তাকে উঁচু মর্যাদাও দান করতে পারতাম কিন্তু তার অবস্থা ছিলো ভিন্নতর । সে মাটি আঁকড়েই থাকলো এবং নিজের প্রবৃত্তির আনুগত্য করলো ৷ তার উদাহরণ হচ্ছে একটি কুকুরের মতো, তার ওপর তুমি কোনো বোঝা উঠিয়ে দিলে সে নিজের জিহ্বা বের করে দেয়, আবার তাকে ছেড়ে দিলেও সে একইভাবে জিভ বের করে রাখে ৷’ (সূরা আল আরা’ফ ১৭৬) আমি এ আয়াতের বিষয়াবলী ও উদ্দেশ্যের কিছুই তখন বুঝতাম না । কিন্তু এ আয়াত পড়ার সময় আমার মনে একটি চিত্র অংকিত হতো এবং তা ছিলো এমন এক ব্যক্তির যার মুখ খোলা, জিহ্বা ঝুলছে, আমি যেন তার দিকে তাকিয়ে আছি । আমি বুঝতে পারছিলাম না যে, কেন সে এমন করে। আমি তার কাছে যাবার সাহস করতাম না । এছাড়াও অন্যান্য আয়াত পড়ার সময় আমার ক্ষুদ্র মনে এ ধরনের কিছু কাল্পনিক দৃশ্যের অবতারণা হতো । আর এই কাল্পনিক চিত্রগুলোর ওপর চিন্তা-ভাবনা করতে আমার খুব ভালো লাগতো । এ কারণেই আমার মন কোরআন তেলাওয়াতের জন্যে ব্যস্ত থাকতো । কোরআনের বিভিন্ন আয়াত পড়ার সময় কোরআনেরই আভ্যন্তরীণ ময়দানে আমি আমার কল্পনার দৃশ্যসমূহ খুঁজে বেড়াতাম ৷ বয়সের সাথে সাথে আস্তে আস্তে এ কাল্পনিক ও স্বপ্নময় সুন্দর চিন্তা-ভাবনা অংকনের দিনগুলো সব অতিবাহিত হয়ে গেলো । এরপর এলো এমন এক সময় যখন আমি জ্ঞানার্জনের জন্যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলাম এবং তাফসীর গ্রন্থসমূহ থেকে কোরআন বুঝার চেষ্টা করলাম । শিক্ষকদের মুখে কোরআনের তাফসীর শুনলাম । কিন্তু কেন যেন এই পড়ায় এবং শোনায় আমি আমার ছেলেবেলার সে আনন্দটুকু আর খুঁজে পেলাম না। আফসোস! কোরআনে সোন্দর্যের সেসব চিহ্নসমূহ যেনো সব একে একে মিটে গেলো। আনন্দ ও উৎসাহ থেকে কোরআন যেনো খালি হয়ে গেলো; কিন্তু কেন! আমার কি হলো! একি তাহলে দুই ধরনের কোরআন? একি আমার সেই শৈশবের সহজ সাবলীল মিষ্টিমধুর আনন্দ যোগানোর কোরআন কিংবা এই যৌবনের কোরআন যা জটিল, প্যাচানো এবং বাহ্যিক দৃষ্টিতে অনেকটা খাপছাড়া! ভাবলাম, সম্ভবত তাফসীরের ধরন ও স্টাইলের অনুকরণের ফলেই আমার মনে এ ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এবার আমি তাফসীরের সাহায্য বদলে স্বয়ং কোরআনকে কোরআন দিয়েই বুঝার চেষ্টা করলাম ৷ কিছুদিন পরই আমি আমার সেই প্রিয় ও প্রাণস্পর্শী কোরআনের সন্ধান আবার পেয়ে গেলাম। কোরআনের সাথে উৎসাহ ও ভালোবাসা সৃষ্টি করার সেই আনন্দদায়ক দৃশ্যসমূহের আমি সন্ধান পেয়ে গেলাম । তবে আগের এসব দৃশ্যকে এখন আর সরল সহজ মনে হয় না। কারণ এখন আমার বোধশক্তিতে পরিবর্তন এসেছে, এখন আমি এসব আয়াতের মর্মোদ্ধার করতে পারছি এবং আমি এও বুঝতে পারছি, এগুলো হচ্ছে মূলত মানুষের জীবনের কিছু বাস্তব ঘটনার উদাহরণ, যাকে এভাবে পেশ করা হয়েছে, এর সব করয়টির প্রভাব ও আকর্ষণই এখানে স্থায়ী ও অনড় । আল হামদুলিল্লাহ! আমি আবার কোরআনকে পেয়ে গেলাম । এবার আমি ভাবলাম এখানে এই নতুন পাওয়া জ্ঞানের নমুনা হিসেবে কয়েকটা আলোচনা লোকদের সামনে পেশ করি। অতপর ১৯৩৯ সালে ‘আল মোকতাতাফ’ ম্যাগাজিনে আমি ‘আত তাসওয়ীরুল ফার্ন ফিল কোরআন’ শিরোনামে একটি প্রবন্ধ লিখলাম । এতে আমি কোরআন থেকে কয়েকটি সঠিক ঘটনা সম্বলিত চিত্র আঁকতে চেষ্টা করলাম, তার শিল্পপত সৌন্দর্যের ব্যাখ্যা পেশ www.icsbook.info
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।