নিজের হাতে নিয়ে নিলো । ক্ষমতায় বসেই নাসের তার সামনে প্রধান বাধা হিসেবে দেখতে পেলো ইখওয়ানুল মোসলেমুনকে । ইতিমধ্যে সুয়েজ খাল নিয়ে ইংরেজদের সাথে নাসের এক চুক্তি স্বাক্ষর করলে ইখওয়ানের কেন্দ্রীয় কমিটি একে মিসরের জাতীয় স্বার্থের বিরোধী বলে আখ্যায়িত করে। এই সময় সাইয়েদ কুতুবের সম্পাদনায় প্রকাশিত ‘আল মাজেল্লাতুল ইখওয়ান’ পত্রিকা এই চুক্তিকে জাতীয় স্বার্থের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করায় জামাল নাসের পত্রিকাটির প্রকাশনা বন্ধ করে দেয়। এবার নাসের তার পশ্চিমী প্রভুদের খুশী করার জন্যে বন্য জন্তুর ন্যায় ইখওয়ানের নিরীহ নেতা ও ক্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে । কিছুদিনের মধ্যেই মিসর হাইকোর্টের খ্যাতনামা বিচারপতি ও ইখওয়ানের প্রবীণ নেতা শহীদ আবদুল কাদের আওদাসহ ৫ জনকে ফাসির আদেশ শুনানো হয়। আসামীর কাঠগড়ায় বিচারক ১৯৫০ সালে বাদশাহ ফারুক যখন ইখওয়ানীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার হুকুমনামা জারি করলো তখন ইখওয়ানের পক্ষ থেকে দেশের উচ্চ আদালতে এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। বিচারক আবদুল কাদের আওদা ছিলেন সেই আদালতেরই জজ । দীর্ঘদিন পর্যন্ত ইখওয়ানের পক্ষ থেকে জোরালো যুক্তি শুনে মাননীয় বিচারক ইখওয়ানের পক্ষেই মামলার রায় দিলেন। মামলার কাগজপত্র পড়তে পড়তে এক সময় তিনিই নিজেই ইখওয়ানের ভক্ত হয়ে গেলেন। পরে যখন সরকার এই রায়কে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করলো, তখন জজ আবদুল কাদের চাকরি থেকে ইস্তফা দিয়ে উচ্চ আদালতে ইখওয়ানের পক্ষে উকীল হিসেবে মামলা পরিচালনা করেন এবং তিনি জয়লাভও করেন। এবার আর তার ইখওয়ানের সাথে সাংগঠনিকভাবে একাত্ম হতে বাধা রইলো না । কিছুদিন যেতে না যেতেই তিনি দলের কেন্দ্রীয় সহকারী নেতা (নায়েবে মোর্শেদে আম) নির্বাচিত হয়ে গেলেন। যেদিন নাসেরকে ক্ষমতাচ্যুত করার অভিযোগে তাকে কারাকরুদ্ধ ও পরে বিচার বিভাগীয় নাটকের মাধ্যমে ফাসির আদেশ শুনানো হলো সেদিন তিনি হাসতে হাসতে বললেন, ‘আমার কাছে এটা কোনো বিষয়ই নয় যে আমি কোথায় মরতে যাচ্ছি এবং কিভাবে যালেমরা আমার মৃত্যুদন্ড দেবে। আমি তো এতেই সনত্তুষ্ট যে আমি আল্লাহ তায়ালার একজন অনুগত বান্দা হিসেবে শাহাদাতের পেয়ালা পান করতে যাচ্ছি’ শহীদ সাইয়েদ কুতুবকেও যেদিন দ্বিতীয়বার গ্রেফতার করা হলো তখন তিনিও যালেমের মতিগতি দেখে বুঝতে পেরেছিলেন যে, তাকেও এবার শাহাদাতের "দরজায় পা দিতে হবে, তাই তিনিও একই ভাষায় বলেছিলেন, ‘আমি আমার মৃত্যুর জন্যে দুঃখিত নই, এতে আমার কোনো আক্ষেপও নেই বরং আমি তো সন্তুষ্ট যে, তার পথেই আমার প্রাণ যাচ্ছে ৷' ঈমানের পকর্বীশ্ষাস্ম উত্তীর্ণ শোটা পরিবাক্স তার ছোট ভাই মোহাম্মদ কুতুবকে (যিনি বহু মূল্যবান ইসলামী সাহিত্যের লেখক) এতো অত্যাচার করা হয় যে, তার চোখে মুখে তাকালে তাকে চিনতে কষ্ট হতো । তার আপন দু'বোন হামিদা কুতুবকে দশ বছরের কারাদন্ডে দন্ডিত করা হয় এবং আমিনা কুতুবকে দীর্ঘদিন পর্যন্ত ঘরে নযরবন্দী করে রাখা হয়। ১৯৬৫ সালের শেষের দিকে শহীদ কুতুবের ভাগিনা মাত্র ২৫ বছর বয়সের তরুণ ইঞ্জিনিয়ার রাফাত বকর আশ শাফেয়ীকে অমানুষিক অত্যাচার চালিয়ে বাধ্য করা হচ্ছিলো আদালতে দাড়িয়ে মামার বিরুদ্ধে সাক্ষী দিতে ৷ কিন্তু এই মর্দে মোজাহেদ রাযি হননি বিধায় তার ওপর অত্যাচারের মাত্রা এতো বাড়িয়ে দেয়া হয় যে, তিনি কারার চার দেয়ালের ভেতরই শাহাদাত বরণ করেন। OE www.icsbook.info
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।