তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

হমামত প্রসংগে কোরআন সুতরাং ইহুদী-নাসারাদের শুধুমাত্র ইবরাহীম (আ.)-এর বংশধর হওয়ার কারণে আল্লাহ তায়ালার পছন্দনীয় ও বাছাইকৃত বান্দাহ হওয়ার দাবী নাকচ হয়ে গেল । অস্বীকার করা হলো তাদের ওয়ারিস হওয়া ও খলীফা হওয়ার কথা । যে দিন থেকে তারা এই আকীদা থেকে সরে দাড়িয়েছে সেই দিন থেকেই তাদের কাছ থেকে উত্তরাধিকারী হওয়ার এই সম্মান কেড়ে নেয়া হলো এবং একইভাবে কোরায়েশদের কা'বা শরীফের মোতাওয়াল্লরী ও নির্মাণকারী হওয়ার যে গৌরব ছিলো তাও ছিনিয়ে নেয়া হলো, কারণ তারা এই পবিত্র ঘরের নির্মাণকারী অথচ সেই আকীদা পরিত্যাগ করার কারণে তার উত্তরাধিকারী হওয়ার মর্যাদা থেকে বঞ্চিত হয়ে গেল । অতপর ইহুদীরা যে মনে করতো যে তাদের কেবলাকেই মুসলমানদের কেবলা মানা উচিত এ দাবীও নাকচ হয়ে গেল, সুতরাং এখন থেকে কা'বাই হলো মুসলমানদের ও তাদের পিতৃপুরুষ ইবরাহীম (আ.)-এর কেবলা । কোরআনে কারীমের আলোচ্য অংশের মধ্যে যে বিস্ময়কর তথ্যগুলো পরিবেশিত হয়েছে তা বহু বিষয়কেই জীবস্ত করে তুলে ধরেছে। আহলে কেতাবদের সম্পর্কিত আলোচনা মনের ওপরে গভীরভাবে প্রভাব বিস্তার করে। কোরআনে কারীম ইবরাহীম (আ.) সম্পর্কে বলছে, স্মরণ করো, সে সময়ের কথা, যখন আল্লাহ তায়ালা ইবরাহীমকে কিছু নিদর্শন দ্বারা পরীক্ষা করেছিলেন যখন সেসব পরীক্ষায় উত্তীর্ণ হলো । তখন আল্লাহ তায়ালা বলেছিলেন, অবশ্যই আমি তোমাকে গোটা মানবজাতির নেতা বানাতে চাই । সে বললো, আর আমার বংশধরদের মধ্য থেকেও কি এমন নেতা বানাবে? আল্লাহ তায়ালা বললেন, আমার ওয়াদা যালিমের জন্যে নয়’ (আয়াত ১২৪) আল্লাহ রব্বুল ইযযত তার নবী (স.)-কে বলছেন, স্মরণ করে দেখ, আল্লাহ তায়ালা কিভাবে ইবরাহীমকে বিভিন্ন বিষয় ও ঝুঁকিপূর্ণ কাজ দিয়ে পরীক্ষা করলেন । তারপর সে এই দায়িতৃগুলো পালন করে পরীক্ষায় উত্তীর্ণ হলো । আল্লাহ তায়ালা অন্য স্থানে ইবরাহীম (আ.)-এর দায়িত্ব পালনের ব্যাপারে সাক্ষ্য দিতে গিয়ে বলছেন যে, ‘সে যথাযথভাবে দায়িত্ব পালন করেছিলো, যার ফলে আল্লাহ তায়ালা তার উপর খুশী হয়েছেন আর এই কারণেই সে তাকে সাক্ষী হিসাবে পেয়ে ধন্য হয়েছিলো । এরশাদ হচ্ছে, ইবরাহীমই সেই ব্যক্তি যে তার ওপর প্রদত্ত দায়িত্‌ পালন করেছিলো ।' ইবরাহীম (আ.) মর্যাদার যে আসনটি লাভ করেছিলেন তা অবশ্যই অতি মহান । এ সম্মানজনক আসন আল্লাহ তায়ালা নিজ খাস মেহেরবানী দ্বারা তাকে দিয়েছিলেন মানুষের নিজেদের এমন কোন ক্ষমতা নেই যে যার দ্বারা সে কোন ওয়াদা পূরণ করতে পারে অথবা কোন দৃঢ়তা প্রদর্শন করতে পারে । সে সময় থেকেই ইবরাহীম (আ.) সেই সুসংবাদ বাণী পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছেন অথবা তার বিশ্বস্ততা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আল্লাহ তায়ালা বলছেন, অবশ্যই আমি পৃথিবীর বুকে তোমাকে নেতা বানাতে চাই । এমন নেতা যাকে এক দৃষ্টান্ত হিসেবে সবাই গ্রহণ করবে, আর তিনি তাদেরকে আল্লাহর দিকে যাওয়ার কাজে নেতৃত্ব নেবেন, ভাল কাজে এগিয়ে দেবেন আর সবাই তার অনুসারী হবে৷ তার মধ্যে ওরা নেতৃত্বের যাবতীয় গুণাবলী খুঁজে পাবে। www.icsbook.info

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।