যে রংটি দ্বারা আল্লাহ তায়ালা পৃথিবীকে রাংগাতে চান তা হচ্ছে মানব মন্ডলীর কাছে তার শেষ রসূল প্রেরণ করা, যাতে করে সারা পৃথিবী জুড়ে একটি এক্যবদ্ধ মানবতা বোধ গড়ে ওঠে । যার মধ্যে থাকবে না কোন হিংসা-বিদ্বেষ, গোত্র প্রীতি ও স্বজনগ্রীতি-থাকবে না সেথায় কোন বর্ণ প্রীতি । আলোচ্য আয়াতের শুরুতে আমরা দেখতে পাই আল্লাহ পাকের কথা, ‘আল্লাহর রং! আর আল্লাহর রং থেকে উত্তম রং আর কার আছে?' আবার আয়াতের শেষে দেখি বান্দাহর কথা, ‘আর আমরা তার এবাদতকারী (সর্বক্ষণ তারই অনুগত) ।' অথচ আয়াতের সবটুকুই কোরআনের আয়াত হিসেবে প্রেরিত । এ দুটো অংশকে পাশাপাশি রাখা হয়েছে। এখানে একই আয়াতের মধ্যে একই প্রসংগে এবং পাশাপাশি আল্লাহর কথার সাথে বান্দাহর কথার অবস্থান বান্দাহর জন্যে বিরাট এক সম্মান ৷ এর দ্বারা বান্দাহ ও তাদের রব-এর মধ্যকার এক গভীর সম্পর্ককে ফুটিয়ে তোলা হয়েছে, এর দ্বারা বান্দাহ ও মনিবের সম্পর্কের মজবুতিও দেখানো হয়েছে। এ ধরনের বহু উদাহরণ কোরআনে মজীদের মধ্যে রয়েছে এবং নিশ্চয়ই এর একটা সুগভীর তাৎপর্যও রয়েছে। তারপর পরিসমাপ্তিতে দেখা যায় একটা অকাট্য যুক্তি! ‘বলো, তোমরা কি আমাদের সাথে আল্লাহর ব্যাপারে ঝগড়া করছো? অথচ তিনি আমাদের যেমন রব, তেমনি তোমাদেরও রব । আমাদের কাজগুলোর ফল আমাদের, আর আমরা একান্তভাবে তারই বান্দাহ ৷' আন্পাহ পাকের তাওহীদ ও তার মালিকানার প্রশ্রে কারো কোন বিতর্কে লিপ্ত হওয়ার সাধ্য নেই, তিনি আমাদের যেমন রব তেমনি তোমাদেরও রব । আমাদের কাজের ব্যাপারে আমাদেরকে হবে। আমরা একান্তভাবে তার এবং একনিষ্ঠভাবে তারই দাসত্ব করি, তার সাথে আর কাউকে আমরা অংশীদার বানাই না । তার বদলে অন্য কারো কাছে আমরা কিছু চাইনা বা আশাও করি না। এই কথাগুলো মুসলমানদের দৃষ্টিভংগীর ও তাদের বিশ্বাসেরই প্রতিনিধিত্ব করছে। এ কথাগুলোর মধ্যে কোন বিতর্ক তোলার বা ঝগড়া করার করার কোনোই সুযোগ নেই । এই পর্যায়ে এসে বর্ণনাভংগী পরিবর্তিত হচ্ছে এবং তর্ক-বিতর্কের মোড় এবার অন্য দিকে ফিরে যাচ্ছে। এ কথাগুলো থেকে পরিষ্কারভাবে জানা যাচ্ছে যে, এ কথার মধ্যে কোনপ্রকার গৌড়ামী বা না সূচক কথা বলার কানো সুযোগ নেই । এরশাদ হচ্ছে, ‘তোমরা কি একথা বলছো যে, ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং পরবর্তীকালের অন্যান্য ব্যক্তিরা ইহুদী অথবা নাসারা ছিলো!’ | তারা ছিলো মূসা (আ.) এর পূর্ববর্তী মানুষ । ইহুদী ও খৃস্টান ধর্মের উদ্ভব হওয়ার অনেক আগের মানুষ । আল্লাহ তায়ালা নিজেই তাদের 'দ্বীন' সম্পর্কে সাক্ষ্য দিচ্ছেন, আর তা হচ্ছে সুম্পষ্টতই ইসলাম । (যার বিবরণ ইতিপূর্বে দেয়া হয়েছে।) এরশাদ হচ্ছে, ‘বলো, তোমরা বেশী জানো, না আল্লাহ তায়ালা বেশী জানেন?’ [ক্র লৰাব ১ লাল ললে www.icsbook.info
— পৃষ্ঠা ২০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।