ব্ৰোর আনের ভপস্ছথাপিত আগামী বিপ্রব্বের শদোষণাপত্ সাইফ্সেদ কুতুব শহীদ গোটা মানবজাতি আজ একটি অতলান্ত খাদের প্রান্তসীমায় এসে দাড়িয়েছে । বর্তমান কালের বহুমূখী ধ্বংসলীলা আজ তাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দিতে উদ্যত হয়েছে বলেই যে এ অবস্থার সৃষ্টি হয়েছে তা নয়, বরং এ অবস্থাটা হচ্ছে ভয়াবহ রোগের একটা লক্ষণ মাত্র । আসল রোগ কিন্তু এটা নয়। মানবজাতি আজ যে কঠিন বিপর্যয়ের সম্মুখীন তার মূল কারণ হচ্ছে এই যে, তারা নিজেদের সার্বিক উন্নয়ন ও সত্যিকার অগ্রগতির জন্য জীবনের জন্য যে মূল্যবোধ প্রয়োজন, তা হারিয়ে ফেলেছে। আজ পাশ্চাত্য জগতের বুদ্ধিজীবীদের কাছেও তাদের আধ্যাত্মিক দেউলিয়াপনা সুস্পষ্ট হয়ে পড়েছে এবং তারা একথা অনুভব করছে যে, মানবজাতিকে সঠিক পথে পরিচালনার উপযোগী জীবনের কোনো মূল্যবোধ তাদের কাছেও বর্তমান নেই । তারা জানে যে, তাদের নিজেদের বিবেককে পরিতুষ্ট করা ও তার স্বকীয়তা টিকিয়ে রাখার মত কোন মূলধনও তাদের কাছে নেই । পশ্চিমা বিশ্বে গণতন্ত্র নিষ্ফল ও ব্যর্থতায় পর্যবসিত হয়েছে; ফলে তারা বাধ্য হচ্ছে প্রাচ্যের চিন্তাধারা, মতবাদ গ্রহণ করতে । তার সুস্পষ্ট প্রমাণ হচ্ছে এই যে, তাদের কিছু কিছু দেশ এখনো সমাজতন্ত্রের নামে প্রাচ্যের অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে চাইছে । ওদিকে প্রাচ্য জোটেরও একই দশা । তাদের সমাজ বিধান, বিশেষ করে মার্কসীয় অর্থনৈতিক মতবাদ শুরুতে প্রাচ্য ও পাশ্চাত্যের বিপুল সংখ্যক মানুষের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছিলো, কিন্তু চিন্তা থেকে নেমে যখন তা বাস্তব ভূমিতে পা রেখেছে তখনই মার্কসীয় মতবাদ পরাজয় বরণ করে নিয়েছে। একথা বলা আজ মোটেই অত্যুক্তি নয় যে, বর্তমান দুনিয়ায় কেন একটি দেশও সত্যিকার মার্কসবাদ কায়েম হয়নি। কেননা, এ মতবাদ সার্বিকভাবে মানুষের জন্মগত স্বভাব ও তার মৌলিক প্রয়োজনের পরিপন্থী । মার্কসীয় আদর্শ শুধুমাত্র অধপতিত অথবা দীর্ঘকাল যাবত একনায়কত্বের যাতাকলে নিল্পিষ্ট নিষ্প্রাণ সমাজেই সাময়িকভাবে প্রসার লাভ করতে পারে। যদিও দেখা গেছে, সে ধরনের সমাজেও এই বস্তুবাদী অর্থনৈতিক ব্যবস্থা সমস্যার সমাধান দানে ব্যর্থ হচ্ছে । অথচ এই বস্তুবাদী অর্থনীতিই হচ্ছে মার্কসীয় মতবাদের ভিত্তি। কম্যুনিষ্ট দেশগুলোর গুরু রাশিয়াই আজ ভয়াবহ খাদ্যাভাবের সম্মুখীন । জারের শাসনামলে যে রাশিয়া উদ্ধৃতি খাদ্য উৎপাদন করতো, সে দেশই আজ তার সংরক্ষিত স্বর্ণের বিনিময়ে বিদেশ থেকে খাদ্য আমদানি করছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে সমবায় খামারভিত্তিক চাষাবাদই এ ব্যর্থতার কারণ । অন্য কথায় বলা যায় মানব স্বভাবের বিপরীতধর্মী ব্যবস্থা কায়েমের ফলেই মার্কসীয় মতবাদ আজ এ নির্মম ব্যর্থতার সম্মুখীন ।* * স্মরণ রাখা প্রয়োজন প্রবন্ধটি প্রায় ৫০ বছর আগের লেখা । www.icsbook.info
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।