তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইবরাহীম ও ইয়াকুব আলাইহিমুসসালাম নিজ নিজ সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামীন-এর অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়েছেন যে তিনি দ্বীনের ধারক ও বাহক হিসেবে তাদেরকে পছন্দ করেছেন। অতএব তাদের জন্যে অন্য কোন দ্বীন-অনুসরণের সুযোগ নেই, অন্য কোন দিকে তারা মুখ ফেরাতেও তারা পারবে না৷ জাল্লাহ-প্রদত্ত এই সম্মান এবং এই বিশেষ দয়া-অনুগ্রহের নূন্যতম.দাবী হচ্ছে তারা সর্বান্তকরণে আল্লাহ পাকের শোকরগোযারি করবে। এই দ্বীনকে তারা মজবুতভাবে অনুসরণ করবে এবং আমরণ এই দ্বীন-এর হেফাযতের জন্যে তারা আত্ম-নিবেদিত থাকবে । বলা হয়েছে, তোমরা ‘মৃত্যুবরণ করো না মুসলিম না হওয়া পর্যন্ত ৷' এই -ই হচ্ছে মিল্লাতে ইবরাহীম বা ইবরাহীম (আ.)-এর দ্বীন । এই দ্বীনই হচ্ছে খাটি ইসলাম । সেই যালেম ব্যক্তি ছাড়া এ দ্বীন থেকে অন্য কেউই দূরে সরে যাবে না যে নিজের ওপর যুলুম করেছে । নিজেকে সে জেহালতের মধ্যে নিক্ষেপ করেছে । অত্যন্ত নির্বুদ্ধিতার সাথে সে নিজেকে মিথ্যার মধ্যে নিক্ষেপ করেছে অর্থাৎ যে ব্যক্তির ইচ্ছা বিবেক-বুদ্ধির ডাকে সাড়া না দিয়ে মিথ্যার আশ্রয় গ্রহণ করেছে সে অবশ্যই চরম নির্বোধ ৷ ইবরাহীম (আ.) হচ্ছেন সেই মহান ব্যক্তি যাকে তার মালিক সারা পৃথিবীর নেতা হিসেবে নিজে বাছাই করেছেন এবং আখেরাতে তাকে তিনি নেক লোক হিসেবে তুলবেন বলে সাক্ষ্য দিয়েছেন। তাকে বাছাই করতে গিয়ে তিনি বলেছেন, ‘যখন তার রব তাকে বললেন, আত্মসমর্পণ করো ৷' একথা কানে আসার সাথে সাথে কাল বিলম্ব না করে, তিনি,নিজেকে আল্লাহর ইচ্ছার কাছে সোপর্দ করে দিয়েছেন। কোন দ্বিধা-দ্বন্থ বা এদিক-ওদিক চিন্তা তার মাথায় ঠাই পায়নি । তাই সংগে সংগেই তিনি বলেছেন, ‘আমি রাব্বুল আলামীন এর কাছে আত্মসমর্পণ করলাম !' নির্দ্িধায় ও তাৎক্ষণিকভাবে আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করার নামই হচ্ছে মিল্লাতে ইবরাহীম, খীটি এবং স্পষ্ট ইসলাম । এইভাবে নিজেকে আত্মসমর্পণের পদ্ধতি ও ওসীয়ত তিনি সবার জন্যে রেখে গেছেন। একইভাবে তার পৌত্র ইয়াকুবও (আ.) তীর বংশধরদেরকে নির্দ্বিধায় আল্লাহ্‌র ইচ্ছার কাছে সমর্পণ করার জন্যে ওসীয়ত করে গেছেন। ইয়াকুবই হচ্ছেন ইহুদীদের ভাষায় সেই ইসরাইল যার বংশধর বলে ইহুদীরা নিজেদের পরিচয় দেয়, অথচ তার ওসীয়তকেই তারা মানে না, তারা তার ডাকেও সাড়া দেয় না সাড়া দেয় না তাদের দাদা ইবরাহীম (আ.)-এর ডাকে। ইবরাহীম (আ.) ও ইয়াকুব (আ.) উভয়েই নিজ নিজ সন্তানদেরকে আল্লাহর দ্বীন-রূপী এই নেয়ামতকে সর্বান্তকরণে গ্রহণ করার মাধ্যমে শোকরগোষারি করতে উপদেশ দিয়েছেন। তাদের কথার উদ্ধৃতিই কালামে প্যকে আসছে, | ‘হে আমার বংশধরেরা এই দ্বীন-এর ধারক ও বাহকরূপে আল্লাহ তায়ালা তোমাদেরকেই পছন্দ করেছেন ৷' এটা আল্লাহ তায়ালার নিজের বাছাই । তার নিজে কাউকে বাছাই করার পর সেই ব্যাপারে আর কারো কোন মতামত থাকে নাঁ। এটা তাদের প্রতি আল্লাহর বিশেষ মেহেরবাণী এবং বিশেষ মর্যাদা ৷ আল্লাহর এই নেয়ামত-দান এবং তাদেরকে আল্লাহ্‌ তায়ালা কর্তৃক দ্বীনের ধারক-রূপে বাছাই করা বড় রকমের সম্মান যার জন্যে দুনিয়ার জাতিসমূহ লালায়িত! সুতরাং তাদের www.icsbook.info

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।