' হেদায়াতের আলোকে সমুজ্জ্বল করবে । সকল নবীর শিক্ষা এক ও অভিন্ন হওয়ার এটা একটি বৈশিষ্ট যা ইসলামী জীবন্ূ্ ব্যবস্থাকে সার্বজনীন জীবন ব্যবস্থায় পরিণত করেছে । মানব-সমস্যার সমাধানের জন্যে প্রদত্ত আল্লাহর পক্ষ থেকেই এ জীবন ব্যবস্থা, এজন্যে কারো প্রতি এতে কোন ঘৃণা-বিদ্বেষ বা ঈর্ষা না রেখে গোটা মানুষ জাতির যাবতীয় প্রয়োজন পূরণ করার উদ্দেশ্যে এ ব্যবস্থা কাজ করে গেছে । এই পর্যায়ে এসে যে মহাসত্যটি স্থিরীকৃত হয়ে গেলো তা হচ্ছে, মানুষের অন্তরে আল্লাহ রব্বুল আলামীন এর প্রভুত্ব-কর্তৃত্ব ও সার্বভৌমত্ব সম্পর্কে দৃঢ়-বিশ্বাস পয়দা করা । এটাই হেদায়াতের মূল লক্ষ্য । এই গভীর বিশ্বাসের ওপরই মোমেনদের জীবন টিকে আছে। এই বিশ্বাসের দৃঢ়তা যার যত বেশী সে, ততো বেশী হেদায়াতপ্রাপ্ত । এই বিশ্বাস যার যত নড়বড়ে হেদায়াতের পথে তার দৃঢ়তাও তত দুর্বল ৷ সে দুর্বল বিশ্বাসের কারণেই বিভিন্ন দল মতের মধ্যে বিভেদ মাথাচাড়া দিয়ে ওঠে, যার কারণে মুসলিম-জীবনে হাজারো অস্থিরতা নেমে আসে । এরশাদ হচ্ছে, ‘অন্যরা যেভাবে বিশ্বাস করেছে সেইভাবেই যদি তারাও বিশ্বাস করে তাহলে তারা হেদায়াত পেয়ে যাবে । যদি তারা সেই বিশ্বাসকে পরিত্যাগ করে তাহলে তারা নানাপ্রকার মতভেদে জড়িয়ে পড়বে ।' মনে রাখতে হবে যে, ওপরের কথাগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং আল্লাহ পাকের পক্ষ থেকেই এই সাক্ষ্য দেয়া হয়েছে যে এ কথাগুলো তারই প্রেরিত । এই সাক্ষ্যদানই আল্লাহ রাববুল আলামীন-এর পক্ষ থেকে মোমেনদের জন্যে এক মৃহা সম্মান। হেদায়াত দেয়ার মালিক একমাত্র আল্লাহ তায়ালা, আর কেউই এ ক্ষমতা রাখে না। যে জিনিস দ্বারা আল্লাহ মানুষের নিরাপত্তার ব্যবস্থা করেছেন সেই জিনিস থেকে কেউ যদি নিরাপত্তা পেতেই না চায় তাহলে অবশ্যই সে সত্য প্রাপ্তির প্রশ্নে জটিলতার মধ্যে পড়বে এবং সত্য সঠিক পথকে দেখেও সে দেখতে পাবে না৷ যে হেদায়াত গ্রহণ করতে প্রস্তুত নয় এবং আল্লাহ তায়ালাকে বিশ্বাসও করে না, সে যতই চেষ্টা করুক না কেন প্রকৃত মোমেনকে বিপথগামী করতে পারবে না, মোমেনের | ওপর বে-ঈমানের ষড়যন্ত্র কার্যকরীও হবে না, সে যতই, বিরোধিতা করুক এবং যতই ঝগড়া-বিবাদে মোমেনকে জড়াতে চাক না কেন আল্লাহ তায়ালাই তাকে পরিচালনা করবেন । তার জন্যে আল্লাহ পাকই যথেষ্ট এবং উত্তম কর্ম-সম্পাদনকারী ৷ এক্ষেত্রে আল্লাহ তায়ালার ওয়াদা প্ৰণিধানযোগ্য, ‘অচিরেই তাদের জন্যে আল্লাহ তায়ালাই যথেষ্ট বলে প্রমাণিত হবেন, আর তিনিই শুনেন তিনিই জানেন ৷' মোমেনদের কাজ হচ্ছে আল্লাহ তায়ালার পথে দৃঢ়তার সাথে টিকে থাকা এবং চির সত্য ইসলামী জীবনের ধারক ও বাহক হওয়ার কারণে হামেশা গৌরব বোধ করা । সম্মানিত বোধ করা সেই সকল নিদর্শনের ওপর যা, আল্লাহ পাক তার প্রিয় মানুষদেরকে দিয়েছেন। কেননা তার কারণেই তারা পৃথিবীর বুকে পরিচিত ও সমাদৃত এরশাদ হচ্ছে, ‘এই হচ্ছে আল্লাহর রং আর আল্লাহর রং-এ যে রঞ্জিত হবে তার থেকে সুন্দর মানুষ আর কে আছে। আমরা হচ্ছি তারই বান্দাহ ৷' www.icsbook.info
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।