তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর ফী যিশলালিল কোরআন তাগিদে আবশ্যক হয়ে উঠেছিলো, অথবা তাওরাতের কিছু নির্দেশকে কোরআন দ্বারা সংশোধন করার ঘটনা হোক যা'তাওরাতকে সাধারণভাবে সমর্থন দেয়া সত্ত্বেও করা জরুরী হয়ে পড়ে ছিলো। এ সব যেটাই হোক না কেন বা এর সবকটাই হোক ইহুদীরা একে ইসলামের আকীদা বিশ্বাসের মূল উৎস সম্পর্কে সন্দেহ সৃষ্টির কাজে ছুতা হিসাবে ব্যবহার করেছে। কিন্তু কোরআন এই রহিত করা বা সংশোধন করার বিষয়টি সম্পর্কে এখানে চূড়ান্ত ব্যাখ্যা দিয়ে ইহুদীদের সৃষ্টি করা সন্দেহের দাঁতভাংগা জবাব দিয়েছে এবং ইসলামের বিরুদ্ধে তাদের যাবতীয় ষড়যন্রকে ভভভুল করে দিয়েছে। রসূল (স.)-এর জীবদ্দশায় পরিস্থিতির চাহিদা অনুসারে যে কোন খুঁটিনাটি পরিবর্তন ও ংশোধন করা হোক না কেন, তা মানবতার কল্যাণের জন্যেই করা হয়েছে এবং মানব জাতির বৃহত্তর স্বার্থেই করা হয়েছে। আল্লাহ তায়ালা একদিকে যেমন মানুষের সৃষ্টিকর্তা অপর দিকে তেমনি কোরআন নাযিলকারীও এবং রসূল প্রেরণকারীও । কাজেই কখন কোন পরিবর্তন প্রয়োজন তা তিনিই নির্ধারণ করবেন । তাই যখন তিনি কোন আয়াতকে রহিত করেন, তখন তাকে বিস্মৃত করে দেন। সে আয়াত শরীয়তের বিধি সম্বলিত কোন পঠিতব্য আয়াতও হতে পারে, অথবা কোন অলৌকিক ঘটনা সম্বলিত আয়াতও হতে পারে, যা সমকালীন কোন ঘটনা উপলক্ষে নাযিল হয়েছে এবং যার প্রয়োজন পরে শেষ হয়ে গেছে। এরূপ ক্ষেত্রে আল্লাহ তায়ালা তদ্রূপ অথবা তার চেয়ে উত্তম অন্য কোন আয়াত নাযিল করেন। আল্লাহ তায়ালা কোন ব্যাপারে অক্ষম নন । তিনি সব কিছুর মালিক এবং আকাশ ও পৃথিবীর সকল সৃষ্টির পরিচালক ও প্রভু । সর্বত্র কেবল তার নির্দেশই বলবৎ রয়েছে। এ কারণেই আল্লাহ্‌ তায়ালা বলেছেন, ‘তুমি কি জানোনা যে, আল্লাহ তায়ালা সর্বশক্তিমান? তুমি কি জানোনা যে, আকাশ ও পৃথিবীতে একমাত্র আল্লাহ তায়ালার কর্তৃত্ব বিরাজমান এবং তিনি ছাড়া তোমাদের কোন অভিভাবক নেই, সাহায্যকারীও নেই । (আয়াত ১০৬-১০৭) এ আয়াতে মোমেনদেরকে সম্বোধন করে যে কথা বলা হয়েছে, তাতে আভাস- ইংগিতে সতর্ক করা হয়েছে এবং স্মরণ করিয়ে দেয়া হয়েছে যে, আল্লাহ তায়ালাই তাদের অভিভাবক ও সাহায্যকারী । আল্লাহ তায়ালা ছাড়া তাদের আর কোন অভিভাবক ও সাহায্যকারী নেই । এই সতর্কবাণী ও স্মরণিকার কারণ সম্ভবত এই যে, মোমেনদের কেউ কেউ ইহুদীদের বিভ্রান্তিকর প্রচারাভিযান দ্বারা বিভ্রান্ত হচ্ছিল এবং তাদের প্রতারণাময় যুক্তিতে তাদের চিন্তাধারা এলোমেলো হয়ে যাচ্ছিল । এর পেছনে এ কারণও থাকতে পারে যে, মোমেনরা রসূল (স.)-এর কাছে এমন সব প্রশ্ব করতে শুরু করেছিলো, যা ইসলামী আকীদা বিশ্বাসের সাথে সংগতিশীল নয়। পরবর্তী আয়াতে খোলাখুলিভাবে যে সতর্কবাণী ও বিরক্তি প্রকাশ করা হয়েছে, তা দ্বারা বিষয়টি আরো দৃঢ়ভাবে প্রমাণিত হয় । আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা কি নিজেদের রসূলের কাছে সেই ধরনের প্রশ্ন করতে চাও, যে ধরনের প্রশ্ন '_| ইতিপূৰ্বে মুসাকে করা হয়েছিলো? যে কেউ ঈমানের পরিবর্তে কুফরীকে গ্রহণ করবে, সে নিশ্চয়ই সহজ সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবে ।' (আয়াত ১০৮) মূসা (আ.)-এর জাতি তার সাথে যে দুর্ব্যবহার করেছিলো, তার কাছে যেভাবে কথায় কথায় | দলীল প্রমাণ ও মোজেযা দেখানোর দাবী করতো এবং যখনই তিনি তাদেরকে কোন কাজের আদেশ দিতেন তখনই তার সাথে অসদাচরণ করতো, মোমেনদের কারো কারো মধ্যে সেই আচরণের বিবরণ কোরআনে একাধিক জায়গায় রয়েছে। www.icsbook.info

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।