তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

এ আয়াত থেকে প্রতীয়মান হয় যে, এটা ইহুদীদের. এই অপপ্রচার খন্ডনের উদ্দেশ্যে নাযিল হয়েছে যে, তাহলে তো বাইতুল মাকদেসের দিকে ফিরে মুসলমানরা যত নামায পড়েছে সব বাতিল হয়ে গেছে। সে জন্যে তারা আল্লাহর কাছে কোন পুরস্কার পাবে না । আয়াতটি তাদেরকে এই বলে জবাব দিচ্ছে যে, সকল দিকই কেবলা ৷ যেদিকেই মুখ করে কেউ আল্লাহর এবাদত মাত্র । এ নির্দেশের আনুগত্য করতে হবে । কিন্তু তার অর্থ এ নয় যে, আল্লাহ তায়ালা শুধু ওই দিকেই রয়েছেন, অন্য দিকে তিনি নেই ৷ আল্লাহ তায়ালা তার বান্দাদের ওপর কোনো অসাধ্য কাজ চাপিয়ে দেন না এবং তাদের সৎ কাজের প্রতিদান কমান না বা নষ্ট করেন না । তিনি তাদের মনের খবর জানেন, তাদের আবেগ অনুভূতি, নিষ্ঠা, একাগ্রতা ও নিয়ত সম্পর্কে অবহিত ৷ তার আদেশ পালনে প্রশস্ততা রয়েছে এবং নিয়ত তার জানা রয়েছে। ‘তিনি সৰ্বব্যাপী ও সর্বজ্ঞ ৷’ হলুদী খৃষ্টানদের জ্বান্ত আকীদা এরপর কোরআন আহলে কেতাবের আল্লাহ সংক্রান্ত আকীদা বিশ্বাসের বিভ্রান্তি এবং তাওহীদ থেকে বিচ্যুতি ও বিকৃতির বিষয়টি আলোচনা করেছে। তাওহীদ হচ্ছে প্রত্যেক নবীর প্রচারিত আল্লাহর দ্বীনের সঠিক চিন্তা ও ধারণার মূল ভিত্তি । কিন্তু এই তাওহীদ থেকে বিচ্যুত হয়ে আহলে কেতাব যে বিকৃত ধ্যান ধারণা পোষণ করতে থাকে, তাকে কোরআন জাহেলী চিন্তাধারার সমতুল্য বলেছে । আল্লাহর ব্যক্তিসত্তা ও গুণাবলী সম্পর্কে জাহেলিয়াতে নিমজ্জিত আরব পৌত্তলিকরা যে ভ্রান্ত ধারণায় লিপ্ত ছিলো, ‘আহলে কেতাব’ও তদ্বপ ভ্রান্ত ধারণায় লিপ্ত হয়ে পড়ে। কোরআন বলছে, এ ব্যাপারে আরব মোশরেকদের মনমানসিকতার সাথে আহলে কেতাব মোশরেকদের মন মানসিকতায় সাদৃশ্য রয়েছে। তার মতে শেরকে লিপ্ত হওয়ার ব্যাপারে এই দুই গোষ্ঠীতে কোন পার্থক্য নেই । এই প্রসংগে সঠিক ইসলামী আকীদা কি তাও এখানে বলে দেয়া হয়েছে। ‘তারা বলেছে যে, আল্লাহ তায়ালা সন্তান গ্রহণ করেছেন। আল্লাহ তায়ালা পবিত্র! আকাশ ও পৃথিবীর সব কিছুই তার । সকলেই তার অনুগত ৷ তিনি আকাশ ও পৃথিবীর স্রষ্টা । যখন কোন....... তাদের পূর্ববর্তীরাও অনুরূপ কথা বলেছিলো তাদের সকলের মন ছিলো একই রকম । আমি আয়াতগুলোকে বিশ্বাসীদের জন্যে দ্বর্থহীনভাবে বর্ণনা করেছি ।’ (আয়াত ১১৬-১১৭-১১৮) আল্লাহ তায়ালা সন্তান গ্রহণ করেছেন।' এই ভিত্তিহীন কথাটা শুধু খৃস্টানরাই যে হযরত ঈসা (আ.) সম্পর্কে বলেছে, তা নয় বরং ইহুদীরাও হযরত উযায়ের (আ.) সম্পর্কে বলেছে। অনুরূপভাবে মোশরেকরাও ফেরেশতাদের আল্লাহর সন্তান বলতো । আয়াতে এখানে প্রত্যেক গোষ্ঠীর ধারণাগুলোকে তুলে ধরা হয়নি । কেননা এখানে আরব উপদ্বীপের সমকালীন তিনটি ইসলাম বিরোধী Ea বিবরণ দেয়া হয়েছে। পরম আশ্চর্যের বিষয় যে, আজও এই তিনটি সম্প্রদায়-ইহুদী, খৃস্টান ও পৌত্তলিকরা- একইভাবে ইসলামের সাথে শত্রুতা করে চলেছে। একটি বিশ্ব খৃসষ্টবাদ, একটি বিশ্ব ইহুদীবাদ, অপরটি বিশ্ব কম্যুনিজম । এ তিনটি গোষ্ঠী তৎকালীন মোশরেকদের চেয়েও কট্টর কাফের । এই সমীকরণ থেকে স্পষ্ট হয়ে যায় যে, খৃষ্টান ও ইহুদীরা নিজেদেরকে একমাত্র সাধক ধর্মানুসারী বলে যে দাবী করে তা অসার ও বাতিল । কেননা স্পষ্টতই তারা পৌত্তলিকদের সমমনা । www.icsbook.info

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।