7 পরিবারটাই ছিলো এক ইস্পাত কঠিন ঘাটি । তার ছোট ভাই মোহাম্মদ কুতুব নিজেও ছিলেন একজন মহান ব্যক্তি ও বহু গ্রন্থ প্রণেতা, বোন হামিদা ও আমিনা দু'জনই যালেমদের কারাগারে বহু অত্যাচার সয়ে এক সময় খাটি সোনায় পরিণত হয়েছেন। শৈশবেই মায়ের ইচ্ছানুযায়ী তিনি কোরআন শরীফ মুখস্থ করেন গ্রামের মাকতাবে। পরে পিতার সান্নিধ্যে চলে আসেন কায়রো শহরের উপকন্ঠে-হালওয়ান নামক স্থানে । সেখানে তিনি তাজহিযিয়াত দারুল উলুম মদ্রাসায় পড়াশোনা শুরু করেন। ১৯২৯ সালে সেখানকার পড়া শেষ করেন। ১৯৩৩ সালে তিনি মাদ্রাসা দারুল উলুম কায়রো থেকে বিএ ডিগ্রী হাসিল করে আপন যোগ্যতার বলে সেখানেই অধ্যাপনার কাজে নিযুক্ত হন । কিছুকাল পর তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্কুল ইন্সপেক্টর হিসেবে নিয়োগপত্র পান। একপর্যায়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে উচ্চ শিক্ষার জন্যে তাকে আমেরিকা যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। দু'বছর ধরে আধুনিক পৃথিবীর পাপের দেশে বাস করার সময় তিনি সচক্ষে দেখলেন যে, পাশ্চ্যাত্য সভ্যতায় ধস নেমেছে। এই সর্বগ্রাসী ধস রুখতে হলে মানবজাতিকে পুনরায় আল্লাহ তায়ালার কেতাবের দিকে ফিরে না এসে কোনো উপায় নেই, এই পরিপক্ক ঈমান নিয়েই তিনি ১৯৪৫ সালে শহীদ হাসানুল বান্নার জেহাদী কাফেলা ইখওয়ানুল মোসলেমুনে যোগদান করেন। নিজের যোগ্যতা ও অসামান্য প্রতিভার বলে অল্প দিনের মধ্যেই তিনি ইখওয়ানের কেন্তরীয় কর্মপরিষদের সদস্য নির্বাচিত হন। সাইয়েদ ছিলেন একজন মহান শিক্ষাবিদ । সাহিত্য সংস্কৃতি তথা জ্ঞানের জগতে বিপ্লব সৃষ্টির ওপরই তিনি বেশী জোর দিয়েছিলেন। জ্ঞানের জগতে পা দিয়ে তিনি লিখতে শুরু করলেন ‘ফী যিলালিল কোরআন’-এর মতো এক অমূল্য তাফসীর গ্রন্থ । এর মাধ্যমে দুনিয়ার মানুষকে তিনি ডাক দিলেন, জাহেলিয়াতের বাধা-বিপত্তির বাধ ভেঙ্গে এসো আমরা সবাই আশ্রয় নেই ‘ফী যিলালিল কোরআন’ তথা কোরআনের সুনিবিড় ছায়াতলে । মানব জাতির গোটা ইতিহাসের দিকে একবার তাকিয়ে দেখুন, এই ডাক যিনিই দিয়েছেন তাকেই যালেমরা হয় কারার অন্ধ প্রকোষ্ঠে নিক্ষেপ করেছে, না হয় তাকে নির্মমভাবে হত্যা করেছে ইতিহাসের এ অমোঘ ভাগ্য থেকে কেউই মাহরূম হয়নি, কিন্তু যালেমরা কখনোই মযলুম মোজাহেদদের মনোবল ভাংতে পারেনি । এই দীর্ঘ ইতিহাসের কোথাও একটি বিচ্ছিন্ন ঘটনা পাওয়া যাবে না যেখানে সংগ্রামী নবী রসূল, সাহাবী ও তাদের অনুসারীরা যালেমদের কাছে ক্ষমার আবেদন জানিয়ে নিজেদের জীবন বাচাবার চেষ্টা করেছেন৷ ইতিহাসের এই ধারায় শহীদ কুতুব ছিলেন এক দুর্লভ ব্যক্তিসত্বার অধিকারী । ১৯৫৫ সালে যখন আদালতের প্রহসন করে তাকে নাসের সরকার ১৫ বছর সশ্রম কারাদণ্ডে দন্ডিত করলো তখন তিনি দন্ডাদেশ শুনে শুধু মন্তব্য করলেন, ইন্না লিল্পাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন (অবশ্যই আমরা আল্লাহ তায়ালার জন্যে এবং আমাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে) ৷ পরে নাসের সরকার তার কাছে এক অদ্ভূত প্রস্তাব পেশ করে বললো, তিনি যদি সংবাদপত্রে বিবৃতি দিয়ে ক্ষমা প্রার্থনা করেন তাহলে তার দন্ডাদেশ লঘু করে দেয়া হবে। সাইয়েদ কুতুব এ হাস্যকর প্রস্তাব শুনে মন্তব্য করলেন, ‘যালেমের পক্ষ থেকে এই ধরনের হীন প্রস্তাবে আমি ঘৃণা প্রকাশ করছি । আল্লাহ তায়ালার কসম, যদি ক্ষমা’ শব্দটি আমাকে নাসেরের ফাসির কাষ্ঠ থেকেও বাচাতে পারে তবু আমার জীবন থাকতে আমি যালেমের কাছে ক্ষমা চাইবো না। আমি আমার মালিকের দরবারে এমনভাবে হাযির হতে চাই, যেখানে আমি তীর ওপর সন্তুষ্ট থাকবো এবং তিনিও আমার ওপর সন্তুষ্ট থাকবেন ।’ (রচনাঃ হাফেজ মুনির উদ্দীন আহমদ) www.icsbook.info
— Page 21 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.