মানবজাতির আজ নতুন নেতৃত্বের প্রয়োজন পাশ্চাত্যের নেতৃত্ব আজ ক্ষয়িষ্ণু । এর কারণ, পাশ্চাত্য সংস্কৃতির বস্তুতাপ্রিক অবস্থা অথবা আর্থিক ও সামরিক শক্তির দুর্বলতা নয়, এর কারণ আরো গভীরে পাশ্চাত্য জগত মানবজাতির নেতৃত্বের আসন থেকে এ জন্যে বিদায় নিতে বাধ্য হয়েছে যে, জীবনীশক্তি সঞ্চারকারী যেসব মৌলিক গুণাবলী তাকে একদিন নেতৃত্বের আসনে অধিষ্ঠিত করেছিলো, সেসব গুণ আজ তার কাছে অবশিষ্ট নেই । অনাগত দিনের নতুন নেতৃত্বকে ইউরোপের যাবতীয় সৃজনশীল প্রতিভার অবদানগুলোকে সংরক্ষণ করে তার উত্তরোত্তর উন্নয়ন ঘটাতে হবে, সাথে সাথে মানব জাতির সামনে এমন মহান আদর্শ ও মূল্যবোধ পেশ করতে হবে, যা আজ পর্যন্ত সম্পূর্ণ অনাবিষ্কৃতই রয়ে গেছে। ভবিষ্যতের নেতৃত্বকে মানবজাতির সামনে একটি ইতিবাচক, গঠনমূলক ও বাস্তব জীবন বিধানও পেশ করতে হবে, যা মানব স্বভাবের সাথে সম্পূর্ণরূপে সামঞ্জস্যশীল হবে। বলার অপেক্ষা রাখে না একমাত্র ইসলামী ব্যবস্থাই উল্লেখিত মূল্যবোধ ও জীবন বিধান দান করতে সক্ষম । দেখতে দেখতে বিজ্ঞানের প্রতাপও এখন শেষ হয়ে এসেছে। ষোড়শ শতকে যে রেনেসী আন্দোলন সূচনা হয়েছিলো, আঠারো ও উনিশ শতকে এসে যে বিজ্ঞান বিজয়ের উঁচু শিখরে পৌছে গেছে বলে দাবী করছিলো-আজ তা নিষ্পুভ হয়ে পুনরুজ্জীবন শক্তি মনে হয় হারিয়ে ফেলেছে। আধুনিক যুগে যেসব জাতীয়তাবাদী ও উগ্র স্বদেশিকতাবাদী মতবাদ জন্য নিয়েছে এবং এগুলোকে ভিত্তি করে যেসব আন্দোলন ও জীবনযাত্রার প্রণালী গড়ে উঠেছে, সবগুলোই আজ বলতে গেলে নির্জীব হয়ে পড়েছে। সংক্ষেপে বলতে হয়, মানুষের তৈরী সকল জীবন বিধানই আজ চূড়াসন্তভাবে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এ নাযুক ও বিভ্রান্তিকর ও অস্বস্থিকর পরিস্থিতিতে মুসলমানদের নিজ দায়িত্ব পালনের সময় এসেছে । জেনে রাখতে হবে যে, ইসলাম কখনো সৃষ্টিজগতকে তার বস্তুসন্তার আবিষ্কারে বাধা দেয়নি । আল্লাহ তায়ালা পৃথিবীতে মানুষকে খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠানোর সময়ই মানবজাতিকে সৎপথ দেখানোর দায়িত্ব তাদের ওপর অর্পণ করেছেন। এ দায়িত্ব পালনকে কয়েকটি শর্তাধীনে আল্লাহ তায়ালার এবাদাত বলে ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, এটাকেই মানুষের সৃষ্টির উদ্দেশ্য বলে তিনি জানিয়ে দিয়েছেন, ‘তোমার মালিক যখন ফেরেশতাদের বলেছিলেন, আমি দুনিয়ার বুকে আমার খলীফা পাঠাতে চাই । (সূরা আল বাকারা ৩০) ‘আমি জ্বিন ও মানবজাতিকে আমার বন্দেগী ছাড়া অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করিনি ।' (সূরা আয যারিয়াত ৫৬) এ তো হচ্ছে খেলাফাত ও বন্দেগীর কথা । কিন্তু এর সাথে আল্লাহ তায়ালা তার মোমেন বান্দাদের ওপর যে দায়িত্ব পালনের ভার দিয়েছেন, তা পূরণ করার সময় আজ এসে গেছে এবং তা হচ্ছে, এভাবে তোমাদের আমি এক মধ্যবর্তী উন্মত হিসেবে পয়দা করেছি যেন তোমরা মানবজাতির ওপর সাক্ষী হতে পারো এবং রসূল (স.) তোমাদের ওপর সাক্ষী হয়ে থাকতে পারেন।' (সূরা আল বাকারা ১৪৩) ‘তোমরা শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণ সাধনের জন্যেই তোমাদের উত্থান । তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে এবং নিজেরা আল্লাহ তায়ালার ওপর ঈমান আনবে । (সূরা আলে ইমরান ১১০) www.icsbook.info
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।