কারণ নয় । তুমি তাদের প্রতি যতই সমঝোতা ও বন্ধুত্বের হাত প্রসারিত করো, কোনো কিছুতেই তারা খুশী হবে না, তারা খুশী হবে, যদি তুমি ইসলাম ত্যাগ করে তাদের মতের অনুসারী হয়ে যাও! যে চিরস্থায়ী সমস্যাটা সর্বকালে ও সর্বদেশে মুসলমান ও আহলে কেতাবের মধ্যে বিরোধ বাধিয়ে রেখেছে সেটা হচ্ছে ইসলামের আকীদা ও আদর্শ । এই আকীদার কারণেই ইহুদী ও খৃষ্টানরা মুসলমানদের সাথে সর্বকালে ও সর্বত্র সংঘাত বাধায় । অবশ্য তারা নিজেরাও অনেক সময় কারণে অকারণে সংঘাত সংঘর্ষ বাধায় । কিন্তু মুসলমানদের সাথে তাদের এই আদর্শগত লড়াই এক দিনের জন্যেও থামেনি ৷ মুসলমানদের সাথে লড়াইর সময় তারা সব সময় নিজেদের কোন্দল ভুলে গিয়ে একত্রিত হয়ে গেছে। আদৰ্শিক সংঘাত প্রকৃতগতভাবেই এটা হচ্ছে আদর্শিক সংঘাত । অবশ্য ইসলাম ও মুসলমানদের স্থায়ী শত্রুরা এই সংঘাতকে সব সময় ভিন্নরূপ দিতে চেষ্টা করে তাদের স্বভাবসুলভ কুচক্রীপনা, ধোকাবাজী ও নোংরামির কারণেই তারা একে ভিন্নরূপ দিতে চেষ্টা করে কারণ তারা বনহুবারই দেখেছে যে, মুসলমানরা তাদের দ্বীনের জন্যে আদর্শের জন্যে অনেক বীরত্বের পরিচয় দিয়ে থাকে, বিশেষ করে যখন তারা আদর্শিক জেহাদে তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এজন্যেই এসব পুরনো দুশমনরা বর্তমানে যুদ্ধের পতাকা পাল্টে ফেলেছে । একে এখন আর তারা ধর্মযুদ্ধ নাম দেয় না, যদিও আসলে তা পুরোপুরি ধর্মযুদ্ধই । ধর্মীয় আবেগ ও বীরত্বকে তারা আসলেই ভয় পায়। তাই তারা এখন ভূমি ও দেশ, রাজনীতি ও অর্থনীতি এবং সামরিক কেন্্র...... ইত্যাদি নামে এই যুদ্ধ বাধায়, আর মুসলমানদের মধ্যে যারা তাদের ধোকায় বিভ্রান্ত ও ইসলাম সম্পর্কে অজ্ঞ ও উদাসীন, তাদের মনে তারা এ ধারণা ঢুকিয়ে দিয়েছে যে, আকীদা ও আদর্শের কথাবার্তা এখন সেকেলে ব্যাপার হশ্দে গেছে। এবং এগুলো এখন আর কোন মানে হয় না। ধর্মের নামে যুদ্ধ বাধানোও এখন ঠিক নয়। এটা হচ্ছে অনেকটা ধর্মান্ধবতারই লক্ষণ ৷ এই শ্রেণীর মুসলমানদের মধ্যে এ চিন্তাধারা তারা ঢুকিয়ে দিয়েছে যে, এতে করে তারা ইসলামী বীরত্ব ও ভাবাবেগের তীব্রতা থেকে নিরাপদ থাকবে । এদিক থেকে নিশ্চিন্ত ও নিরাপদ হওয়ার মানসে আন্তর্জাতিক ইহুদীবাদ, খৃষ্টবাদ ও সমাজতন্ত্রবাদ এক্যবদ্ধ হয়ে সর্বপ্রথম এই দুর্লংঘ প্রাচীরটাকে ধসিয়ে দেয়ার জন্যে চারদিক থেকে আক্রমণ চালায় । কেননা এই প্রাচীরের সাথে দীর্ঘকাল লড়াই করে তারা নিজেদেরকেই ক্ষতবিক্ষতই করেছে মাত্র । আহলে কেতাবসহ সবাই জানে, এটা হচ্ছে আদর্শেরই লড়াই-ভূমির লড়াই নয়, ধন সম্পদের লড়াইও নয়, সামরিক কেন্দ্রের লড়াইও নয় । এ লড়াই ভুয়া নামের পতাকা সমুন্নত করার লড়াইও নয়। এই ভুয়া পতাকা তারা তাদের মনের অভ্যন্তরে লুকানো এক জঘন্য উদ্দেশ্যেই উত্তোলন করে থাকে । লড়াই-এর আসল উদ্দেশ্য লুকিয়ে আমাদেরকে ধোকা দেয়ার মানসেই তারা এটা করে। আমরা যদি তাদের প্রতারণায় প্রতারিত হই তাহলে সেটা হবে আমাদেরই দোষ ৷ কেননা আল্লাহ তায়ালা তার নবীকে (স.) ও তীর মাধ্যমে তার উন্মাতকে আগেই জানিয়ে দিয়েছেন যে, ‘ইহুদী ও খৃস্টানরা তোমার ওপর কখনো খুশী হবে না, যতক্ষণ না তুমি তাদের ধর্মের অনুসারী হয়ে যাও '' এই ধর্মান্তরই তাদেরকে খুশী করার একমাত্র উপায়৷ এ ছাড়া অন্য কোন উপায় তাদের কাছে গ্রহণযোগ্য নয়, কিন্তু চূড়ান্ত সত্য কথা হলো, [[স্দলনাশ্লন" কেট নান ললে www.icsbook.info
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।