| আল্লাহ তায়ালা সম্পর্কে তাদের চিন্তাধারার অন্যান্য ভ্রান্ত দিক তুলে ধরার আগে তাদের এই জঘন্য ধারণার অপনোদজগতের প্রকৃত সম্পর্কটা কি তা বর্ণনা করা হয়েছে। ‘আল্লাহ তায়ালা পবিত্র । আকাশ ও পৃথিবীর সব কিছু তারই । সব কিছুই তার অনুগত ৷' নিৰ্ভ্েজ্ঞাল তভাওহীদ এখানে আমরা ইসলামের নির্ভেজাল ও পূর্ণংগ চিন্তাধারার সাথে পরিচিত হবার সুযোগ পাই । আমরা জানতে পারি, সুষ্টা ও সৃষ্টির মধ্যকার সম্পর্কের প্রকৃত ধরণটা কি। জানতে পারি কি চেয়ে স্পষ্ট ও উৎকৃষ্ট । সৃষ্টিজগত সৃষ্টার দ্বারা উদ্ভুত হয়েছে শুধুমাত্র তার মহাপরাক্রান্ত অসীম শক্তিমান ইচ্ছার প্রয়োগ দ্বারা । তিনি শুধু বলেছেন ‘হও,’ অমনি যা তিনি চেয়েছেন তা হয়ে গেছে। অর্থাৎ সৃষ্টা কর্তৃক কোন জিনিসের সৃষ্টির নিছক ইচ্ছা করাটাই তার অস্তিত্ব লাভের জন্যে যথেষ্ট এবং শুধু এই প্রক্রিয়াই এই বিশাল সৃষ্টিজগতের উদ্ভব ঘটিয়েছে। আর প্রতিটি সৃষ্টির জন্যে যে আকৃতি ও রূপ নির্দিষ্ট ছিলো সেই আকৃতি ও রূপেই তা উদ্ভূত হয়েছে। এ জন্যে কোন শক্তি বা বাস্তব মাধ্যমের প্রয়োজন হয়নি । তখন এই ইচ্ছাটা, যার প্রকৃত ও নিগৃঢ় পরিচয় আমাদের অজানা, কিভাবে কাংখিত সৃষ্টির ওপর গিয়ে পতিত বা তার সাথে মিলিত হয়েছে, সেটা এখন এক দুর্জেয় রহস্য, যা মানুষের নাগালের বাইরে কেননা মানুষ তা আয়ত্ত করার ক্ষমতা রাখে না। ক্ষমতা রাখে না এজন্যে যে, এটা তার জন্যে অত্যাবশ্যকীয় নয়৷ যে দায়িত্ব পালনের জন্যে তার সৃষ্টি হয়েছে, এটা তার অন্তর্ভুক্ত নয়। তার সৃষ্টি হয়েছে পৃথিবীর খেলাফত ও গড়ার কাজ সম্পন্ন করার জন্যে । পৃথিবীতে তার দায়িত্ব পালনের জন্যে যে পরিমাণ প্রাকৃতিক নিয়ম জানা তার প্রয়োজন সেই পরিমাণ জ্ঞানই তাকে দেয়া হয়েছে। প্রাকৃতিক নিয়ম দ্বারা যতটুকু উপকৃত হওয়া যায় এখানে ঠিক ততোটুকুই তাকে দেয়া হয়েছে। বৃহত্তম খেলাফতের দায়িত্ব পালনের সাথে যেসব তত্ত্ব ও তথ্যের সম্পর্ক নেই, সে সম্পর্কে তাকে জ্ঞান দান করা হয়নি, এটা কুলকিনারাহীন প্রান্তর যেখানে কোন আলোক স্তম্ভ নেই । মানবীয় দর্শন এলোপাতাড়িভাবে এসব অজানা রহস্য উদঘাটনের জন্যে নিষ্ফল চেষ্টা করছে এবং মানুষের ধীশক্তির পক্ষে যতটা সম্ভব আন্দায অনুমান করছে। অথচ তাকে এ ময়দানে কাজ করার যোগ্যতা, ক্ষমতা, সামর্থ্য ও উপায়-উপকরণ কিছুই দেয়া হয়নি ৷ তথাপি এই চেষ্টা চালাতে গিয়ে অনেক ডউচ্চাংগের হাস্যকর আন্দায-অনুমান সংঘটিত হচ্ছে, যা দেখে মানুষ হতবুদ্ধি হয়ে ভাবে যে, একজন দার্শনিকের মস্তিষ্ক থেকে এসব উদ্ভট চিন্তা কিভাবে জন্ম নেয়। এর একমাত্র কারণ এই যে, দর্শনের এই নিশানবাহীরা মানবীয় বোধশক্তির গন্ডীর বাইরে কাজ করতে গেছে। ফলে তাদের সমস্ত বুদ্ধিবৃত্তির অপচয় করেও তারা কোন সন্তোষজনক সিদ্ধান্তে উপনীত হতে সক্ষম হয়নি । সে এমন কোন গ্রহণযোগ্য সিদ্ধান্তেও আসতে পারেনি, যার প্রতি কোন ইসলামী চিন্তাধারার অধিকারী ও ইসলামী আদর্শের অনুসারী ব্যক্তি সন্মান প্রদর্শন করতে পারে। ইসলাম তার অনুসারী মোমেনদেরকে এই দিক নির্দেশনাবিহীন প্রান্তরে উদভ্রান্ত হয়ে ঘুরে বেড়ানো থেকে রক্ষা করেছে। এই ব্যর্থ নিষ্ফল ও ভ্রান্ত চেষ্টা থেকে তাকে রেহাই দিয়েছে। তথাপি গ্রীক দর্শন দ্বারা প্রভাবিত কিছু মুসলিম দার্শনিক যখন এই উচ্চমানে পৌছার সুসাহস দেখালেন, তখন তাদের গ্রীক গুরুদের মত জটিল ও জগাখিচুড়ি চিন্তাধারার শিকার হলেন । তারা ইসলামী চিন্তাধারার মাঝে ইসলাম বিরোধী ধ্যান-ধারণা ঢুকাবার চেষ্টা করেন। যিলাল ১ম ২৪ www.icsbook.info
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।