিহার্য । ইসলামী আদর্শের পুনরুজ্জীবন ও বিশ্বনেতৃত্বের আসন পুনরুদ্ধারের মধ্যে বিরাট ব্যবধান ও অনেক বাধা-বিঘ্ম আছে এটা সবার জানা ৷ তবু ইসলামী আদর্শের পুনরুজ্জীবন সাধনের জন্যে সময় নষ্ট না করে এখনি কাজ শুরু করা দরকার । যদি সঠিক জ্ঞান ও অন্তর্দৃষ্টি সহকারে আমরা এ কাজ শুরু করতে চাই, তাহলে মুসলিম উম্মতের ওপর আল্লাহ তায়ালা প্রদত্ত বিশ্ব নেতৃত্বের দায়িত্ব পালনের জন্যে কোন্ কোন্ গুণাবলী আগে ভাগেই অর্জন করা দরকার, তা আমাদের অবশ্যই জেনে নিতে হবে। সংস্কার ও পুনর্গঠনের কাজ শুরু করতে গিয়ে যেন হোঁচট খেতে না হয় সে জন্যে প্রয়োজনীয় গুণাবলী আমাদের অর্জন করা দরকার । Le eC et www.icsbook.info
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।