তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

ইবরাহীম (আ.) মানব প্রকৃতির সকল স্বাভাবিক গুণাবলীর অধিকারী ছিলেন। তার এই গুণাবলী তার বংশধর, পোৌত্র ও প্রপৌত্রদের মাধ্যমে পরবর্তী বংশধরদের মধ্যে পৌছে যায় । আওলাদে ইবরাহীম এর মধ্যে গভীরভাবে গড়ে ওঠা এই স্বাভাবিক গুণাবলী ছিলো সকল যামানার মানুষদের মধ্যে অনুকরণযোগ্য, যার ভিত্তিতে সাধারণভাবে মানুষ অগ্রগতি ও মানব কল্যাণের পথ দেখতে পেয়েছে এবং মানব সত্তা পরিপূর্ণতার দিকে এগিয়ে গেছে। এর সূচনা হয়েছিলো ইবরাহীম (আ.) থেকে এবং পরবর্তী লোকেরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তা অনুসরণ করেছে। এই-ই ছিলো সেই অনুভূতি, যার কারণে কেউ ধ্বংস হয়েছে, কেউ বিপদগ্রস্ত হয়েছে, আবার কারও জীবন ফলে ফুলে সুশোভিত হয়েছে। কিন্তু সত্যের এই চেতনা মানব প্রকৃতির মর্মমূলে কেন্দ্রীভূত হয়ে রয়েছে। এই প্রকৃতিগত চেতনার ভিত্তিতেই ইসলাম উত্তরাধিকার বন্টন পদ্ধতি নির্ধারণ করেছে। এ বন্টন-নীতি সম্পূর্ণ মানুষের স্বভাবসিদ্ধ এবং মানুষ এই বন্টন ব্যবস্থার মাধ্যমে যেমন কর্মঠ হয় তেমনি তার সমগ্র প্রচেষ্টাকেও সে কাজে লাগাতে পারে। এই নিয়মনীতিকে ধ্বংস করার যে কোন প্রচেষ্টা মানব-প্রকৃতির মূল ভিত্তিকেই ধ্বংস করার নামান্তর । এটা হচ্ছে বিকৃত সামাজিক আচরণের এমন এক চিকিৎসা যা কৃত্রিম এবং যার দ্বারা মূল সমস্যার কোন সমাধান হওয়া সম্ভব নয়। প্রকৃতির সাথে সাংঘর্ষিক যে কোন চিকিৎসা যেমন সমস্যার সমাধান দিতে পারে না, তেমনি তা কোন সংশোধনী আনতে পারে না এবং আনলেও তা স্থায়ী হয় না। পক্ষান্তরে আর একটি চিকিৎসা পদ্ধতি এমন আছে যা প্রকৃতির সাথে সাংঘর্ষিক নয় অথচ তা যে কোন সংশোধন আনার ব্যাপারে কার্যকরী ভূমিকা রাখে, আর তার জন্যেই প্রয়োজন হেদায়াত ও ঈমান এর পথ গ্রহণ, মানবসত্তা সম্পর্কে গভীর জ্ঞান অর্জন, মানব প্রকৃতি ও তার গঠন সম্পর্কে সূক্ষ্ম অনুসন্ধান । এরশাদ হচ্ছে, ‘ইবরাহীম বললো, আর আমার বংশধরদের মধ্য থেকে কেউ ইমাম হবেনা ॥? এ কথার জওয়াবে তার পরীক্ষাকারী ও নির্বাচনকারী আল্লাহর পক্ষে যে কথাটি বলা হয়েছে তা তার আলোচনা ইতিমধ্যে এসে গেছে, তা হচ্ছে, ইমামত শুধু দেওয়া হবে তাদেরকে, যারা ঈমান আমল ও চিন্তা-চেতনায় ও সংশোধনী কাজকর্মের মাধ্যমে তা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হ্বে। এটা বংশগত বা গোত্ৰগত কোন মীরাস নয় যে, রক্ত-মাংসের সম্পর্কের কারণে তাদের জন্যে তা নির্ধারিত হবে। বরং ইমামতের জন্যে দ্বীনী যোগ্যতা ও আকীদা-বিশ্বাসের স্বচ্ছতাই হবে এখানে একমাত্র বিষয় ৷ রক্তের সম্পর্ক, আত্মীয়তা ও জাতীয়তাবাদী চিন্তাধারা সবই হচ্ছে এক একটি বড় বড় জাহেলিয়াত যা ইসলামী চিন্তাধারার সাথে নীতিগতভাবেই সাংঘর্ষিক । ‘আমার ইমামত-দানের ওয়াদা তারা লাভ করবে না, যারা যালেম !' যুলুম-এর বহু ধরণ এবং প্রকৃতি রয়েছে। এক, শেরক-এর গুনাহ করে নিজের ওপর যুলুম করা । দুই, বিদ্রোহ করার মাধ্যমে মানুষের ওপর যুলুম কর! । এইভাবে যালেমদের জন্যে যে ইমামত (নেতৃত্ব) নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সে অর্থে সর্ব-প্রকার নেতৃত্বকেই বুঝায়, যেমন রেসালাত নেতৃত্ব, খেলাফত নামায এর নেতৃত্বসহ অন্যান্য সকল প্রকার ও সকল পর্যায়ের নেতৃত্ব । এর সর্বপর্যায়ে এবং সকল ব্যাপারে ইনসাফ বা সুবিচার কায়েম করাই ইমামতের হক আদায়ের মূল কথা । যুলুম যত প্রকার আছে তার সবটাই মানুষকে ইমামত-এর যোগ্যতা থেকে ঘযিলাল ১ম ২৫ www.icsbook.info

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।