করলাম । পরাক্রমশালী আল্লাহ তায়ালার অসীম কুদরাতের এমন বর্ণনাও পেশ করলাম যা শব্দের আবরণে দারুন বিচিত্র দৃশ্য অংকন করে রেখেছে প্রকৃত পক্ষে কোনো আলোকচিত্র শিল্পীর পক্ষেও এর সঠিক অংকন সম্ভব নয় । আমি চিন্তা করে দেখলাম যে, এই প্রবন্ধগুলো তো একটি গোটা পুস্তকের আলোচ্যসূচী হিসেবে পরিগণিত হতে পারে। আরো কয়েক বছর অতিবাহিত হয়ে গেলো । কোরআনের সে সব দৃশ্য আমার মনে আস্তে আস্তে তৈরী হতে থাকলো । আমি এর সর্বত্র শিল্পের অলৌকিকত্বের সন্ধান পেতে থাকলাম । আর এসব কিছু যখন আমি গভীরভাবে দেখতাম তখন আমার মনে এই ধারণা পাকাপোক্ত হয়ে যেতো যে, আমি নিজেই এ কাজটার দায়িত্ব গহণ করি এবং এ কাজটাকে সুসম্পন্ন করি, যতদূর সম্ভব এর পরিধিকে বিস্তৃত করে দেই । প্রায়ই আমি তখন কোরআন অধ্যয়নে নিমজ্জিত থাকতাম এবং ক্রমেই এর থেকে অমূল্য দৃশ্যসমূহ বের করতে চাইতাম ৷ যতোই দিন এগুতে থাকে ততোই আমার অন্তরে এই বিষয়ের ওপর কিছু একটা করার এরাদা পরিপক্ক হতে থাকে ৷ কিন্তু এ ব্যাপারে সময় সময় এমন কিছু বাধা বিপত্তি এসে সামনে দাড়াতো যে এই পরিকল্পনা আমার কাছে অন্তরের একটা আক্ষেপ ও মানসিক উৎসাহ হয়েই থেকে যেতো । অতপর পুরো পাচটি বছর কেটে গেলো । পুনরায় ‘আল মোকতাতাফ’ ম্যাগাজিনে এ সিরিজের প্রথম প্রবন্ধটি প্রকাশ করার আমার সুযোগ হলো । আমি যখন এ আলোচনা শুরু করলাম তখন আমার প্রথম কাজ ছিলো কোরআন থেকে এর শৈল্পিক চিত্ৰসমূহকে একত্ৰ করা এবং তা পাঠকদের কাছে পেশ করা । তাছাড়া এ মহাগ্রন্থের সাহিত্যিক সৌন্দর্য ও রচনাশৈলীর বৈশিষ্টসমূহের বর্ণনা পেশ করা বিশেষ করে এর সর্বত্র যে নিপুণ শিল্পকলার সৌন্দর্য ছড়িয়ে আছে তাকে তুলে ধরা । আলোচ্য নিবন্ধে কোরআনের অন্যান্য আলোচনা ও উদ্দেশ্যসমূহের বিস্তারিত বিবরণ পেশ করা আমার উদ্দেশ্য ছিলো না বরং আমি যা চেয়েছি তা ছিলো এর খাঁটি শিল্পগত দিকগুলো তুলে ধরা । কিন্তু এবার আমি কি দেখলাম! আমি যেনো এক নতুন সত্যের সন্ধান পেলাম যা আমার | সামনে অত্যন্ত স্পষ্টভাবে উদ্ভাসিত হয়ে উঠলো । আমি দেখলাম কোরআনে উপস্থাপিত উদাহরণসমূহ তার অন্যান্য বর্ণনা ও অংশ থেকে আলাদা কিছু নয় । এর আলাদা কোনো অবস্থানও নেই বরং কোরআনের বর্ণনাভংগিটাই হচ্ছে এর সাহিত্যিক দৃশ্য ও চিত্রের নিপুণ অংকন! এ হচ্ছে এমন এক রচনাশৈলী যাকে শরীয়াতের হুকুম আহকাম বর্ণনা করার বিষয় ছাড়া অন্যান্য বিষয়সমূহ ব্যাখ্যার জন্যেও ব্যবহার করা হয়েছে। আমার সামনে কোরআনের কতিপয় সাহিত্যিক সৌন্দর্য ও তার নিদর্শনসমূহ একত্রিত ও সংকলিত করার বিষয়টাই প্রধান বিষয় হয়ে দাড়ালো না, বরং কোরআন ব্যাখ্যার মূলনীতির নতুন পথ উদ্ভাবন করাও আলোচ্য বিষয়ে পরিণত হলো । আল্লাহ রাব্বুল আলামীনের এ ছিলো এক অসীম নেয়ামত যা তিনি আমাকে দান করলেন। অতএব এক নতুন পদ্ধতিতে এই বইয়ের বিষয়সমূহের বিন্যাস শুরু হলো । এই বইতে যা কিছু আছে তা উপরোল্লিখিত দৃষ্টিভংগিরই বহিঃপ্রকাশ এবং কোরআন ব্যাখ্যার পদ্ধতির বৈশিষ্ট খোলাখুলি আলোচনা করাই হচ্ছে এর মুখ্য উদ্দেশ্য । www.icsbook.info
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।