তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

বস্তুত, শাস্তি কিংবা পুরস্কার উভয় ব্যাপারে এই একই মূলনীতি নির্ধারিত ৷ পাপী তার পাপের হাতেই বন্দী হবে। পাপ ছাড়া তার অন্য কিছুই বিচেনায় আসবে না অনুরূপভাবে যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে ও নিষ্ঠার সাথে সৎ কাজ করবে, অর্থাৎ যে নিজেকে পুরোপুরিভাবে আল্লাহর কাছে নিবেদন করবে তার সকল চিন্তা-চেতনা আবেগ ও অনুভূতি আল্লাহর দিকে কেন্দ্রীভূত হবে, সে অপর ব্যক্তির ঠিক বিপরীত, যে পাপের মধ্যে পুরোপুরি ঘেরাও হয়ে আছে । এখানে ইসলামের প্রাথমিক বৈশিষ্ট্যটি তুলে ধরা হয়েছে ‘আত্মসমর্পণ’ শব্দটির মধ্য দিয়ে । তারপর বলা হয়েছে এহসান তথা একনিষ্ঠভাবে সৎকাজ করার কথা । বস্তুত, ইসলামের বৈশিষ্টই হলো চিন্তা ও আচরণে এব্য, বিশ্বাস ও কর্মের এক্য, আন্তরিক বিশ্বাস ও কর্মগত নিষ্ঠার এক্য । এভাবে একটি আকীদা ও বিশ্বাস গোটা জীবনের বিধানে পরিণত হয়। এভাবে মানবীয় ব্যক্তিসত্তা তার সকল তৎপরতায় ও ধ্যান-ধারণায় একীভূত সত্তায় পরিণত হয়। আর এভাবেই ' মোমেন এই সকল পুরস্কারের যোগ্য হয়, যার কথা আয়াতে বলা হয়েছে যে, তার জন্যে তার প্রতিপালকের নিকট পুরস্কার রয়েছে। তাদের কোন ভয় নেই এবং তারা দুর্ভাবনায়ও লিপ্ত হবে না। সুরক্ষিত পুরস্কার কখনো নষ্ট হয় না । সুনিশ্চিত নিরাপত্তা কখনো কোন ভীতি দ্বারা বিঘ্নিত হয় না। অঢেল আনন্দ ও তৃপ্তি কোন দুশ্চিন্তা দ্বারা আক্রান্ত হয় না। এই মূলনীতির ক্ষেত্রে দুনিয়ার সকল মানুষ সমান । আল্লাহর কাছে কোন বৈষম্যও নেই, কোন স্বজনগ্রীতিও নেই । ইহুদী খৃষ্টানদের ব্সমগড়া ইহুদী ও খৃস্টানরা যেমন বেহেস্তের ওপর নিজ নিজ গোষ্ঠীর একচেটিয়া অধিকার দাবী করতো, তেমনি একে অপরকে বলতো তোমাদের কোন ভিত্তি নাই । মোশরেকরাও একই ধরনের কথা বলতো । ইহুদীরা বলতো, খৃষ্টানদের কোন ভিত্তি নেই । আর খৃষ্টানরা বলতো, ইহুদীদের কোন ভিত্তি নেই । অথচ তারা উভয়েই আসমানী কেতাব পাঠ করে। অপরদিকে যারা (আসমানী কেতাবে) একেবারে কিছুই জানে না, সেই (মোশরেক) জনগোষ্ঠীও অনুরূপ বলে থাকে কাজেই যে বিষয়ে তারা মতভেদে লিপ্ত, তার মীমাংসা কেয়ামতের দিন আল্লাহই করবেন ।' (আয়াত-১১৩) ‘যারা একেবারে কিছুই জানে না’ এই উক্তি দ্বারা আরবের কেতাবহীন জনগোষ্ঠীকে বুঝানো হয়েছে। ইহুদী ও খৃস্টানদের পারস্পরিক দ্বন্দ-কলহ, পরস্পরকে দোষারোপ, পৌত্তলিকতা ও আল্লাহ তায়ালার ছেলে মেয়ে থাকা সংক্রান্ত কল্পকথা ও কুসংস্কারাদি দেখে পৌত্তলিক জনগণ তাদেরকে নিজেদের চেয়ে উচ্চতর ও অভিজাত কোন ধর্মের অনুসারী বলে মনে করতো না। তাই তাদের ধর্মের প্রতিও তারা ছিলো নিরাসক্ত । তারাও বলতো যে, ইহুদী খৃস্টানদের কোন ভিত্তি নেই । কোরআন প্রথমে তো ইহুদী ও খৃন্টানদের বেহেস্তের ওপর একচেটিয়া অধিকার খন্ডন করেছে। তারপর তাদের এক অপরের বিরুদ্ধে উচ্চারিত মন্তব্য উল্লেখ করেছে। অতপর তাদের বিবাদের মীমাংসা আল্লাহর ওপর ন্যস্ত করেছে। কেননা তিনিই একমাত্র ন্যায়বিচারক নিষ্পত্তিকারী। সকল বিবাদ তার কাছেই উপস্থাপিত হয়। যে জাতি, গোষ্ঠী বা ব্যক্তি কোন যুক্তি প্রমাণের ধার ধারে না এবং একমাত্র তারাই সত্যের'অনুসারী এবং একমাত্র তারাই বেহেশতের www.icsbook.info

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।