তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

তহলুদীদের যড়যন্র এখানে তাদেরকে সবাধান করা হয়েছে যে, নবীর সাথে এ ধরনের আচরণের শেষ পরিণাম চূড়ান্ত গোমরাহী এবং ঈমানের পরিবর্তে কুফরীতে নিমজ্জিত হওয়া । বনী ইসরাঈলের এই পরিণামই হয়েছিলো । ইহুদীদের বড়ই আশা ছিলো মুলমানদেরও যদি তারা এই পরিণতি ঘটাতে পারতো ৷ এ বিষয়টি পরবর্তী আয়াতে এভাবে বলা হয়েছে, ‘আহলে কেতাবের বেশীর জাগ লোক তোমাদেরকে ঈমান আনার পর পুনরায় কুফরীর দিকে ফিরিয়ে নিতে চায়, নিছক নিজেদের ঈর্ষা চরিতার্থ করার .......... সিদ্ধান্ত কার্যকর না করা পর্যন্ত তোমরা ক্ষমা ও উপেক্ষার নীতি অবলম্বন করে যাও নিশ্চয় আল্লাহ তায়ালা সর্ব বিষয়ে ক্ষমতাবান ৷’ (আয়াত ১০৯) বস্তুত, হিংসা বিদ্বেষ ও ঈর্ষা মানুষকে এ ধরনের আচরণেই প্ররোচিত করে থাকে । অন্যেরা যে ভালো জিনিসের সন্ধান পেয়েছে তা তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়ার প্ররোচণা দেয়। এসব দুর্বৃত্ত শ্রেণীর লোকেরা অজ্ঞতার কারণে এরূপ করে না বরং জেনে শুনে সচেতনভাবেই করে । ‘তাদের ঈর্ষার কারণে এবং সত্য কি তা প্রকাশিত হওয়ার পন্রও ।' বস্তুত, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ইহুদী জাতির মন প্রচন্ড হিংসা ও ঈর্ষায় পরিপূর্ণ ছিলো। এ অবস্থা আজও বিদ্যমান । এই ঈর্ষা ও প্রতিহিংসা থেকেই তাদের যাবতীয় ফন্দিফিকির ও ষড়যন্ত্রের উৎপত্তি । কোরআন এই বিষয়টিই স্পষ্ট করে দিতে চায়, যাতে মুসলমানরা তা অবহিত হয়। তারা যেন জেনে নেয় যে, ইহুদীরা তাদের বিশ্বাসে চিড় ধরাতে যত অপচেষ্টা " চালাচ্ছে, আল্লাহর মেহেরবাণীতে ইসলামের প্রতি ঈমান এনে যে কুফরী থেকে তারা মুক্তি পেয়েছে সেই কুফরীতে ফিরিয়ে নেয়ার জন্যে ইহুদীরা যত ষড়যন্ত্র চালাচ্ছে, সে সবের গোড়ায় রয়েছে তাদের এই প্রতিহিংসা ৷ যে বিরাট নেয়ামত মুসলমানদের হস্তগত হয়েছে, তার জন্যেই ইহুদীরা তাদের প্রতি এত হিংসায় জর্জরিত । আর এই সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পর এই ইহুদীদের দুরিভসন্ধি ও হিংসার মুখোশ উন্মোচিত হওয়ার পর কোরআন মোমেনদেরকে মহানুভবতার শিক্ষা দিচ্ছে এবং হিংসা দ্বারা হিংসার জবাব না দিয়ে তাদেরকে ক্ষমা করা ও তাদের অপতৎপরতা উপেক্ষা করার আহবান জানচ্ছে। কোরআন এই নীতি ততক্ষণ পর্যন্ত অবলম্বন করার উপদেশ দিচ্ছে যতক্ষণ আল্লাহ তায়ালা স্বয়ং তাদের ব্যাপারে সিদ্ধান্ত না নেন। তাই কোরআন বলছে, ‘অতএব তোমরা ক্ষমা কর ও ভালো ব্যবহার করো, যতক্ষণ না আল্লাহ তায়ালা তার সিদ্ধান্ত কার্যকর করেন, আল্লাহ তায়ালা সর্ববিষয়ে ক্ষমতাবান ৷ অর্থাৎ তোমরা আল্লাহর মনোনীত পথে চলতে থাকো, তোমাদের প্রতিপালকের আনুগত্য করতে থাকো এবং তোমাদের সৎকর্মের পুরস্কার আল্লাহর কাছে জমা রেখে নিশ্চিন্ত থাকো । ১১০ নং আয়াতটি লক্ষণীয় ‘তোমরা নামায কায়েম কর, যাকাত দাও । আর তোমরা যা কিছু সৎকাজ অগ্রিম পাঠিয়ে রাখবে, তা আল্লাহর কাছে পাবে। নিশ্চয় আল্লাহ তায়ালা তোমাদের কার্যকলাপ লক্ষ্য করেন ।' এভাবেই কোরআন মুসলিম জাতির চেতনা জাগ্রত করে, তাকে বিপদের উৎপত্তি স্থল ও ষড়যন্ত্রের উৎস সম্পর্কে সতর্ক এবং ইসলামের শত্রুদের অসদুদ্দেশ্য, দুরভিসন্ধি ও প্রতিহিংসা সম্পর্কে হুশিয়ার করে দেয়। তারপর তাদের সুপ্ত শক্তিকে আল্লাহর কাছে সোপর্দ করে তার | নির্দেশের অপেক্ষায় থাকার ও তার অনুমতির প্রতীক্ষায় থাকার উপদেশ দেয়। আর যতক্ষণ আল্লাহর সেই নির্দেশ না আসে ততক্ষণ ক্ষমা ও উদারতা অবলম্বনের পরামর্শ দেয়, যাতে তাদের www.icsbook.info

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।