ইসহাক-এর মাবুদের গোলামী করবো । তার কাছেই আমরা আত্মসমর্পণ করবো । বনী ইসরাঈল তাদের 'দ্বীন’-কে ঠিক মতোই জানে, স্মরণও করে। আলাপ-আলোচনার সময়ও বলে । তাদের মূল মীরাস যে তওহীদ-এর মীরাস, সে কথাও তারা মানে এবং খুব স্পষ্ট করে সে কথাগুলো তারা বলেও । তাদের মৃত্যুপথ যাত্রী মুরুব্বী ও নবীকে তারা কেমনভাবে নিশ্চয়তা দিচ্ছে ও তাদের ওয়াদা-দ্বারা নিশ্চিন্ত করছে । ইবরাহীম (আ.) ও তার বংশধরদের এভাবেই উপদেশ দিয়েছিলেন। তারাও তাকে কথা দিয়েছিলো যে তারা মুসলমান থাকবে । ‘ইয়াকুব (আ.)-এর মৃত্যু যখন সমাগত হয়েছিলো তখন তোমরা (অর্থাৎ তোমাদের পূর্বসূরীরা) সেখানে উপস্থিত ছিলে কি?’ এ বাস্তব কথার সাক্ষ্য দিতে গিয়েই আল্লাহ তায়ালা ওপরের কথাগুলো বলেছেন। তিনি তাদের কথা দিয়েই তাদের হঠকারিতা ধরিয়ে দিতে চান এবং তাদের যাবতীয় ভুল কথাগুলোকে তিনি এই একটি কথা দিয়ে নাকচ করে দিতে চান তিনি তাদের বর্তমান ব্যবহারকে তুলে ধরে বলতে চান যে, তারা তাদের্ বাপ ইসরাইল-কে যে কথা দিয়েছিলো তা সবই তারা ভংগ করেছে। এই বিবরণের আলোকে এটা স্পষ্ট হয়ে গেল যে অতীতের সেই উম্মত এবং বর্তমান বনী ইসরাঈল জাতি এক নয়। এদের পূর্ব-পুরুষেরা নবীর আনুগত্য করে সঠিকভাবে ইয়াকুব | :(আ.)-এর উত্তরাধিকার রক্ষা করেছিলো । কিন্তু আজকের বনী ইসরাইলরা নবীর পথ ছেড়ে দিয়ে তার সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। এরশাদ হচ্ছে, ‘আগেকার সে উন্মত অতীত হয়ে গেছে; যে কাজ তারা করেছে তার পুরষ্কারও তারা পাবে আর তোমরা যা কিছু উপার্জন করেছো তার বদলাও তোমরা পাবে। আর ওরা যা কিছু করে গেছে তার জন্যে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবেনা ৷’ প্রত্যেককে নিজ নিজ হিসাব দিতে হবে। প্রতিটি পথ, প্রতিটি ঠিকানা এবং প্রতিটি কাজের জন্যে হিসাব দিতে হবে। ওরা ছিলো মোমেন উন্মত । অতএব তাদের পরে যারা এসেছে এবং গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছে তাদের সাথে সে মোমেনদের কোন সম্পর্ক নেই । এই পরবর্তী মানুষেরা পূর্ববতীদেরকে কিছুমাত্র সাহায্য করতে পারবে না । ওরা একদল এবং এরা আর এক দল । ওদের পতাকা একটি এবং এদের পতাকা আর একটি । প্রথম উম্মতের ঈমানী ধ্যান-ধারণা পরবর্তী উন্মত থেকে ভিন্ন । জাহেলী ধ্যান-ধারণা চিরদিন এক এবং অভিন্ন থাকে। এক যুগের জাহেলী ধারণা ও অন্য যুগের ধারণার মধ্যে কোন পার্থক্য নেই । কারণ, কাজ ও ব্যবহার দ্বারাই সম্পর্ক নির্ণীত হয় । জাহেলী সম্পর্ক নিণীত হয় মানুষের গোত্র ও বংশের ভিত্তিতে । ঈমানী চেতনা ও ফাসেকী চেতনার মধ্যে এখানে বিশাল পার্থক্য রয়েছে। এ কারণে ঈমানদারদের দল ও জাহেলী মতাদর্শের অধিকারীদের মধ্যে বহু বিষয়েই পার্থক্য বিরাজমান থাকে ৷ তারা কোন দিক দিয়েই একদল নয় । তাদের মধ্যে কোন সম্পর্ক ও নৈকট্য গড়ে উঠতে পারে না । বংশ ও গোত্রের দিক দিয়ে তাদেরকে এক জাতি মনে হলেও আল্লাহর হিসেবে তারা কিন্তু ভিন্ন জাতি । | মোমেনদের দৃষ্টিতেও তারা ভিন্ন জাতি । মোমেনদের দৃষ্টিতে তারাই এক জাতি, যারা এক www.icsbook.info
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।