আদালতের নাটকীয় প্রহসনে যে বই-এর ওপর কর্তৃপক্ষ অভিযোগ এনেছে তা হচ্ছে সাইয়েদ কুতুবের সেই বিখ্যাত বই '“মায়ালেম ফিত তারীক’। (পথের মাইল ফলক) মোট ১৩টি অধ্যায়ে সমাপ্ত এই বই-এর ৪টি অধ্যায়ই উদ্ধৃত করা হয়েছে শহীদের খ্যাতনামা তাফসীর ‘ফী যিলালিল কোরআন’ থেকে । কোনো অলস ও দুর্বল মনের মানুষকে ইসলামের প্রেরণায় উজ্জীবিত করে তোলার ব্যাপারে এই বইয়ের সত্যিই কোনো জুড়ি নেই । ইতিমধ্যেই পৃথিবীর বহু ভাষায় এই | গুরুত্বপূর্ণ বইটির অনুবাদ প্রকাশিত হয়েছে। তার রচিত অস্থের তান্সিকা অনেক ব্রড়ো শহীদ সাইয়েদ কুতুব সাহিত্য সংস্কৃতির ময়দানে ইসলামী মূল্যবোধের ব্যাপক প্রচারের উদ্দেশ্যে বিশেষ করে আধুনিক শিক্ষিত লোকদের ইসলামের ছায়াতলে আনার জন্যে বহু মূল্যবান পুস্তক রচনা করেছেন। তার রচনাবলীর মধ্যে ‘ফী যিলালিল কোরআন’ নিসন্দেহে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে । শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ এই মূল্যবান তাফসীর লিখে তিনি ইতিহাসের পাতায় সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন। তার বিশেষ বিশেষ গ্রন্থের মধ্যে একাধিক উপন্যাস রয়েছে, বেশ কয়টি জনপ্রিয় শিশু সাহিত্যও রয়েছে। তেফলে মিনাল ক্বারিয়া (গ্রামের ছেলে), মদীনাতুল মাসহুর (যাদু নগরী), মাশাহেদুল কেয়ামাহ ফিল কোরআন (কোরআনে পেশ করা কেয়ামতের দৃশ্যসমূহ), আত্ তাসওয়ীরুল ফান্ন ফিল কোরআন, (কোরআনে শিল্পগত ছবি), আল আদালাতুল এজতেমায়ীয়াতু ফিল ইসলাম (ইসলামে সামাজিক সুবিচার), মা'রেকাতুল ইসলাম ওয়ার রেসমালিয়াহ (ইসলাম ও পুঁজিবাদের দ্বন্ব) আস সালামুল আলামে ওয়াল ইসলাম (ইসলাম ও বিশ্বশান্তি), দেরাসাতুল ইসলামিয়াহ (ইসলামী রচনাবলী), আন নাকদুল আদাবে-উসুলুহ ও মানাহেজুহ (সাহিত্য সমালোচনার মূলনীতি ও পদ্ধতি), আন নাকদু লে কেতাবে মুসতাকবেলেস সাকাফাহ (ভবিষ্যতের সংস্কৃতি শীর্ষক একটি পুস্তকের সমালোচনা), কেতাবুন ও শাখছিয়াতুন (গ্রন্থ ও ব্যক্তিত্ব), নাহজু মুজতামেয়ুল ইসলামী (ইসলামী সমাজের দৃশ্য) আমরিকা আল লাতি রা'আইতু, (আমার দেখা আমেরিকা), আল আতইয়াফুল আরবা (চারজনের চিন্তাধারা) । সর্বশেষে রয়েছে তার সেই মহা বিপ্নবের গ্রন্থ ‘মায়ালেম ফিত তারীক' (পথ চলার নির্দেশনাসমূহ)। এই গ্রন্থের মাঝেই শহীদ কুতুব দেশ, জাতি নির্বিশেষে দুনিয়ার সকল মুসনলমানকে আহ্বান জানিয়েছেন নিজেদের ঘাড় থেকে জাহেলিয়াতের সব ধরনের বোঝা ঝেড়ে ফেলে দিতে এবং দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্যে আল কোরআনের ঝান্ডা হাতে নিয়ে যালেমদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাড়াতে । সমস্ত যালেম মোনাফেক শাসকদের উৎখাত করে তার স্থলে সত্যিকার অর্থে আল্লাহ তায়ালার দ্বীন কায়েমের জেহাদে শরীক হতে তাদের ডাক দিয়েছেন। (এই বইতে সাইয়েদ কুতুব যে ভূমিকা লিখেছেন, ‘কোরআনের উপস্থাপিত আগামী বিল্পবের ঘোষণাপত্র’ নামে আমরা তা এখানে পেশ করেছি) কোন্ পরিবারে এ সোনার মানুষ মায়ের নাম ফাতেমা হোসাইন ওসমান, পিতার নাম হাজী ইব্রাহীম কুতুব। তার নিজের সম্মানিত নাম সাইয়েদ, কুতুব বংশীয় উপাধি । ১৯০৬ সালে মিসরের উসউত জেলার প্রাচীন পল্লী-মুশায় তিনি জন্ুগহণ করেন । তার দাদার আমলে এই বংশের লোকেরা আরব উপদ্বীপ থেকে খসে মিসরের উত্তরাঞ্চলে বসবাস শুরু করেন। কেউ কেউ মনে করেন যে, তার পূর্বপুরুষরা ছিলেন হিন্দুস্থানের অধিবাসী, অবশ্য এব্যাপারে বিস্তারিত কোনো তথ্য প্রমাণ আমাদের নযরে পড়েনি । পরিবারের সদস্য সংখ্যা সর্বমোট ৫ জন ৷ মিসরের মাটিতে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে গোটা www.icsbook.info
— صفحة ٢٠ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.