[_ কলর ক সিলালিল কোরআন নেই । আত্মপক্ষ সমর্থনে তাদের কোনো কথা বলার সুযোগ নেই । এর মাঝেও সাইয়েদ কুতুব কিছু বলতে চাইতেন, কিন্তু তাকে কিছুই বলতে দেয়া হতোনা । হত্যার ষড়যন্ত্র করেছো। তোমরা এ দেশের ক্ষমতাসীনদের ক্ষমতাচ্যুত করতে চেয়েছো, তাই তোমাদের সবার নামে ফাসির আদেশ শোনানো হলো ৷’ এ ছিলো ১৯৬৬ সালের আগস্ট মাসের ঘটনা । সারা বিশ্ব হতবাক হয়ে এ ঘটনা দেখলো । বিচারের নামে এ অবিচার দেখে মানবতা সেদিন আর্তনাদ করে উঠলো । কিন্তু কে কার কথা! শোনে গোটা নাসের চক্র যেন এদের ফাসির দৃশ্য দেখার জন্যে ব্যস্ত হয়ে উঠেছিলো । কিছু পেছনের ঘটনা বাদশাহ ফারুকের সময়ের কথা । ১৯৪৮ সালের ৮ই ডিসেম্বর পশ্চিমী দুনিয়া বিশেষ করে বৃটিশদের ইশারায় সর্বপ্রথম ইখওয়ানকে বে-আইনী ঘোষণা করা হয়। ইখওয়ানকে বে-আইনী ঘোষণা করার নীলনকশা আঁকা হয় কিন্তু লন্ডনে ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বৃটিশরা ওয়াদা করেছিলো, যুদ্ধ শেষে মিসরকে স্বাধীনতা দেয়া হবে । যুদ্ধ শেষ হবার পর যখন বৃটিশরা স্বাধীনতার প্রশ্নে টালবাহানা শুরু করলো তখন ইখওয়ান এর বিরুদ্ধে প্রবল গণআন্দোলন গড়ে তোলে । অল্প দিনের মধ্যেই ইখওয়ানের জনপ্রিয়তা তুঙ্গে উঠে গেলো সদস্য সংখ্যা দাড়ালো ২৫ লাখের ওপর ৷ সমর্থক ও কর্মীর সংখা ছিলো আরো বহুগুণ । ইখওয়ানের এ বিপুল পরিমাণ জনপ্রিয়তা দেখেই দেশকে যারা বিদেশী প্রভুদের হাতে বিক্রী করে দিতে চাইলো সে গোষ্ঠী এদের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠলো । অতপর লম্পট বাদশাহর লম্পটি উযিরে আযমকে কে বা কারা গুলী করলে এই দোষ চাপানো হলো ইখওয়ানের ঘাড়ে ৷ শুরু হলো ইখওয়ানীদের ওপর চরম নির্যাতনের পালা । এর কিছুকাল পরে একদিন আলোচনার অজুহাতে ষড়যন্ত্রমূলক এক বৈঠকের আয়োজন করলো কুচক্রীরা ৷ রাস্তার মধ্যেই সরকারী খুনীদের হাতে শহীদ হলেন শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ ইখওয়ানের মোর্শেদে আম (কেন্দ্রীয় নেতা) শহীদ হাসানুল বান্না । দিনটি ছিলো ১৯৪৯ সালের ১২ই মার্চ । ১৯৫২ সালের জুলাই মাসে রক্তপাতহীন এক সামরিক বিপ্রবের মধ্য দিয়ে ক্ষমতায় এলেন কর্নেল নজীব ৷ ক্ষমতাসীন হয়ে তিনি দু্নীতিপরায়ণ সামরিক অফিসারদের এক তালিকা প্রণয়ন করলেন ৷ বলার অপেক্ষা রাখে না যে, এই সামরিক অফিসাররা ছিলো দীর্ঘদিন থেকে রাজা ফারুকের সব কয়টি কুকর্মের অংশীদার ৷ এই দুনীতিপরায়ণ ও অকর্মা অফিসারদের শীর্ষভাগে যার নাম ছিলো, সেই হলো জামাল আবদুন নাসের । কিভাবে যেন নাসের কর্নেল নজীবের সুদূরপ্রসারী পরিকল্পনার খবর জেনে গেলো এবং তার কুকীর্তির সাথীদের নিয়ে এক প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে কর্নেল নজীবকে ক্ষমতাচ্যুত করে রাতারাতি মিসরের যাবতীয় রাজনৈতিক কর্তৃত্বের চাবিকাঠি www.icsbook.info
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।