তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

এই তুলনামূলক পর্যালোচনা আমি যখন শেষ করলাম তখন আমি অনুভব করলাম, কোরআন এক নতুন রূপে আমার মনে অবতীর্ণ হলো । আমি এমনভাবে কোরআনকে পেলাম যেমন করে ইতিপূর্বে আর কখনো পাইনি । কোরআন আমার অন্তরে এক নতুন সোন্দর্যের আকার ধারণ করে নিলো-অবশ্য আগেও তা আমার অন্তরে এমনি সোন্দর্যমন্ডিতই ছিলো, তবে তা ছিলো বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন অবস্থায় । আজ তা আমার সামনে একটি সাজানো ও গোছানো পুস্তক আকারে উপস্থিত, যা একটি বিশেষ মযবুত বুনিয়াদের ওপর প্রতিষ্ঠিত, এমন একটি বুনিয়াদ যাতে এক আশ্চর্যজনক ও অভূতপূর্ব মিল রয়েছে, যা ইতিপূর্বে আমি কখনো অনুধাবন করতে পারিনি, যার স্বপ্নও আমি ইতিপূর্বে কখনো দেখিনি । সম্ভবত অন্য কোনো কল্পনা দিয়ে তা চিন্তা করাও সম্ভব নয় । কোরআনের এসব দৃশ্য ও চিত্রসমূহের উপস্থাপন করতে গিয়ে আমার মানসিক ধ্যান-ধারণা ও চিন্তা-অনুভূতির যথাযথ দাবী আদায় করার ব্যাপারে যদি আল্লাহ তায়ালা আমাকে.তওফিক দান করেন তাহলে এটাই হবে এই পুস্তকের পূর্ণাংগ সাফল্যের মাপকাঠি । আমার প্রিয় মা, আমার আজো মনে আছে গ্রামে তখন রমযানের মাস । আমাদের ঘরে ক্বারী সাহেবরা সুন্দর সুললিত কন্ঠে কোরআনের তেলাওয়াত করতেন। তখন গভীর ভালোবাসার সাথে তুমি পর্দার পেছন থেকে কোরআনের তেলাওয়াত শুনতে আমি তোমার পাশে বসে যখন দুষ্টুমি করে চীৎকার দিতাম যেমনটি করে এ বয়সের অন্যান্য ছেলে মেয়েরা-তখন তুমি ইশারা ইংগিতে আমাকে চুপ থাকতে বলতে ৷ এ সত্তেও তোমার সাথে কোরআন শোনার মাহফিলে আমি শরিক হতাম । আমি যদিও কোরআনের মর্ম অনুধাবনে তখন ছিলাম নিতান্ত অজ্ঞ, কিন্তু আমার অন্তর ছিলো কোরআনের ভাষা ও এর অলৌকিক বৈশিষ্টে পরিপূর্ণ । এরপর যখন তোমার হাতে আমি বড় হতে থাকলাম তখন তুমি আমাকে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পাঠিয়ে দিলে । তোমার বাসনা ছিলো আমার বক্ষকে যেন আল্লাহ্‌ তায়ালা কোরআনের জন্যে খুলে দেন এবং আমি যেন কোরআন শরীফ মুখস্থ করতে পারি। আমি যেন সুন্দর সুললিত কণ্ঠে তোমার সামনে বসে সারাক্ষণ কোরআন তেলাওয়াত করতে পারি। অতপর একদিন আমি কোরআন শরীফ মুখস্থ করে নিলাম ৷ এভাবে তোমার আকাঙ্খার একটা অংশ পূর্ণ হয়ে গেলো। প্রিয় মা আমার, আজ তোমার সেই কচি ও নিষ্পাপ শিশু, তোমারই কলিজার টুকরা শিশু তোমারই শিক্ষা ও অনুশীলনের এই ফলশ্রুতিটুকু তোমারই খেদমতে পেশ করছে । বর্ণনার সৌন্দর্য বিন্যাসে যদিও তাতে ক্রটি আছে কিন্তু ব্যাখ্যাগত সৌন্দর্যের নেয়ামত থেকে তা কোনো অবস্থায়ই বঞ্চিত নয়। (সাইয়েদ কুতুব শহীদের ‘আত্‌ তাসওয়ীরুল ফার্ন ফিল কোরআন!’ গ্রন্থের ভূমিকা থেকে । তরজমঃ খাদিজা আখতার রেজায়ী) LE al ace aie ll যিলাল ১ম ৪ www.icsbook.info

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।