তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

বস্তুত, মানুষের বিবেক-বুদ্ধি যখনই তার নিদিষ্ট কর্মক্ষেত্রের বাইরে কাজে নিয়োগ করা হবে এবং তার ওপর তার স্বভাবসুলভ ক্ষমতার অতিরিক্ত বোঝা চাপানো হবে তখন এই পরিণতি দেখা দেয়া অনিবার্য ৷ ইসলামী মতবাদ এই যে, সৃষ্টি সুষ্টা থেকে সম্পূর্ণ ভিন্ন ৷ স্রষ্টা তুলনাহীন। কোন কিছুই তার মত নয়। এ দ্বারা আপনা থেকেই বুঝা যায় যে, ‘সর্বেশ্বরবাদ’ (ওয়াহদাতুল ওয়াজুদ) নামে যে ধারণাটা একশ্রেণীর অমুসলিমদের মধ্যে প্রচলিত আছে, তা সম্পূর্ণ ইসলামী চিন্তাধারার বহির্ভুত । এই মতবাদের মূল কথা হলো, সৃষ্টি ও সৃষ্টা একক সত্তা । সৃষ্টি সৃষ্টার সত্তার প্রতিবিম্ব, অথবা অন্য কথায় বলা যায়, সৃষ্টি হচ্ছে সৃষ্টারই আকার রূপ । কিংবা এই ধারণার ভিত্তিতে যেভাবেই উভয়কে একই সত্তার দুই অংশ কল্পনা করা যায়। ইসলামের দৃষ্টিতে ভিন্নতর অর্থে সৃষ্টি একক ও অভিন্ন সত্তা। কেননা সৃষ্টার অভিন্ন ইচ্ছায় সে এককভাবে সৃজিত, যে প্রাকৃতিক নিয়মে সে পরিচালিত তাও এক ও অভিন্ন তার আংগিক গঠন ও সমন্বয় এবং তার প্রতিপালনের দিকে তার মনোনিবেশ ও এবাদাতেও সে একক ও অভিন্ন । আল্লাহ তায়ালা একথাই বলেছেন এভাবে, ‘বরং আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার, সকলেই তাঁর অনুগত ৷” অর্থাৎ কোরআন বলছে, বিশ্ব জগতের সব কিছু স্বয়ং তিনি নন, এগুলো তার মালিকানাভুক্ত ও তার একান্ত অনুগত । সুতরাং এ কথা ভাবার কোন অবকাশ বা প্রয়োজন নেই যে, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তাতে তার কোন সন্তান থাকা জরুরী ৷ মূলত পৃথিবীর সকল সৃষ্টি একক ও অভিন্ন মর্যাদা সম্পন্ন এবং তারা সবাই একই পন্থায় পরিচালিত । ‘তিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টা। যখন তিনি কিছু সিদ্ধান্ত নেন তখন শুধু বলেন ‘হও,’ সাথে সাথেই তা হয়ে যায় ৷' আল্লাহর ইচ্ছা কিভাবে সংঘটিত ও কার্যকর হয় তা মানুষের অজানা, কেননা তা মানবীয় অনুভূতি ও উপলব্ধির ক্ষমতা বহির্ভূত । সুতরাং এই রহস্য উদঘাটনের চেষ্টা করা এবং এই অজানা তেপান্তরে পথপ্রদর্শকবিহীনভাবে উদভ্রান্ত হয়ে ঘুরে বেড়ানো নিরর্থক ও নিষ্ফল । মোশরেকদের আরেকটা ভ্রান্ত বক্তব্য তুলে ধরা হচ্ছে। এ বক্তব্যেও আহলে কেতাবদের বক্তব্যের মত কিছু কৃ-ধারণা ও ভ্রান্ত চিন্তা ফুটে উঠেছে। (আয়াত ১১৮) ইহুদী ও মোশকরেকুদের অসুলকু দাবী ‘যারা অজ্ঞ তারা বলে আল্লাহ তায়ালা আমাদের সাথে সরাসরি কথা বললেই পারেন অথবা আমাদের কাছে সরাসরি নিদর্শন এলেই তো হতো! এ ধরনের কথা তাদের পূর্ববর্তীরাও বলতো ।' এই অন্ধ লোকেরা হচ্ছে আরবের নিরক্ষর মোশরেক জনগোষ্ঠী । তাদের কাছে কেতাবের কোন জ্ঞান ছিলো না । তার প্রায়ই রসূল (সা.) -কে চ্যালেঞ্জ দিতো যে, আল্লাহ তায়ালা তাদের সাথে কথা বলুক অথবা তাদের কাছে অলৌকিক কোন প্রমাণ আসুক! মোশরেকদের এ উক্তি এখানে তুলে ধরার উদ্দেশ্য হলো তাদের পূর্ববর্তী ইহুদী ও অন্যান্য জাতির লোকেরাও তাদের নবীদের কাছে যে অনুরূপ দাবী জানাতো-এ কথা ব্যক্ত করা । মুসার (আ.) কাছে তার জাতি দাবী করেছিলো যে, আমরা আল্লাহকে খোলাখুলি দেখতে চাই । অলৌকিক ঘটনার দাবীতে তারা ভীষণভাবে পীড়াপীড়ি করতো । কাজেই সেসব আহলে কেতাব আর এইসব মোশরেকদের মধ্যে স্বভাব, চিন্তাধারা ও পথভ্রষ্টতায় একটা গভীর সাদৃশ্য পরিলক্ষিত হয়। বলা হয়েছে, www.icsbook.info

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।