তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

হৃদয় প্রতিহিংসা ও জিঘাংসার নোংরামি থেকে মুক্ত থাকে এবং মহান আল্লাহর আদেশের অপেক্ষায় তা যেন সুস্থ ও সবল থাকে । এরপর কোরআন আহলে কেতাবের তথা ইহুদী ও খৃষ্টানদের এই দাবী খন্ডন করে যে, শুধু তারাই সঠিক ধর্মের অনুসারী এবং বেহেস্ত একমাত্র তাদের জন্যে বরাদ্দ হয়ে আছে, সেখানে তারা ছাড়া আর কেউ ঢুকতে পারবে না । এই উভয় গোষ্ঠী একে অপরকে বলে যে, তোয়াদের ধর্ম কোন ধর্মই নয়। এইসব দাবীর জবাবে সে কর্ম ও কর্মফল সংক্রান্ত যে প্রকৃত ও চূড়ান্ত সত্য ঘোষণা করে পরবর্তী আয়াতগুলো লক্ষণীয়, .....তোমরা সত্যবাদী হয়ে থাকলে তোমাদের প্রমাণ নিয়ে এসো ৷ (আয়াত ১১১) মদীনায় ইহুদীরাই ছিলো মুসলমানদের প্রতিপক্ষ । সেখানে কোন খৃস্টান গোষ্ঠী ছিলো না, যারা ইহুদীদের মত ভূমিকা অবলম্বন করতো । কিন্তু এখানে কোরাআন উভয় সম্পৃদায়ের বক্তব্য তুলে ধরেছে। এক সনম্পৃ্দয়ের মুখ দিয়ে অপর সম্প্রদায়ের দাবী খন্ডন করিয়েছে এবং উভয় সম্পৃদায় সম্পর্কে মোশরেকদের মতামত তুলে ধরেছে । হনুদী নাসারাদের গল্সাবার্জী ‘আর তারা বলে, ইহুদী বা খৃষ্টান ছাড়া কেউ বেহেশতে প্রবেশ করতে পারবেনা ৷' এখানে উভয় সম্প্রদায়ের যৌথ বক্তব্য উদ্ধৃত করা হয়েছে। অর্থাৎ ইহুদীরা বলতো যে, বেহেশতে কেবল ইহুদীরা প্রবেশাধিকার পাবে, আর খৃস্টানরা বলতো যে, খৃস্টান ছাড়া কেউ বেহেশতে পা রাখতে পারবে না। এই দুটো কথাই যুক্তি প্রমাণবিহীন গালভরা বুলি ছাড়া আর কিছুই নয় ৷ তাই আল্লাহ তায়ালা স্বীয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এব্যাপারে নির্দেশ দিচ্ছেন যেন তিনি তাদেরক | চ্যালেঞ্জ দেন এবং তাদের কাছে প্রমাণ চান। ‘তুমি বলো, তোমরা সত্যবাদী হয়ে থাকলে তোমাদের প্রমাণ নিয়ে এসো ৷' এখানে কোরআন ইসলামের একটি মূলনীতি বর্ণনা করেছে। সেটি এই যে, প্রত্যেককে তার কাজ অনুযায়ীই প্রতিফল দেয়া হবে এবং তাতে কোন ব্যক্তি, জাতি বা গোষ্ঠীর প্রতি বৈষম্য বা স্বজনপ্রীতির অবকাশ থাকবে না। আসল বিবেচ্য বিষয় হলো, আল্লার প্রতি যথার্থ আত্মসমর্পণ ও | আন্তরিকতার সাথে সৎকর্ম করা হয়েছে কিনা । এখানে কোন নাম ধামের কোন গুরুত্ব নেই । শুনে রাখ, যে ব্যক্তি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করবে এবং একনিষ্ঠভাবে সৎ কাজ করবে। তার জন্যে তার মালিকের কাছে রয়েছে যথোচিত প্রতিদান তাদের কোন ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্তও হবে না৷’ (আয়াত ১১২) ইতিপূর্বে শাস্তির ব্যাপারে এই মূলনীতি ঘোষণা করে তাদের অসার উক্তি খন্ডন করা হয়েছিলো । ‘তারা বলতো, আমাদেরকে আগুন স্পর্শই করবে না, মাত্র কয়েক দিন ব্যতীত !' তার জবাবে আল্লাহ তায়ালা বলেন, হা, যে ব্যক্তি পাপ করেছে এবং তার গুনাহ তাকে ঘেরাও করে ফেলেছে, সে দোযখের অধিবাসী হবে এবং সেখানে সে চিরদিন বাস করবে ৷' www.icsbook.info

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।