এই দোয়ার মাধ্যমে, তাদের ইসলামের দিকে এগিয়ে নেয়ার জন্যে আল্লাহ তায়ালার কাছে আশা ব্যক্ত করা হয়েছে। ইবরাহীম (আ.) ও ইসমাঈল (আ.)-এর চেতনায় একথা জাগরুক হয়েছিলো যে তীদের অন্তর যেন আল্লাহ পাকের দু’টি আংগুলের মধ্যে অবস্থিত । আল্লাহর পথই সঠিক পথ এবং আল্লাহ তায়ালা ছাড়া কোন ক্ষমতা বা কোন শক্তি আর কারও নেই ৷ তীর দিকেই পিতা-পুত্র দুজনই প্রত্যাবর্তন করছেন এবং নিজেদেরকে তার কাছে সোপর্দ করছেন মূলত একমাত্র আল্লাহ তায়ালার কাছেই সাহায্য চাওয়ার জায়গা রয়েছে। ‘এরপর এই দোয়ার অনুসরণেই মুসলিম উন্মাহ্ বংশ পরম্পরায় দোয়া করতে থাকবে, উম্মাতের মধ্যে আমাদের একদল নিবেদিত প্রাণ মুসলমান বানিয়ে দাও ।' এই দোয়া মোমেন অন্তরের চাহিদাগুলোর বহিপ্রকাশ । আকীদা-বিশ্বাস সকল মানুষেরই কিছু না কিছু থাকে এবং তা হচ্ছে প্রথম সেই জিনিস যা মানুষকে যে কোন কাজ করার জন্যে অনুপ্রেরণা যোগায় । ইবরাহীম ও ইসমাঈল আলাইহিমুস্ সালামের চেতনার মধ্যে আল্লাহ তায়ালার নেয়ামত-পুষ্ট হওয়ার কথা অত্যন্ত বলিষ্ঠভাবে বর্তমান ছিলো, যার জন্যেই তারা সদা-সর্বদা কৃতজ্ঞতা অনুভব করতেন। এ নেয়ামত ছিলো ঈমানের নেয়ামত এই ঈমানের জন্যে তারা লালায়িত ছিলেন আর তাদের রব এর নিকট এই প্রার্থনা জানাচ্ছিলেন যে, তাদেরকে দেয়া নেয়ামত যেন তাদের বংশধরদেরকেও দেয়া হয়। একদিকে বংশধরদের জন্যে যেমন জীবনধারণ সামগ্রী সরবরাহের জন্যে তারা দোয়া করছিলেন, তেমনি দোয়া করছিলেন যেন ঈমানের নেয়ামতও তাদের দান করা হয় এবং তাদেরকে যেন এবাদতের সঠিক পদ্ধতি জানিয়ে দেয়া হয়, স্পষ্ট করে বলে দেয়া হয়-কি এবাদত তারা করবেন এবং তাদের তাওবা যেন কবুল করে নেয়া হয় কেননা তিনিই একমাত্র তাওবা-গ্রহণকারী মেহেরবান । ক্বসূব্প পাঠানোর জনে বিশেষ্ব দোয়া আরও দোয়া করেছেন যেন তাদের পরবর্তী বংশধরদের পথের সন্ধান না জানা অবস্থায় ছেড়ে দেয়া না হয়, এরশাদ হচ্ছে, ‘হে আমাদের রব তাদের মধ্যে তাদের নিজেদের মধ্য থেকেই একজন........নিশ্চয় আপনিই একমাত্র শক্তিমান, বিজ্ঞানময় ৷’ (আয়াত ১২৯) ইবরাহীম ও ইসমাঈল আলাইহিমুস্ সালামের দোয়ার বহু বহু যুগ পরে মোহাম্মদ (স.)-এর নবুওয়াত প্ৰাপ্তি ঘটেছে। তার আগমন ঘটেছে ইবরাহীম ও ইসমাঈল আলাইহিমুস্ সালামের বংশের মধ্যেই । এদেরকেই তিনি আল্লাহ তায়ালার আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবেন, তাদেরকে কেতাব ও হেকমাত শিক্ষা দেবেন এবং তাদের সর্বপ্রকার খারাবী কলুষতা থেকে পবিত্র সময় যখন আল্লাহ তায়ালা নির্ধারণ করে রেখেছিলেন তিনি তখনই এসেছিলেন-এর আগে নয় । এতে কারো ব্যস্ত হওয়া বা হতাশ হওয়ার পরওয়া আল্লাহর নেই । আরবের বিভিন্ন এলাকায় অবস্থিত ইহুদী ও মুসলমানদের মধ্যে যে বিদ্বেষ চলছিলো তা নিরসনের ক্ষেত্রে এই দোয়া বিশেষ ভূমিকা পালন করেছে। ইবরাহীম ও ইসমাঈল আলাইহিমুস সালাম থেকে আল্লাহ তায়ালা ওয়াদা নিয়েছিলেন, কা'বা ঘরের ভিত্তি গড়ে তোলার পর সে ঘরকে যেন তাওয়াফকারী, এখানে অবস্থানকারী, রুকুদানকারী ও সেজদা-দানকারীদের জন্যে প্রস্তুত রাখা www.icsbook.info
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।