তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

এ এমন একটি প্রশ্ন যার কোন জওয়াব নেই । এ প্রশ্রের মধ্যেই একথা নিহিত রয়েছে যে মানুষের বাক্শক্তি এর কোন জওয়াব দিতে পারবেনা । তারপর তোমরা এও জানতে পারবে যে, তারা (নবী রসূল ও তাদের সাথীরা) ইহুদী ও খৃষ্টান নাম-এর উদ্ভব হওয়ার অনেক পূর্বেকার মানুষ ছিলেন। এটাও জানতে পারবে যে, তারা ছিলেন প্রথম সারির সেইসব মানুষ, যারা একনিষ্ঠভাবে আল্লাহরই বান্দাহ ছিলেন এবং কোন শেরক-এর সাথে তারা জড়িত ছিলেন না। আর হে ইহুদী ও খৃস্টান জাতি, তোমাদের কাছে যে কেতাব এখনও বর্তমান আছে তা আজও সাক্ষ্য দিচ্ছে যে, সত্য দ্বীন নিয়ে শীঘই আখেরী যামানার নবী আসবেন, যা হবে দ্বীনে ইবরাহীম (আ.)-এর অবিকল নমুনা; কিন্তু সে কথাগুলোকে তোমরা তোমাদের হীন স্বাথে গোপন করে চলেছো। এরশাদ হচ্ছে, ‘আর সে ব্যক্তি থেকে বড় যালেম আর কে হবে যে, আল্লাহর পক্ষ থেকে আসা সেই সাক্ষ্যকে গোপন করে যা তার কাছে অবিকল অবস্থায় আছে?' তোমাদের জানা উচিত যে, তোমরা যা কিছু গোপন করছো তা আল্লাহ তায়ালা প্রকাশ করে দেবেন। আল্লাহর পক্ষ থেকে আসা সাক্ষ্য গোপন করে তোমরা কি নিশ্চিন্ত হয়ে গেছ? কিছুতেই তোমরা তা গোপন করে রাখতে পারবে না । মানুষকে অন্ধ বানানোর জন্যে বা সত্য কথা চেপে রাখার জন্যে তোমরা যে পদক্ষেপ নিয়েছো তাও একদিন সব বিফল হয়ে যাবে৷ এরশাদ হচ্ছে, ‘আর আল্লাহ তায়ালা বে-খবর নন সেই সকল কাজ থেকে যা তোমরা করে চলেছো!'’ এই কুশ্রী কদাকার এবং নির্বোধ লোকদের কুযুক্তিপূর্ণ কথার চূড়ান্ত জওয়াব দেয়ার পর এবং ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং পরবর্তী নবী রসূল, আর সমসাময়িক ইহুদীদের মধ্যকার বিতর্ক এখন এক সিদ্ধান্তকর অবস্থায় পৌছে গেছে। ইতিপূর্বে উল্লেখ করা ইবরাহীম ও তার মুসলিম বংশধরদের বিবরণসহ সমগ্র আলোচনার পুনরাবৃত্তি করে এখানে এর উপসংহার টানা হচ্ছে, ‘এরাও ছিলো এক (ধরনের) সম্প্রদায়, যা সবাই আজ গত হয়ে গেছে, তারা যা করে গেছে (তার ফলাফল) তাদের জন্যে আর তোমাদের কর্মফল হবে একান্তভাবে তোমাদের জন্যে । তাদের (ভালো মন্দের) জন্যে তোমাদের কখনো কিছুই জিজ্ঞাসা করা হবে না!’ (আয়াত ১৪১) এখানেই এই আলোচনার পরিসমাপ্তি ঘটলো, তাদের সাথে যাবতীয় ঝগড়ারও অফ্নস হলো । হঠকারী ইহুদী ও খৃষ্টানদের বড় বড় দাবী-দাওঘ়াকেও এখানে অসার প্রমাণ করা হলো । 0 [কোরআন মজিদ-এর প্রথম পারা ও ‘তাফসীর ফী যিলালিল কোরআন'-এর ১ম খন্ড এখানে সমাপ্ত হলো । এই খন্ডে ছিলো সূরা আল ফাতেহা ও সূরা আল বাকারার প্রথম অংশ ৷ সূরা আল বাকারার শেষ অংশ রয়েছে এই তাফসীরের দ্বিতীয় খন্ডে ৷] www.icsbook.info

— পৃষ্ঠা ২০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।