অধিকারী বলে যে দাবী করে, তা খন্ডন করার পরও বিনা প্রমাণে তার পুনরাবৃত্তি করতে থাকে, তাদের ব্যাপারে আল্লাহর মীমাংসার ওপর ন্যস্ত করে দেয়া ছাড়া তাদের মোকাবেলা করার আর কোন কার্যকর পন্থা নেই । কেবলা পরিবর্তনের প্রেক্ষাপটে হুল্ুদীদের অপপ্রচার অতপর কোরআন ইহুদীদের আরেকটি অপচেষ্টার নিন্দা করে। রসূল (স.)-এর নির্দেশাবলী ও উপদেশাবলীর বিশেষত কেবলা পরিবর্তন সংক্রান্ত আদেশের বিশুদ্ধতা সম্পর্কে তারা মুসলমানদের মনে সন্দেহ সংশয় সৃষ্টির যে পায়তারা করে, কোরআন তার কঠোর সমালোচনা করে এবং তাকে আল্লাহর মসজিদে আল্লাহর স্মরণে বাধা দান ও তাকে ধ্বংস করার অপচেষ্টা বলে আখ্যায়িত করে । ‘যে ব্যক্তি আল্লাহর মসজিদে আল্লাহর নাম স্মরণ করতে বাধা দেয় ......সেখানেই আল্লাহ তায়ালা রয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তায়ালা সর্বব্যাপী ও সর্বজ্ঞ ৷’ (আয়াত ১১৪-১১৫) আমার মতে বিশুদ্ধতম কথা এই যে, এই দুটো আয়াত কেবলা পরিবর্তনের বিষয়ের সাথে সম্পৃক্ত । ইহুদীরা মুসলমানদের কাবামুখী হয়ে নামায পড়া ঠেকানোর অপচেষ্টা চালিয়েছিলো অথচ তা দুনিয়ার মানুষের প্রথম ঘর ও প্রথম কেবলা ৷ ইহুদীদের এই অপচেষ্টার সাথেও এই দুটো আয়াতের সম্পর্ক রয়েছে বলে মনে হয়। এ আয়াত নাযিল হওয়ার কারণ সম্পর্কে বিভিন্ন রেওয়ায়েত থেকে যা জানা যায়, তাতে আয়াত দুটোর বক্তব্যের অন্য উদ্দেশ্যও থাকতে পারে বলে মনে হয়। তবে নাযিল হওয়ার কারণ যাই হোক, আয়াতটি ব্যাপকতর অর্থবোধক এবং এর বক্তব্য আল্লাহর সকল মসজিদের ক্ষেত্রেই প্রযোজ্য ৷ অর্থাৎ যে কোন মসজিদেই আল্লাহর নাম স্মরণে বাধা দান এবং তাকে ধ্বংস করার চেষ্টা নিন্দনীয় । অনুরূপভাবে এ কাজ যারা করবে তাদের সম্পর্কে কোরআন এখানে যে বিধান দিয়েছে তাও তাদের সকলের জন্যে প্রযোজ্য । সে বিধানটি হলো, ‘আল্লাহর মসজিদে তাদের ভীত সন্ত্রস্ত অবস্থায় ছাড়া প্রবেশের অধিকার নেই ৷’ অর্থাৎ তারা কেবল আল্লাহর ঘরে নিরাপত্তা প্রার্থী হয়ে প্রবেশ করা ছাড়া নিরাপত্তা থেকে বঞ্চিত থাকার যোগ্য । (মক্কা বিজয়ের বছর এরূপ ঘটনা ঘটেছিলো । বিজয়ের দিন রসূল (স.)-এর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করলো যে, যে ব্যক্তি মসজিদুল হারামে অর্থাৎ কা'বা শরীফের চত্বরে প্রবেশ করে সে নিরাপদ । এ ঘোষণা শুনে কোরায়শ বংশের বড় বড় নামজাদা ব্যক্তিরা নিরাপত্তা প্রার্থী হয়ে সেখানে প্রবেশ করলো । অথচ এক সময় তারাই রসূল (স.)-কে ও তার সংগীদেরকে মসজিদুল হারামে আগমন করতে বাধা দিত ৷) তদুপরি দুনিয়ায় লাঞ্চনা-গঞ্জনা এবং আখেরাতে কঠিন শাস্তিও তাদের প্রাপ্য । ১১৪ নং আয়াতের শেষাংশের একটি ব্যাখ্যা এভাবেও করা হয়েছে যে, আল্লাহর মসজিদে ' তাদের অত্যন্ত ভয়-ভীতি সহকারে প্রবেশ করা উচিত । কেননা এটাই আল্লাহর ঘরের যথার্থ আদব ও সন্মান প্রদর্শনের একমাত্র পন্থা । এ ব্যাখ্যাটিও এখানে গ্রহণযোগ্য ও শুদ্ধ । আয়াত দুটো কেবলা পরিবর্তনের বিষয়ের সাথে সংশ্লিষ্ট এই মতটিকে যে আমি অগ্রাধিকার দিয়েছি, ১১৫ নং আয়াতের বক্তব্য হলো তার কারণ । ‘আল্লাহর জন্যেই পূর্ব ও পশ্চিম, যেদিকেই তোমরা মুখ ফেরাও সেদিকেই আল্লাহ তায়ালা আছেন। | www.icsbook.info
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।