তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

‘তাদের অন্তর একই রকম !' সুতরাং ইহুদীরা মোশরেকদের চেয়ে শ্রেষ্ঠ এ কথা বলা যায় না, বরং তারা সবাই একই মনমানসিকতাসম্পন্নব, তারা সবাই একই রকম গোয়ার্তুমি ও গোমরাহীতে লিপ্ত । আয়াতের শেষাংশে বলা হয়েছে, ‘বিশ্বাসীদের জন্যে আমি আয়াতগুলোকে স্পষ্ট করে দিয়েছি ৷” যে ব্যক্তির হৃদয়ে ঈমান মজবুতভাবে শেকড় গেড়েছে সে কোরআনের আয়াতগুলোতে তার বিশ্বাসের বাস্তবরূপ প্রতিফলিত দেখতে পাবে এবং এর ফলে সে তার বিবেকের প্রশান্তি খুঁজে পাবে। আয়াতগুলো নিজে দৃঢ় বিশ্বাসের সৃষ্টি করে না, বরং মজবুত ও সুদৃঢ় বিশ্বাসই তাকে আয়াতের মর্ম ও স্বরূপ বুঝাতে সাহায্য করে হৃদয়কে প্রকৃত সত্যোপলব্ধির যোগ্য করে তোলে । আহলে কেতাব ও মোশরেকদের প্রতারণামূলক উক্তি বাতিল প্রমাণ করার পর কোরআন পরবর্তী আয়াতগুলোতে রসূল (স.)-কে সম্বোধন করে তার প্রকৃত দায়িত্ব ও কর্তব্য বুঝিয়ে দিচ্ছে এবং ইহুদী শু খৃস্টানদের সাথে তার সংগ্রামের প্রকৃত ধরন কি তাও বুঝিয়ে দিচ্ছে। তাকে বুঝিয়ে দিচ্ছে যে, তাদের সাথে তার বিরোধ নিষ্পত্তি করতে গেলে তাকে বড় মূল্য দিতে হবে, যা তার সাধ্য ও আয়ত্তের বাইরে, আর সে মূল্য দিলে আল্লাহর অসন্তোষ ও গযবের শিকার হতে হবে। ‘নিশ্চয়ই আমি তোমাকে সত্য সহকারে সুসংবাদ দাতা ও সতর্ককারী হিসাবে পাঠিয়েছি। দোযখবাসী সম্পর্কে তোমাকে ......... রক্ষাকারী ও সহায়তাকারী থাকবে না । যাদেরকে আমি কেতাব দিয়েছি তারা তা যথাযথভাবে অধ্যয়ন করে, তারা তার প্রতি ঈমান আনে । আর যারা তা অমান্য করে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত ।' (আয়াত ১১৯, ১২০ ও ১২১) প্রথমেই বলা হয়েছে, এ বাক্যটি দ্বারা রসূল (স.)-কে সত্যপস্থী বলে ঘোষণা করা হয়েছে, বিভ্রান্তকারীদের সৃষ্ট সন্দেহ খন্ডন করা হয়েছে এবং ষড়যন্ত্রকারীদের চক্রান্ত এর দ্বারা নস্যাত করা হয়েছে। ‘সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে !' অর্থাৎ তোমার কাজ হচ্ছে শুধু প্রচার করা । অনুগতদের সুসংবাদ প্রদান করা ও অমান্যকারীদের সতর্ক করাই হচ্ছে তোমার দায়িত্ব । ‘দোষযখবাসীদের জন্যে তুমি দায়ী নও ৷’ কেননা তারা তাদেরই কর্মফল ও নাফরমানীর পরিণামেই দোযখে যাবে৷ ইহুদী ও খৃস্টানরা তোমার সাথে দ্বন্দ-সংঘাত চালিয়েই যাবে। ষড়যন্ত্র ও চক্রান্ত তারা চালাতেই থাকবে । তারা কখনো তোমার সাথে আপোস করবে না । যদি তুমি এ কাজ থেকে সম্পূর্ণ ক্ষান্ত হও, সত্য প্রচার বন্ধ করো, এই বিশ্বাস ও ঈমান পরিত্যাগ করো এবং তাদের গোমরাহী ও শেরকের অনুসরণ করো তাহলেই করো তারা তোমার ওপর খুশী হবে। ‘তুমি যতোক্ষণ তাদের দ্বীনের অনুসারী না হবে, ততোক্ষণ ইহুদী ও খৃষ্টানরা তোমার ওপর খুশী হবেনা ৷' আসলে ওটাই হচ্ছে তাদের খুশী না হওয়ার মূল কারণ । তাদের খুশী না হওয়ার কারণ কোন ' যুক্তি প্রমাণের অভাব নয় এবং তুমি যে সত্যপন্থা সে সম্পর্কে তাদের অজ্ঞতাও তাদের অসস্তুষ্টির www.icsbook.info

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।