তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

দূরে সরিয়ে নিয়ে যায়। আল্লাহ তায়ালার পক্ষ থেকে এই কথাটাই ইবরাহীম (আ.)-কে বলা হয়েছিলো । এই অঙ্গীকার-এর মধ্যে কোন হেরফের নেই, নেই কোন গোপনীয়তা । এ কথা অকাট্যভাবে সত্য যে ইনসাফ না করার কারণে ইনহুদীদেরকে ইমামত-এর দায়িত্‌ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে অপসারিত করা হয়েছে যাবতীয় নেতৃত্্‌ থেকে । তারা৷ যুলুম করেছে, অগণিত অন্যায় কাজে লিপ্ত হয়ে আল্লাহর আইন অমান্য করেছে এবং তাদের দাদা ইবরাহীম (আ.)-এর আকীদা-বিশ্বাস থেকে তারা ফিরে গেছে। এই কথাটাও ইবরাহীম (আ.)-কে বলা হয়েছিলো যে নেতৃত্বের ব্যাপারে এটাই চূড়ান্ত কথা যে, যারা ইনসাফ করবে না (প্রকারান্তরে তারাই যুলুম করবে) তাদেরকে নেতৃত্বের আসন থেকে শেষ পর্যন্ত সরিয়ে দেয়া হবে। এই কথা অনুযায়ী আজকের মুসলমান যারা শুধু নামেই মুসলমান, তারা আল্লাহর না-ফরমানী যুলুম আল্লাহর পথ থেকে দূরে শরীয়তের হুকুম-আহকাম সব উপেক্ষা করে যথেচ্ছ জীবন যাপন করায় নেতৃত্বরূপী আল্লাহ পাকের রহমত থেকে তারা পুরোপুরি মাহরূম . হয়ে গেছে। যতই তারা নিজেদেরকে মুসলমান বলে দাবী করুক না কেন, প্রকৃতপক্ষে তারা আজ ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে। ইসলামের জীবন পদ্ধতি তারা পরিত্যাগ করেছে; যার কারণে তাদের মুসলমানিত্বের দাবী মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। আল্লাহ তায়ালা প্রদত্ত মূল বিষয়গুলো থেকে তারা আজ বহু বহু দূরে অবস্থান করছে । যে সম্পর্ক-সম্বন্ধ ঈমান ও আমলের ভিত্তিতে মজবুত হয়না ইসলাম সে ধরনের সম্পর্ককে ছিন্ন করে ফেলে । আকীদা বিশ্বাস ও সেই অনুযায়ী কাজ এর সাথে সম্পর্ক ছিন্‌ হয়ে গেলে সে ব্যক্তির সাথে নৈকটোযের বন্ধনও কেটে যায় । একই জাতির মধ্যকার দু'টি দলের মধ্যেও মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায় যদি আদর্শের দিক দিয়ে তাদের মধ্যে অনৈক্য থাকে । এমনকি পিতামাতা ও সন্তানদের মধ্যেও আদর্শের পার্থক্যের কারণে বিরাট বিরাট পার্থক্য সৃষ্টি হয়ে যায়। স্বামী-স্ত্রীর মধ্যেও মতাদর্শের বিভিননতায় বিচ্ছেদ আসে । আরব মোশরেকরা এক জাতি এবং মুসলিম-আরবরা পৃথক আর এক জাতি । এ দুই এর মধ্যে কোন আত্মীয়তার সম্পর্ক নেই, আর না আছে কোন নৈকট্য, আর না তাদের মধ্যে গড়ে ওঠে কোন সম্বন্ধ । অপর দিকে, আহলে কেতাবদের মধ্য থেকে যারা ঈমান আনে তারা এক জনগোষ্ঠীর আর যারা ইবরাহীম, মূসা এবং ঈসা আলইহিমুস সালামের দ্বীন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে; তারা আর এক জনগোষ্ঠী । এদের মধ্যে কোন সম্পর্ক সন্বন্ধ বা আত্মীয়তা গড়ে উঠতে পারে না । পিতা-পুত্র-পৌত্র হওয়ার কারণেই যে হদ্যতার সম্পর্ক গড়ে ওঠে তা নয়, আসল যে কারণে স্থায়ী সম্পর্ক গড়ে ওঠে তা ঈমান ও আকীদার সম্পর্ক ৷ বিভিন্ন বংশের সব লোক মিলে যে জাতি গড়ে ওঠে তা বেশীদিন টিকে না । মতাদর্শের ভিত্তিতে যে বন্ধন ও এক্য গড়ে ওঠে সেইটাই স্থায়ী হয়; যদিও তাদের সবার বাসস্থান ও রং চেহারা বিভিন্ন । এই-ই হচ্ছে ঈমানী ধ্যান-ধারণা যা আল্লাহ তায়ালার মহান কেতাবে বিবৃত হয়েছে। এরশাদ হচ্ছে, ‘আর স্মরণ করে দেখ, সে সময়ের কথা যখন আমি এই মহান কা'বা ঘরকে সমগ্র মানবমন্ডলীর কেবলা বানিয়েছিলাম এবং নির্দেশ দিয়েছিলাম যে ইবরাহীম এর অবস্থানের জায়গাটিকে তোমরা সেজদার জায়গা বানিয়ে নাও। আর ইবরাহীম ও ইসমাঈল থেকে ওয়াদা নিয়েছিলাম এই বলে যে, তারা দুজনে আমার এই ঘরটিকে তাওয়াফকারী, এখানে অবস্থানকারী এবং রুকু ও সিজদা-দানকারীদের জন্যে পবিত্র করে রাখবে ৷’ (আয়াত ১২৫) www.icsbook.info

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।