দেখিয়ে দাও । (যদি আমরা এতে কোনো ভূলক্রটি করি, তাহলে) তুমি আমাদের তাওবা কবুল করো, কারণ তুমিই একমাত্র তাওবা কবুলকারী ও পরম দয়ালু ।' (আয়াত ১২৭-১২৮) জনশূন্য নিঝুম সে উপত্যকায় আল্লাহ তায়ালার নির্দেশে কর্মরত শ্রান্ত ক্লান্ত পিতা-পুত্রের কাতর কন্ঠের আবেগময় দোয়ার সেই মধুর সুরের লহরী ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে চলেছে আশ-পাশের পাহাড়ের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত । সেই সুর আজও যেন আমাদের প্রাণে বাজে । সেই নীরবতা, সেই শূন্যতা আজও যেন সেখানে বিরাজমান, আর তারই মধ্য থেকে যেন ভেসে আসছে আল্লাহ তায়ালার দু'জন বান্দার সেই সুমধুর কথার ধ্বনি । এর সবই যেন আমাদের সামনে ভাসছে, এই মনোরম দৃশ্যের ছবি আজো যেন জীবন্ত রূপ নিয়ে আমাদের সামনে হাযির হয়েছে। আমাদের হৃদয়ের তারে তা সুমধুর ঝংকার বাজিয়ে তুলছে। কোরআনে কারীমে উপস্থাপিত বর্ণনাশৈলীর এই হচ্ছে চমৎকারিত্্ । অতীতের ঘটনাবলীকে এমন সুন্দরভাবে কোরআনে করীম আমাদের সামনে তুলে ধরে যে, অতীত আর অতীত মনে হয় না, বরং তা জীবন্ত ও বাস্তব বর্তমানে পরিণত হয়ে যায়। তা যেন আমরা শুনতে পাই দেখতে পাই । সেগুলো যেন গতিশীল ও জীবন্ত ছবি হয়ে আমাদের মানস পটে ফুটে ওঠে, সেখানে যেন জীবনের স্বগৌরব স্পন্দন শোনা যায়! এইটিই হচ্ছে. সে মহাশিল্পীর তুলির আঁচড় । আর যে কেতাবে এই মহামূল্যবান শিল্পের সমারোহ তা অবশ্যই চির-অম্লান চির অমর । দোয়ার কথাগুলোতে কাতর কন্ঠে কি বলা হচ্ছে। এই-ই হচ্ছে নবীর দোয়ার আদব এ হচ্ছে সেই আদব, সেই ঈমান, সেই চেতনা যা কোরআনে করীম নবীদের উত্তরাধিকারদের শেখাতে চায় এবং তাদের হৃদয়ের গভীরে ও চেতনার মধ্যে জীবস্তরূপে ফুটিয়ে তুলতে চায়! ‘হে আমাদের রব, আমাদের দোয়া মেহেরবাণী করে তুমি কবুল করে নাও, অন্তরের গহীন কোণে আমাদের যে অব্যক্ত কথা লুকিয়ে আছে, যা প্রকাশ করার মত ভাষা আমাদের নেই সে কথাগুলো তুমি একমাত্র শুনতে পাও, আর বিশ্ব-মানবতার কি দুঃখ, কি ব্যথা যা কেউ দেখতে পায় না কেউ জানে না তা একমাত্র দেখো, তুমিই জানো!’ একথাগুলো হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্যে পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে কাতরকন্ঠের আরযি পেশ, যাতে করে দুঃখ দারিদ্র ও মানুষের প্রতি যুলুমের অবসান ঘটে, যাতে . তার রাজ্যে তার বিধান চালু হওয়ার মাধ্যমে নিগৃহীত মানবতা শান্তির আশ্রয় খুঁজে পায়। এ কাতরকঠ্ঠের প্রার্থনাই আল্লাহর কাছে সবচাইতে বেশী প্রিয় । এর পরিসমাপ্তিতে আল্লাহ তায়ালার মেহেরবাণীর বারিধারা বর্ষিত হয়। আল্লাহ তায়ালা নিজের অন্যতম নাম ‘সামীউদ্-দুয়া’- ‘দোয়ার শ্রবণকারী’ রেখে বান্দাহর অন্তরে আশার আলো জালিয়ে দিয়েছেন। বান্দাহর অব্যক্ত ইচ্ছা ও চেতনার পরিপূর্ণ অভিব্যক্তি তার দ্বারা সম্ভব নয় বিধায় আল্লাহ তায়ালা বান্দার নিয়তের কথা জানেন এবং তিনি সে বিষয়ে বিবেচনা করবেন বলে সুসংবাদ দিয়েছেন। ইবরাহীম (আ.) ও তার পুত্র ইসমাঈল (আ.)-এর কথার উদ্ধৃতি পেশ করতে গিয়ে এরশাদ হচ্ছে, ‘হে আমাদের রব, আমাদের দু'জনকে পরিপূর্ণভাবে আপনার নিকট আত্মসম্পণকারী বানিয়ে দাও । আমাদের বংশধরদের মধ্য থেকেও একদল মুসলিম বানিয়ে দিন এবং আল্লাহর আমাদেরকে আমাদের বন্দেপীর পদ্ধতিসমূহ শিখিয়ে দিন, আর আমাদের তওবা কবুল করে নিন। নিশ্চয়ই আপনিই একমাত্র তওবা কবুলকারী মেহেরবাণ ৷' www.icsbook.info
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।