‘তুমি বলে দাও, আল্লাহর হেদায়াতই হচ্ছে আসল হেদায়াত ৷' অর্থাৎ আল্লাহ তায়ালা যে হেদায়াতের পথ দেখিয়েছেন তা ছাড়া আর কোন পথই হেদায়াতের নয় । সুতরাং তার বিনিময়ে আর কিছুই লাভ করা যেতে পারে না । হেদায়াত কখনো ত্যাগ করার বিষয় নয়। তা নিয়ে কোন দরকষাকষিও চলতে পারে না যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা কুফরী করুক, এই সঠিক পথের বিনিময়ে তাদের মৈত্রী, ভালোবাসা, বন্ধুত্ব লাভের আকাংখা যেন মোমেনদেরকে পেয়ে না বসে, সে ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে । বলা ‘যদি তোমার কাছে সত্য জ্ঞান আসার পরেও তুমি তাদের খেয়ালখুশীর অনুসরণ করো, তাহলে তোমাকে আল্লাহ গযব থেকে রক্ষা করার কেউই থাকবে না, থাকবে না কোন সাহায্যকারীও ।' আল্লাহর বন্ধু ও শ্রেষ্ঠতম রসূলকে এরূপ ভয়ংকর হুমকি দেয়া হয়েছে যে, তুমি যদি এই হেদায়াত থেকে বিন্দুমাত্র বিচ্যুত হও, তাহলে তুমি বাতিলপন্থীদের প্রবৃত্তির খেয়াল খুশীর শিকার হয়ে পড়বে । কেননা আল্লাহর যে হেদায়াতের বাণী সরাসরি তোমার কাছে আসে, তার বিকল্প আর কোন হেদায়াতের পথ নেই । তুমি যদি পথচ্যুত হও, তবে নিছক তাদের প্রবৃত্তির খেয়ালখুশীর অনুগত হয়েই পথচ্যুত হবে-কোন যুক্তিপ্রমাণ দ্বারা নিশ্চিত হয়ে নয়। আর যারা অধ্যয়ন করে, তাই তারা তোমাদের আনীত সত্যের প্রতি ঈমান আনে । যারা তা মানেনা তারাই ক্ষতিগ্রস্ত বলা হয়েছে, ‘বস্তুত, ঈমানের ক্ষতির চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে? কেননা ঈমান হলো সৃষ্টি জগতের সবচেয়ে বড় নেয়ামত ৷’ (আয়াত ১২১) এই চূড়ান্ত সিদ্ধান্তকারী ঘোষণা দেয়ার পর বনী ইসরাঈলকে সম্বোধন করে বক্তব্য পেশ করা হয়েছে যেন সুদীর্ঘ বিতর্ক ও বাকবিতন্ডার পরই তাদের কাছে এই শেষ আবেদনটি রাখা হচ্ছে। তাদের প্রতিপালক ও নবীদের সাথে তাদের দীর্ঘ ইতিহাস বর্ণনা করার পর এবং রসূল (স.) ও মোমেনদেরকে সাবধান করার পরই তাদেরকে লক্ষ্য করে যেন শেষ আবেদনটি এখানে পেশ করা হচ্ছে। কারণ তারা আল্লাহর এই মহান আমানতের ভার বহনে অবজ্ঞা ও অবহেলায় করছিলো । তাই তাদেরকে এখানে পুনরায় সম্বোধন করা হয়েছে। ‘হে বনী ইসরাঈল, আমার সেই নেয়ামতের কথা তোমরা স্মরণ করো...... ৷’ (আয়াত ১২২) এ পর্যন্ত আলোচ্য অংশের মধ্যে আহলে কেতাবদের বিষয়গুলোই বিশেষভাবে উল্লেখিত হয়েছে এবং আলোচনার প্রায় সবটুকু জুড়ে রয়েছে বনী ইসরাঈল জাতির বৃত্তান্ত । যত নবী সে জাতির মধ্যে (বিগত চার পাচ হাজার বছর ধরে) এসেছেন, যে আইন-কানুন তারা চালু করেছেন, যে আদর্শ তারা উপস্থাপন করেছেন তার মোটামুটি বিবরণ এখানে রয়েছে। মূসা (আ.) থেকে নিয়ে মোহাম্মদ (স.) পর্যন্ত দীর্ঘ যমানা ধরে আল্লাহ তায়ালার সাথে তাদের যাবতীয় ওয়াদা ও চুক্তির আলোচনাই প্রায় এর সারাটি অংশ জুড়ে বিস্তৃত রয়েছে । আবার এসব আলোচনার বেশীর ভাগই রয়েছে ইহুদীদেরকে নিয়ে ৷ খৃষ্টানদের বিষয়গুলো তুলনামূলকভাবে কম । মোশরেকদের বিষয়গুলোর প্রতি সামান্য কিছু ইংগিত দেয়া হয়েছে মাত্র; তাও শুধু তাদের সেসব বিষয়ে, যেগুলোর সাথে ইহুদী খৃষ্টান অথবা আহলে কেতাবদের সাথে গভীর মিল রয়েছে। = আন্দআ্লল ম্লান ১ শলক্ল ১} www.icsbook.info
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।