এখানে দেখা যাচ্ছে, কোরআন আহলে কেতাব ও মোশরেকদেরকে সমভাবে কুফরীর দায়ে অভিযুক্ত করেছে। তারা শেষ নবীর নবুওয়তকে অস্বীকার করার কাজে সমান অংশীদার । এদিক থেকে তারা সমান । উভয়ের মনে মোমেনদের বিরুদ্ধে প্রচন্ড ঘৃণা ও বিদ্বেষ নিহিত এবং কেউই তাদের জন্যে কল্যাণ কামনা করে না। আর মুসলমানদের যে জিনিসটাকে তারা সবচেয়ে বেশী অপছন্দ করে তা হলো তাদের এই নতুন বিধানটি ৷ আল্লাহ তায়ালা তাদেরকে এই কল্যাণকর ও EN EEE CEE LE কোরআন নাযিল করলেন, কেন তাদেরকে এই মহান নেয়ামতে ভূষিত করলেন, কেন তাদেরকে পৃথিবীতে আল্লাহর দ্বীন সংরক্ষণের দায়িত্ দিলেন, যার চেয়ে বড় ও মর্যাদাবান দায়িত্ব পৃথিবীতে আর নেই । আল্লাহ তায়ালা নিজের বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা নিজের অনুগ্রহ দ্বারা ধন্য করতে পারেন এই বিষয়টাই ইহুদীরা তাদের ঈর্ষা ও আক্রোশের বশে সহ্য করতে পারে না। এমনকি তাদের এই ঈর্ষা ও আক্রোশ এত দূর গড়িয়েছে তারা জিবরাঈল (আ.)-এর বিরুদ্ধেও নিজেদের শত্রুতার কথা প্রকাশ করতে দ্বিধা করে না৷ কারণ তিনি রসূল (স.)-এর কাছে ওহী নিয়ে আসেন। এ সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। ‘আল্লাহ তায়ালা তার অনুগ্রহ যার ইচ্ছা করেন বরাদ্দ করেন৷’ কেননা রেসালাতের মৃত অনুগ্রহ কোথায় নাযিল করা উচিত, তা আল্লাহই ভালো জানেন। এটাকে তিনি যখন মোহাম্মদ (স.)-এর জন্যে নির্দিষ্ট করেছেন এবং তার প্রতি ঈমান আনয়নকারী মুসলমানদেরকে তার সেবক হওয়ার গৌরবে ভূষিত করেছেন তখন বুঝতে হবে যে, তাদেরকে তিনি এ দায়িত্বের যোগ্য বলেই জানতেন । ‘আল্লাহ তায়ালা মহান অনুগ্রহের মালিক ।' বস্তুত, নবুওত রেসালাত এবং ঈমান ও ঈমানের দাওয়াতের চেয়ে বড় নেয়াতম আর নেই, এই ইংগিতটি মোমেনদের মনে এই অনুভূতির সৃষ্টি করে যে, তারা যে ইসলাম ও ঈমানের নেয়ামত লাভ করেছেন তা সর্বশ্রেষ্ঠ নেয়ামত । আর এর আগের আয়াতে জানানো হয়েছে কাফেররা মোমেনদের বিরুদ্ধে কিরূপ হিংসা-বিদ্বেষ পোষণ করে এবং মোমেনদের উচিত তাদের সম্পর্কে সতর্ক থাকা । উক্ত সতর্কতার অনুভূতি আর এ আয়াতে বর্ণিত অনুভূতি এই উভয় অনুভূতি ইহুদীদের সন্দেহ সংশয় সৃষ্টির উদ্দেশ্যে পরিচালিত প্রচারাভিযান রুখে দাড়ানোর জন্যে জরুরী | কেননা তারা মোমেনদের বিশ্বাস দুর্বল করে দিতে চায়। এই বিশ্বাস বা ঈমানই হলো সেই মহোত্তম সম্পদ, যার জন্যে তারা মুসলমানদেরকে হিংসা করে থাকে । আগেই বলেছি যে, এই প্রচারাভিযানে ইহুদীদের মেতে ওঠার উপলক্ষ ছিলো কতিপয় আদেশ আল্তাহ তায়ালা কর্তৃক রহিত করন । বিশেষত, কেবলা পরিবর্তনের বেলায় যা মুসলমানদের ওপর তাদের শ্রেষ্ঠত্বের যুক্তিকে ভদ্ভুল করে দিয়েছিলো । আল্লাহ্ তায়ালা এ প্রসংগে ১০৬ নং আয়াতে বলেছেন, ‘আমি যখনই কোন আয়াত বাতিল করি বা ভুলিয়ে দেই, তখনই তার চেয়ে ভালো অথবা তদ্রূপ আরেকটা আয়াত নিয়ে আসি!” উক্ত আয়াত নাযিল হওয়ার উপলক্ষটি কেবলা পরিবর্তনই হোক-যেমন এই সূরার পরবর্তী শের বর্ণনা থেকে বুঝা যায় অথবা অন্য কোন ঘটনা হোক, যেমন কোন কোন আইন বা বিধিকে সংশোধন করা যা মুসলিম সমাজের ক্রমবর্ধমান ও পরিবর্তনশীল প্রয়োজন ও অবস্থার www.icsbook.info
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।