তবকরাহীম (আ.)-এর যথার্থ অনুসারী কিন্তু বর্তমানের এই আলোচনা এগিয়ে চলেছে মূসা (আ.)-এর পূর্বেকার এতিহাসিক ঘটনাবলী নিয়ে । এসব ঘটনার মধ্যে ইবরাহীম (আ.)-এর কাহিনীর ওইগুলো বিশেষভাবে বর্ণিত হয়েছে, যেগুলোর সাথে আরব-মোশরেকদের ব্যবহারের মিল রয়েছে। সেই বিবদমান ঘটনাগুলোও বিবৃত হয়েছে, যেগুলো মুসলমান ও মদীনার উপক্ঠে অবস্থিত ইহুদীদের মধ্যে ভীষণ সংঘাত সৃষ্টি করে রেখেছিলো । আহলে কেতাবরা ইসহাক (আ.)-এর মাধ্যমে নিজেদেরকে ইবরাহীম (আ.)-এর বংশধর বলে পরিচয় দিতো এবং সেই কারণে তারা গৌরবও বোধ করতো । তারা মনে করতো ইবরাহীম (আ.)-এর প্রতি ও তার বংশধরদের প্রতি আল্লাহ তায়ালার বরকত দানের যে ওয়াদা ছিলো সেই ওয়াদার কারণে তারাই আল্লাহর রহমত ও বরকত লাভের বেশী অধিকারী । অতএব, হেদায়াতের ধারক, বাহক এবং দ্বীনের পথে নেতৃত্ব লাভের অধিকারী তারাই । পরকালেও জান্নাত তারাই লাভ করবে-তাদের আমল আখলাক যাই-ই হোক না কেন। অপরদিকে কোরায়শের লোকেরা মনে করতো ইসমাঈল (আ.)-এর মাধ্যমে তারা ইবরাহীম (আ.)-এর বংশধর হওয়ার কারণে তারাই ইবরাহীম (আ.)-এর যথাযথ উত্তরাধিকারী । সুতরাং কর্তৃত্ব, মান-সন্ত্রম ও রহমত-বরকত লাভ করার যোগ্যতা ও অধিকার তাদেরই বেশী । তারা যখন মসজিদে হারামের মোতাওয়াল্লী হিসেবে সারাবিশ্বে স্বীকৃত ও সমাদৃত, তখন তাদেরই হাতে ধর্মীয় নেতৃত্ব আসার কথা । তারাই প্রকৃতপক্ষে আভিজাত্য ও গৌরবের অধিকারী । ইহুদী ও নাসারাদের দাবীর কথা কোরআনে কারীমে এইভাবে উল্লেখিত হয়েছে, ‘আর তারা দাবী করে বললো, ইহুদী অথবা নাসারা ব্যতীত অন্য কেউই জান্নাতে প্রবেশ করবেনা ।' এই কারণেই তারা মুসলমানদেরকে ইহুদী ও নাসারা বানানোর চেষ্টা করে চলেছিলো। তারা বললো, ‘তোমরা ইহুদী অথবা নাসারা হয়ে যাও তাহলেই হেদায়াত পেয়ে যাবে ৷' এভাবে যারা মসজিদসমূহে আল্লাহ তায়ালার নাম স্মরণ করতে নিষেধ করতো তাদের সম্পর্কেও কালামে পাকে কথা এসেছে তারা মসজিদগুলোকে ধ্বংস করার চেষ্টাতেও নিয়োজিত ছিলো। মসজিদ ভাংগা বা দ্বীন-ইসলামের ক্ষতি সাধনের চেষ্টায় বিশেষভাবে ইহুদীরাই বেশী ষড়যন্ত্র করতো । কেবলা পরিবর্তনের ঘটনায় তারাই বেশী জবলেপুড়ে মরছিলো। এখন ইবরাহীম, ইসমাঈল ও ইসহাক (আ.) সম্পর্কে আলোচনা আসছে। আলোচনা আসছে কিভাবে বায়তুল হারাম-এর নির্মাণ কাজ শুরু হলো, কিভাবে তার ভিত্তি স্থাপিত হলো, তার দেওয়ালগুলোই বা কিভাবে নির্মিত হলো এবং তার ধর্মীয় মূল্যবোধ কি ছিলো মোটামুটি এই সম্পর্কেই আলোচনা এসেছে, যাতে করে ইহুদী, নাসারা ও মোশরেকদের দাবীগুলোর অসারতা প্রমাণিত হয়, আর কেবলা পরিবর্তনের তাৎপর্যও সঠিকভাবে হৃদয়ংগম করা যায় । এমনি করে ইবরাহীম (আ.)-এর আনীত 'দ্বীন' এর মূল বিষয় যে ছিলো তাওহীদ-এর প্রতিষ্ঠা, তা পরিষ্কার হয়ে যায়। এরপর আহলে কেতাব ও মোশরেকদের মনগড়া সকল মতবাদ যে ছিলো ভ্রান্ত তাও স্পষ্ট হয়ে ওঠে । আলোচনায় ইবরাহীম, ইসমাঈল, ইসহাক ও ইয়াকুব আলাইহিমুস সালাম সবাই যে একই আকীদা-বিশ্বাস ও একই আদর্শের ওপর প্রতিষ্ঠিত ছিলেন তাও জানা যায়। (এখানে উল্লেখযোগ্য যে ইয়াকুব (আ.)-এর আর এক নাম ছিলো ইসরাঈল www.icsbook.info
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।