তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

এবং তার নামেই ইহুদীরা ‘বনী ইসরাঈল’ বলে পরিচিত ।) মুসলমানদের দ্বীন সম্পর্কে যে আকীদা বিশ্বাস তাও ওপরে বর্ণিত নবীদের আকীদা-বিশ্বাসের সাথে অভিন্ন । সবাই একইভাবে শেরক্কে উত্খাত করার কাজে নিয়েজিত ছিলেন। কেউ নিজস্ব উদ্ভাবিত কোন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে দুনিয়ায় আসেননি । ঈমান আকীদার কথাগুলো প্রতিষ্ঠাই মোমেন-হৃদয়ের একান্ত কামনা ও বাসনা, সেখানে কোন অন্ধ বিদ্বেষ পোষণের স্থান নেই । আকীদা বিশ্বাসের উত্তরাধিকারী হওয়ার সম্পর্ক কোনো রক্তের বা বংশের সাথে থাকে না-থাকে ঈমান ও আকীদার গভীরতার সাথে । অতএব, যে কোন দেশে যে কোন যুগে এবং যে কোন গোত্রের লোকেরা এই আকীদার ওপর দৃঢ়তার সাথে বিশ্বাস স্থাপন করবে তারাই হবে সেই নবীদের ওয়ারিস। আত্মীয়তা বা রক্তের সম্পর্কের চাইতে তাদের সম্পর্ক নবীদের সাথে আরও গভীর হবে, আল্লাহর 'দ্বীন*ই সত্য-সঠিক জীবন ব্যবস্থা এবং আল্লাহ তায়ালা ও তার বান্দাহর মধ্যে কোন বংশীয় সম্পর্ক নেই, নেই কোন আত্মীয়তা । এই সকল তথ্যই ইসলামী জীবন পদ্ধতি রচনার পথে এক উল্লেখযোগ্য অবদান রেখেছে । একথাগুলোকে অতি চমৎকারভাবে কোরআনে কারীম ব্যাখ্যা করেছে। কোরআন মজীদ আমাদের দৃষ্টিকে ইবরাহীম (আ.)-এর প্রতি লোমহর্ষক ব্যবহার এর দিকে নিয়ে যায়। নমরুদ এর সাথে তার সংলাপ সম্পর্কে জানায়, আরো জানায় তার ওপর আপতিত যুলুম নির্যাতন ও পরীক্ষ-নিরীক্ষা সম্পর্কে এবং সে কারণগুলো সম্পর্কে যা তাকে আল্লাহ তায়ালা প্রিয়তম বন্ধুতে পরিণত করেছিলো এবং যা তাকে মানবমন্ডলীর নেতা বানিয়েছিলো। তারই শিক্ষা ও ত্যাগ-কোরবানীর পথ ধরে উন্মতে মোহাম্মদী তথা মুসলমানরা মোহাম্মদ (স.)-এর সেই একই দাওয়াত কবুল করেছে, যা ইবরাহীম (আ.) ও ইসমাঈল (আ.) তাদের দান করেছিলেন । পিতা-পুত্র মিলে তারা দুজনে মসজিদে হারাম গড়ে তুলেছিলেন। সুতরাং যে উদ্দেশ্যে এই ঘরের প্রতিষ্ঠা হয়েছিলো সেই উদ্দেশ্যের পথে কাজ করে যারা সে আমানতের হক আদায় করেছেন তারাই তার রক্তসূত্রে আগত সকল বংশীয় লোক থেকে বেশী নৈকট্যের অধিকারী । এই একটি মাত্র কারণ যার ওপর আকীদার উত্তরাধিকার হিসাবে মোহাম্মাদ (স.)-এর রেসালাতের প্রতি বিশ্বাস গড়ে উঠেছে এবং এই বিশ্বাসের দৃঢ়তা ও সঠিক চিন্তাধারার মজবুতী এসেছে। এই এতিহাসিক তথ্যগুলোর পরিপ্রেক্ষিতে এ কথা স্পষ্ট হয়ে গেল যে, ইসলাম-এর অর্থ হচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তার কাছে পূর্ণ আত্মসমর্পণ এবং আত্মসমর্পণের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন । রেসালাত-এর প্রথম এবং শেষ কথাটিও হচ্ছে এইটি ৷ এইভাবেই একনিষ্ঠভাবে ইবরাহীম (আ.) বিশ্বাস করেছিলেন, বিশ্বাস করেছিলেন তার পরে ইসমাঈল, ইসহাক ও ইয়াকুব আলাইহিমুস সালাম এবং তাদের পরবর্তী বংশধরেরা । তার পরবর্তীতে মূসা ও ঈসা আলাইহিমুস সালামও একই আকীদার ধারক ও বাহক ছিলেন। সর্বশেষে মুসলমানরাই ইবরাহীম (আ.)-এর মীরাস লাভ করলো । অতএব, যে কেউ এখন এই আকীদা-বিশ্বাসের অধিকারী হবে সেই-ই প্রকৃতপক্ষে ইবরাহীম (আ.)-এর উত্তরাধিকারী হবে, উত্তরাধিকারী হবে তার প্রতি প্রদত্ত ওয়াদা ও সুসংবাদেরও । যে ব্যক্তি এ আকীদার প্রতি অমনোযোগী হবে এবং ইবরাহীম (আ.)-এর আদর্শ থেকে সরে দাড়াবে সে অবশ্যই আল্লাহর সাথে করা চুক্তি ভেংগে ফেলবে, ফলে সে তার উত্তরাধিকার হারাবে এবং তার প্রতি প্রদত্ত সুসংবাদও তার জন্যে কার্যকর থাকবে না। ল্নদলন্লনন্দ কত লন ছল | www.icsbook.info

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।