বিশ্বাসের ভিত্তিমূলেই তারা কুড়াল চালাতে উদ্যত হলো। তারা বলতে লাগলো, বাইতুল মাকদেসের দিকে মুখ করে নামায পড়া যদি ভুল হয়ে থাকে, তাহলে তো তোমাদের এতদিনের নামায ও যাবতীয় এবাদাত নষ্ট হয়ে গেছে। আর যদি বাইতুল মাকদেসের দিকে নামায পড়া শুদ্ধ হয়ে থাকে, তাহলে সেটা রহিত করার কারণ কী? এর মানে দাড়ায় এই যে, আল্লাহর কাছ থেকে অর্জিত ও সঞ্চিত পুণ্যকর্মের পুঁজি এবং সর্বোপরি মোহাম্মাদ (স.)-এর নেতৃত্বের প্রজ্ঞা ও বিচক্ষণতা সম্পর্কে মুসলমানদের মনে যে ভরসা ও আস্থা ছিলো, তার ওপর তারা কুঠারাঘাত করতে লাগলো । এই ন্যক্কারজনক ও ঘৃণ্য প্রচারাভিযানের কিছু অশুভ প্রতিক্রিয়া কোন কোন মুসলমানের মনে দেখা দিয়েছিলো বলে মনে হয়। তাই তারা গভীর উৎকণ্ঠা ও অস্থিরতা সহকারে রসূল (স.)-কে এ সম্পর্কে নানারকম প্রশ্ব করতে লাগলো এবং তার কাছে এ আদেশের সপক্ষে যুক্তি প্রমাণ চাইতে লাগলো । অথচ নবীর নেতৃত্বের প্রতি পরিপূর্ণ ও অবিচল আনুগত্য থাকলে এবং ইসলামী আকীদার উৎসের প্রতি অটল আস্থা থাকলে এই জিজ্ঞাসা ও অস্থিরতার সৃষ্টি হতেই পারে না। তাই কোরআনের এ আয়াতগুলো নাযিল হয়ে মুসলমানদেরকে এ কথা বুঝিয়ে দেয় যে, যে সূক্ষ্ম জ্ঞান, প্রজ্ঞা ও দূরদর্শিতা দ্বারা আল্লাহ তায়ালা মুসলমানদের জন্যে সর্বাধিক কল্যাণমূলক ব্যবস্থা নির্বাচন করেন এবং প্রত্যেক ব্যাপারে কোন ব্যবস্থা তাদের জন্যে সর্বাধিক উপযোগী তা জ্ঞাত হন, সেই নির্ভুল ও সূক্ষ্ম জ্ঞান অনুসারেই তিনি কিছু আদেশ ও আয়াতকে রহিত করে থাকেন। কোরআন এই সাথে তাদেরকে এই মর্মেও সতর্ক করে দেয় যে, ইহুদীদের মূল লক্ষ্য মুসলমানদেরকে ইসলাম থেকে ফিরিয়ে নিয়ে আবার একেবারে কাফের বানিয়ে ফেলা । এর একমাত্র কারণ আল্লাহ তায়ালা কেন ইহুদীদেরকে বাদ দিয়ে মুসলমানদেরকে শেষ নবী, শেষ কেতাব, আল্লাহর বিশেষ অনুগ্রহ ও দান এবং বিশ্ব পরিচালনার এই মহান দায়িত্ব দিয়ে ভূষিত করলেন-সে জন্যেই তাদের যাবতীয় ঈর্ষাবোধ। আর ইহুদীদের এসব বিভ্রান্তিকর অপপ্রচারণার মূলে কি গোপন অসদুদ্দেশ্য নিহিত রয়েছে, তাও এখানে উন্মোচন করা হয়েছে। এখানে ইহুদীদের এই দাবীও খন্ডন করা হয়েছে যে, বেহেস্ত একমাত্র তাদেরই প্রাপ্য এবং ইহুদী ও খৃস্টান এই উভয় গোষ্ঠী কিভাবে পরস্পরকে বলতো যে, তাদের ধর্ম কোন ধর্মই নয়। অনুরূপভাবে মোশারেকরাও সকল ধৰর্মাবলস্বীকেই বলতো যে, আসল ধর্ম তাদের কাছেই রয়েছে, অন্যদের ধর্ম কোন ধর্ম নয়। এরপর মুসলমানদের সামনে ইহুদীদের সেই ভয়াবহ দুরভিসন্ধি উন্মোচন করা হয়েছে, যা কেবলা পরিবর্তনের ঘটনার পেছনে তারা লুকিয়ে রেখেছিলো । ইহুদীদের সেই ঘৃণ্য উদ্দেশ্য হলো আল্লাহর ঘর ও প্রথম কেবলা কাবা শরীফের দিকে মুখ ফিরিয়ে নামায পড়া থেকে বিরত রাখা, আর এটি মসজিদে আল্লাহর নাম উচ্চারণ বন্ধ করা ও তাকে ধ্বংস করার নামান্তর । এভাবে আলোচনা করতে গিয়ে কোরআন একপর্যায়ে ইহুদী ও খৃস্টানদের আসল মতলব মুসলমানদের সামনে ফাস করে দিয়েছে। সেটি হলো, মুসলমানদেরকে ইসলাম থেকে ফিরিয়ে | পুনরায় ইহুদী বা খৃষ্টানে পরিণত করা । বলা হয়েছে যে, রসূল (স.) যতক্ষণ তাদের ধর্ম অনুসরণ না করবেন, ততক্ষণ তারা তার ওপর সন্তুষ্ট হবে না । আর তখন তারা চালাবে কুটিল ষড়যন্ত্র ও চাপিয়ে দেবে যুদ্ধ । এটাই হলো বাতিল ও বিভ্রান্তিকর অপপ্রচারণার মূল কারণ, যা আপত, দৃষ্টিতে প্রতীয়মান হয় তাদের যুক্তিসমূহের পেছনে এটাই লুকিয়ে আছে। www.icsbook.info
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।