তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

হয়। কোরায়শদের এরাই ছিলেন পূর্বপুরুষ যারা কা'বা শরীফের খাদেম হিসেবে আল্লাহ তায়ালার পক্ষ থেকে নিযুক্ত ছিলেন। তারা "স্পষ্ট ভাষায় বলেছিলেন, ‘হে আমাদের মালিক, আমাদের দুজনকে তোমার কাছে আত্মসমর্পণকারী বানিয়ে দাও। আমাদের বংশধরদের মধ্য থেকেও একদল মুসলিম বানিয়ে দাও। আরও স্পষ্ট ভাষায় তারা দরখাস্ত পেশ করেছেন, ‘হে আমাদের রব তাদের মধ্যে, তাদের নিজেদের মধ্য থেকে একজন রসূল প্রেরণ করো যে তাদেরকে তোমার আয়াতসমূহ পড়ে শোনাবে এবং তাদেরকে কেতাব ও হেকমত শিক্ষা দেবে। আর তাদেরকে পবিত্রও করবে ।' তারা দু'জনই গোটা উম্মতে মুসলেমাহ্‌র জন্যে ইবরাহীম (আ.)-এর উত্তরাধিকারকে তাদের দোয়ার মাধ্যমে নির্ধারণ করে দিয়েছিলেন। একইভাবে তারা বায়তুল হারামেরও উত্তরাধিকার হয়েছিলেন। এই কারণেই সেই ঘরের দিকে মুখ করে নামায পড়া হয়। এ ঘরকে মোশরেকরাও কেবলা মানতো এবং একে ইহুদী নাসারাদের কেবলা থেকে তারা উত্তম মনে করতো ৷ সাধারণ নাসারাদের মধ্যে যারা নিজেদেরকে ইবরাহীম (আ.)-এর বংশধর মনে করে এবং এই উত্তরাধিকার প্রাপ্তির কারণে নিজেদের হেদায়াত ও জান্নাতের অধিকারী বলে দাবী করে-মনে করে সব কোরায়েশ ব্যক্তিই ইসমাঈল (আ.)-এর বংশধর, তাদের বুঝা উচিত যে, ইবরাহীম (আ.) তীর বংশধরদের উত্তরাধিকারের আমানত ছেড়ে যাওয়ার সময় দোয়া করলে আল্লাহ তায়ালা বলেছিলেন, আমার এই ওয়াদা কিন্তু যালেমরা পাবে না। আর ওই শহ্রবাসীকে রেযেক ও বরকতদান করার জন্যে দোয়া করার সময় ইবরাহীম (আ.) বিশেষ করে বলেছিলেন। ‘যে ব্যক্তি আল্লাহ্‌ ও রোয হাশরের ওপর ঈমান আনবে ।' যখন ইবরাহীম (আ.) ও ইসমাঈল (আ.) আল্লাহর হুকুমে কা'বা ঘর নির্মাণ ও তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু করেছিলেন তখন তারা এই বলে দোয়া করেছিলেন, যেন তারা নিজেরা মুসলমান থাকেন এবং একদল মুসলিম জনতা যেন তাদের বংশধরদের মধ্যে পয়দা হয় । যেন তাদের বংশের মধ্যেই তাদের মধ্যকার এক ব্যক্তিকে রসূল নিযুক্ত করা হয়। আল্লাহ তায়ালা তাদের এ দোয়া কবুল করেছিলেন এবং আহ্‌লে বায়ত (বনী ইসমাঈল) দের মধ্য থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে রসূল নিযুক্ত করলেন । আল্লাহ তায়ালার হুকুমে তার মাধ্যমে এক মুসলিম জাতি গড়ে উঠলো । তারা দ্বীনে ইবরাহীমীর যথাযথ উত্তরাধিকার বলে পরিচিত হলো । ইবরাহীম (আ.)-এর ইতিহাসের এই পর্যায়ে এসে একসময় দেখা যায় ইমাম নিয়ে ঝগড়া শুরু হয়ে। অবশ্য এই পর্যায়ে সমস্ত কথাগুলো একত্রিত হওয়ায় এই ঝগড়া মিটানোর মত যথেষ্ট যুক্তিও এখানে হাযির হয়ে গেলো । কেউ উম্মতে মুসলিমাহ্র সাথে ইমামত নিয়ে বিতর্কে লিপ্ত হলো, আর কেউ লিপ্ত হলো রসূল (স.) নবুওয়ত ও রেসালাত সম্পর্কে । এ'দুটো কথার ওপরও প্রশ্ব আসলো । আরও প্রশ্ আসলো সঠিক দ্বীন এর তাৎপর্য সম্পর্কে । এসব কথার জওয়াবে নিচের আলোচনা আসছে, ‘সেই ব্যক্তি ছাড়া’ কে মুখ ফিরিয়ে নিতে পারে ইবরাহীম এর দ্বীন থেকে যে তার ব্যক্তি সত্তাকে বুদ্ধিহীনতা. ও যুক্তিহীনতার দিকে এগিয়ে ............ জন্যে মনোনীত করেছেন, অতএব তোমরা পুরোপুরি মুসলমান (পরিপূর্ণ আত্মসমর্পণকারী) না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না । (আয়াত ১৩০, ১৩১ ও ৩২) www.icsbook.info

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।