তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

আল কোরআনের সাগ্ে আমার সম্পর্ক সাহইয্মেদ কুতুব শহীদ একান্ত শৈশব থেকেই আমি আমার মায়ের কাছে কোরআন পড়তে শুরু করি। কোরআনের বিষয়সমূহ এবং গুরুত্বপূর্ণ তত্ত্ব ও তথ্যের কিছুই তখন আমি বুঝতাম না । আমার জ্ঞানের পরিধিই বা তখন কতটুকু ছিলো যে, কোরআনের মহান ও জটিল বিষয়গুলো আমার বুঝে আসবে! কিন্তু মর্মোদ্ধার করতে না পারলেও কেন যেন শৈশবেই আমি এর একটা প্রভাব নিজের মনে অনুভব করতাম । কোরআন শরীফ তেলাওয়াত করার সময় এর বিভিন্ন বিষয়ের ওপর কিছু কিছু কাল্পনিক দৃশ্য আমার সহজ ও সরল মনে অংকিত হয়ে যেতো, যা বাহ্যিক দৃষ্টিতে নিতান্ত মামুলী ব্যাপার বলে মনে হলেও এগুলো আমার অন্তরে কোরআনের প্রতি তীব্র আগ্রহ ও আকর্ষণ সৃষ্টি করতো । আমি অনেকক্ষণ ধরে এসব কাল্পনিক চিত্রে আনন্দ ও উৎসাহের সাথে ডুবে থাকতাম । এ ধরনের একটি সহজ ও সরল দৃশ্য যা আমার অন্তরে সেদিন অংকিত হয়েছিলো তা ছিলো উঠতো । ‘মানুষের ভেতর এমন কিছু লোক আছে যারা আল্লাহ তায়ালার এবাদাত করে একান্ত প্রান্তসীমায় বসে যখন.সে কোনো কল্যাণ ও ভালো কিছু দেখতে পায় তখন সে এবাদাতে সন্তুষ্ট থাকে, আবার যখন সে কোনো পরীক্ষার সম্মুখীন হয় তখন সে এবাদাত থেকে মুখ ফিরিয়ে নেয় । এমন ধরনের মানুষ দুনিয়া ও আখেরাতে উভয় স্থানেই ক্ষতিগ্রস্ত হয়।' (সূরা আল হজ্ব ১১০) এ আয়াত পড়ার পর আমার মনে এর যে কাল্পনিক চিত্র অংকিত হয়েছে তা আজ যদি আমি কারো কাছে বলি তাহলে সম্ভবত তা তার মনে হাসির উদ্রেক করবে । সে দৃশ্যটি ছিলো এমন যে, আমি এক গ্রামে বাস করি। এই গ্রামের পাশেই একটি মাঠ, সে মাঠের একপাশে একটি উঁচু টিলা । আমি কল্পনার রাজ্যে দেখতাম আর এই টিলাটিকে মনে করতাম এই বুঝি একজন মানুষ, যিনি ঝুলে থাকা একটি ঘরের একেবারে কিনারায় অবস্থান করছেন অথবা স্থানের সীমাবদ্ধতার কারণে টিলার ওপর দাড়িয়ে নামায পড়ছেন, কিন্তু তিনি নিজের অবস্থানের ওপর দাড়িয়ে থাকতে পারছেন না। একেবারে প্রান্ত সীমায় থাকার কারণে প্রতিটি নড়াচড়ার সময় তিনি কাপছেন, মনে হয় এই বুঝি পড়ে যাবেন । আমি যেনো তার পাশে দাড়িয়ে তাকে দেখছি তার প্রতিটি নড়াচড়াকে একান্ত আগ্রহ ভরে অবলোকন করছি। তার দিকে তাকিয়ে তার অবস্থার একটি কাল্পনিক চিত্র এমনি করে নিজের মনে এঁকে যাই । যখনই কোরআনের এ আয়াতটি পড়তাম তখন আমার মনে এই কল্পনার চিত্রটি অংকিত হয়ে যেতো । ‘হে নবী, তাদের সবাইকে তুমি সেই হতভাগ্য ব্যক্তির কাহিনী পড়ে শোনাও, যে ব্যক্তিকে আমি আমার কোরআনের আয়াত ও এর নিদর্শনসমূহ দান করেছি, সে এগুলো থেকে পালিয়ে বেড়িয়েছে। তারপর এক সময় তাকে শয়তান পেয়ে বসলো এবং সে শয়তানের আনুগত্য করে গোমরাহিতে নিমজ্জিত হয়ে পড়লো । অথচ আমি যদি চাইতাম তাহলে আমার আয়াতসমূহ দিয়ে NE CS 3 TN www.icsbook.info

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।