হলহুদীদের শীষ্টাচার বিবর্জিত আচরণ প্রথমে ১০৪ থেকে ১১০ পর্যন্ত এই ছয়টি আয়াত লক্ষ্য করুন । এখানে সর্বপ্রথম ‘হে মোমেনরা’ বলে তাদের বৈশিষ্টপূর্ণ গুণবাচক নামটি দ্বারা সম্বোধন করা হয়েছে। এ বিশ্রেষণ শুধু যে তাদেরকে অন্যান্য ধর্মাবলম্বীদের থেকে পৃথক করে তা নয় বরং তাদেরকে তাদের প্রতিপালকের সাথে ও তাদের নবীর সাথে সম্পর্কযুক্ত করে । এ সম্বোধন তাদের মনে আদেশ গ্রহণ ' ও মান্য করার উৎসাহ সৃষ্টি করে দেয় । এই গুণ বেশিষ্টের কারণেই মোমেনদেরকে বলা হয়েছে যে, তারা যেন রসূল (স.) কে কখনো 'রায়েনা' (আমাদের দিকে লক্ষ্য করুন) না বলে ‘উনযুরনা’ (আমাদের দিকে দৃষ্টি দিন) বলে৷ তারপর তাদেরকে রসূলের আদেশ শ্রবণের অর্থাৎ অনুসরণের আদেশ দেয়া হয়েছে এবং কাফেররা যে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে তা থেকে সতর্ক করে। ‘ হে মোমেনরা! তোমরা 'রায়েনা’ বলোনা, ‘উনযুরনা’ বলো ও শোনো ৷ আর কাফেরদের জন্যে রয়েছে যন্ত্রণাময় শাস্তি ।' বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় যে, (রায়েনা' ও ‘উনযুরনা’ সমার্থক শব্দ হওয়া সত্বেও) ‘রায়েনা’' বলতে নিষেধ করার পেছনে একটি গুরুতর কারণ রয়েছে। একশ্রেণীর অসভ্য ও দুশ্চরিত্র ইহুদী রসূল (স.) কে 'রায়েনা' শব্দটা বলার সময় এমন বিকৃতভাবে উচ্চারণ করতো যে, এটি 'র্লু'য়ুনাত্' ধাতু থেকে নির্গত একটা খারাপ অর্থবোধক শব্দের মত শোনা যেত । শেষোক্ত এই ধাতু থেকে নির্গত হলে 'রায়েনা’ শব্দের অর্থ হয় ‘ওহে বোকা’ বা ‘ওহে হাবা!' তারা রসূল (স.)-কে সরাসরি মুখের ওপর গাল দিতে ভয় পেতো । তাই এ রকম বিকৃত ও সুচতুর পন্থায় গাল দেয়ার ফন্দি উদ্ভাবন করতো । ইহুদীদের অল্প বয়স্ক বখাটেরাই এরূপ করতো । তাই মোমেনদেরকে এ শব্দটিই ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, কেননা এটা ইহুদীরা ব্যবহার করতো । আল্লাহ তায়ালা মোমেনদেরকে এর সমার্থক এমন একটি শব্দ ব্যবহার করার আদেশ দিয়েছেন, য৷ দুশ্চরিত্র লোকেরা বিকৃত করতে পারবে না এবং ইহুদীদের ঘৃণ্য উদ্দেশ্য পন্ড হয়ে যাবে। ইহুদীদের এরূপ নিকৃষ্ট ও নিম্নমানের আচরণ পদ্ধতি অবলম্বন থেকে বুঝা যায় রসূল (স.)-এর প্রতি তাদের অন্তরে কি সাংঘাতিক আক্রোশ ও বিদ্বেষের আগুন জ্বূলতো, তারা কেমন জঘন্য বেআদব ও দুরাচার ছিলো এবং তার সাথে তাদের আচরণ কত ইতরামি ও কুরুচিপূর্ণ ছিলো। আর এই নিষেধাজ্ঞা থেকে অনুমান করা যায় আল্লাহ্ তায়ালা স্বীয় নবী (স.) ও মুসলিম জামায়াতকে এবং নিজের প্রত্যেক বন্ধুকে তার শত্রুদের প্রতারণা ও ষড়যন্ত্র থেকে রক্ষা করার ব্যাপারে কত যত্নবান ছিলেন। এরপর ‘১০৫ নং আয়াতে মুসলমানদেরকে ইহুদীদের অন্তরে লালিত ঘোরতর শক্রতা ও দুরভিসন্ধির কথা জানিয়ে দেয়া হয়েছে, আর তাদের মনে যে হিংসা ও বিদ্বেষ লুকিয়ে রয়েছে আল্লাহ তায়ালা মুসলমানদেরকে বিশেষ অনুগ্রহ প্রদর্শন করার কারণে তাও অবহিত করা হয়েছে। এর উদ্দেশ্য এই যে, মুসলমানরা যেন তাদের শত্রুদের থেকে সাবধান হয়, যে ঈমানের জন্যে তারা ইহুদীদের বিদ্বেষের শিকার হয়েছে, তা যেন তারা আঁকড়ে ধরে রাখে এবং আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত অনুগ্রহকে যেন সংরক্ষণ ও তার জন্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আল্লাহ তায়ালা বলেন, ‘আহলে কেতাব ও মোশারেকদের মধ্য থেকে যারা ইসলামকে প্রত্যাখ্যান করেছে, তারা এটা পছন্দ করে না যে, তোমাদের মালিকের কাছ থেকে তোমাদের ওপর ভালো কিছু নাযিল হোক । আল্লাহ তায়ালা তার অনুগ্রহকে যার নামে ইচ্ছা বরাদ্দ করে থাকেন। আল্লাহ তায়ালা সুমহান অনুগ্রহকারী ৷’ (আয়াত ১০৫) ঘিলাল ১ম ২৩ www.icsbook.info
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।