তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

ক্াবাঘর প্রতিষ্ঠার হুঁতিহাস এক সময় এই পবিত্র কা'বা ঘরের খেদমতের ভার গ্রহণ করে মক্কার কোরায়শরা । এই কারণেই তারা মোমেনদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখতো, তাদেরকে কষ্ট দিতো এবং দ্বীন-ইসন্নাম পরিত্যাগ করার জন্যে তাদেরকে চাপ দিতো, যার ফলে তারা নিজেদের আত্মীয়-পরিজনকে ছেড়ে হিজরত করতে বাধ্য হলো । আল্লাহ তায়ালা চেয়েছিলেন, এ ঘরটি দৃূর-দুরাস্তর থেকে আগত সকল মানুষের আশ্রয়স্থলে পরিণত হোক, তাদেরকে কেউ ভয় না দেখাক, বরং তাদের জান-মাল যেন এই ঘরে এসে নিরাপদ হয়ে যায়। চেয়েছিলেন এ ঘরকে শান্তির আধার, শান্তি-দানকারী এবং নিরাপদ স্থান বানাতে । মুসলমানদের নির্দেশ দেয়া হয়েছিলো যেন তারা “মাকামে ইবরাহীমকে’' নামাযের স্থান হিসেবে নির্দিষ্ট করে নেয় । বস্তুত মাকামে ইবরাহীম বলতে পুরো ঘরটাকেই বুঝানো হয়েছে । আমরাও এখানে মাকাম ইবরাহীম-এর ব্যাখ্যায় পুরো ঘরকেই বুঝিয়েছি। এখন মুসলমানদের পক্ষে বায়তুল্লাহকে কেবলা হিসেবে গ্রহণ করা এটা সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার, যার ওপর কারো কোন আপত্তি থাকার কথা নয় । এটাই প্রথম কেবলা যার দিকে ইবরাহীম (আ.)-এর যামানা থেকে তার মুসলিম উত্তরাধিকারীরা বরাবর নামায পড়ে এসেছে । নামায পড়েছে তারা যারা সঠিকভাবে তওহীদে বিশ্বাসী ছিলো তারা জানতো যে এটা আল্লাহরই ঘর-কোন মানুষের নয়। ঘরের যিনি মূল মালিক, তিনি তার দু'জন নেক বান্দাহর কাছ থেকে এ ওয়াদা গ্রহণ করেছিলেন যে, তারা ঘরটিকে যাবতীয় আবিলতা থেকে পরিচ্ছন্ন রাখবে এবং এ ঘরকে সদা-সর্বদা তাওয়াফকারী, এখানে অবস্থানকারী ও রুকু সেজদাদানকারীদের জন্যে পরিস্কার পরিচ্ছন করে রাখবে ৷ চারদিক থেকে আগত হজ্জ যাত্রীদের জন্যে একে প্রস্তুত রাখবে । এ ঘরের রক্ষণা-বেক্ষণকারীরাই হচ্ছে এ ঘরের অবস্থানকারী, যারা তাদের সার্বক্ষণিক দেখাশুনার তাগিদে এখানে থাকতে বাধ্য হয়। আর যারা এখানে নামায পড়বে, রুকু দেবে, সেজদা করবে তারা নিজ নিজ প্রয়োজন মত এখানে আসবে, তাদের কেউই এ ঘরের মালিক নয়, এমন কি ইবরাহীম ও ইসমাঈল আলাইহিমুস্সালামও এ ঘরের মালিক ছিলেন না। সুতরাং কেউই উত্তরাধিকার সূত্রে এ ঘরের মালিক হতে পারে না। তারা উভয়ে ছিলেন এ ঘরের খাদেম ৷ তাদের কাজ ছিলো এখানে আগত আল্লাহর মোমেন বান্দাহদের জন্যে ঘরটিকে উপযুক্ত সেজদাগাহের উপযোগী বানিয়ে রাখা ৷ এরশাদ হচ্ছে, ‘যখন ইবরাহীম বললো, হে আমার রব এ শহরটিকে নিরাপদ বানিয়ে দাও এবং রোজ হাশরের ওপর ঈমান আনয়নকারী এর বাসিন্দাদেরকে নানাপ্রকার ফলমূল থেকে রেযেক (যাবতীয় জীবনধারণকারী সামগ্রী) দান করো। আল্লাহ তায়ালা বললেন, যে কুফরী করবে তাকেও কিন্তু সামান্য কিছু মালমাত্তা আমি দেবো, আর তারপর তাদেরকে দোযখের আগুনে প্রবেশ করতে বাধ্য করবো, আর সে বড়ই নিকৃষ্ট হবে সে প্রত্যাবর্তনস্থল ৷' (আয়াত ১২৬) ইবরাহীম (আ.)-এর দোয়ার মাধ্যমে এই ঘরের নিরাপদ হওয়ার বিষয়টিকে আর একবার তুলে ধরা হলো এবং উত্তরাধিকার বলতে যে শ্রেষ্ঠত্ব ও কল্যাণ বুঝায় তার গুরুত্বও আর একবার জানিয়ে দেয়া হলো। ইবরাহীম (আ.) প্রথমেই আল্লাহ তায়ালার পক্ষ থেকে উপদেশ পেয়েছিলেন। তিনি তখন থেকেই এ কথাগুলো মনে রেখেছিলেন যখন তার রব তাকে বলেছিলেন, আমার এ ওয়াদা যালেমদের কাছে পৌছবে না । তিনি এ শিক্ষাকে স্মরণ রেখেছিলেন, www.icsbook.info

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।