তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

ভাফসীর আয়াত ১০৪-১৪৯ এ আয়াতগুলোতে ইহুদীদের দুরভিসন্ধি এবং ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্রের বিবরণ দেয়া হয়েছে। তাদের কুটিল চক্রান্ত থেকে তাদের অন্তরে মুসলমানদের বিরুদ্ধে নিহিত বিদ্বেষ ও আক্রোশ থেকে, দিবারাত্র তাদের মুসলিম বিরোধী ফন্দিফিকির ও তাদের ক্ষতি সাধনের পরিকল্পনা থেকে মুসলিম জাতিকে সতর্ক করা হয়েছে। সেই সাথে মুসলমানদেরকে কথায় কিংবা কাজে শেষ নবীর (স.) দাওয়াত প্রত্যাখ্যানকারী এসব ইহুদী ও খৃস্টানদের অনুকরণ করতে নিষেধ করা হয়েছে। ইহুদীদের মুসলিম বিদ্বেষী ও ইসলাম বিরোধী কথাবার্তা ও কার্যকলাপ সর্বোপরি মুসলিম সমাজের ভেতরে বিবাদ বিসম্বাদ ও কোন্দল সৃষ্টির জন্যে তাদের প্রতিনিয়ত ষড়যন্তর পাকানোর পেছনে আসল কারণ কী, তাও এ আয়াতগুলোতে উন্মোচন করা হয়েছে। মুসলিম উন্মার নতুন প্রজন্মের প্রয়োজন অনুসারে এবং তাদের সমকালীন পরিস্থিতি ও পরিবেশের তাগিদে যখন শরীয়তের কিছু কিছু নির্দেশ রহিত করা হলো, তখন এই বিষয়টিকে কেন্দ্র করে ইহুদীরা মুসলমানদের মধ্যে সংশয় সৃষ্টির অপচেষ্টা চালাতে লাগলো । এসব নির্দেশের উৎস সম্পর্কে তারা তাদের মনে সন্দেহ জাগিয়ে দেবার প্রয়াস চালাতে লাগলো। তারা মুসলমানদেরকে বলতে লাগলো, এসব নির্দেশ যদি আল্লাহর কাছ থেকে আসতো, তাহলে তা রহিত হতো না এবং আগের বিধি পরিবর্তন বা বাতিল করে নতুন বিধি জারী করা হতো না । কেবলা পরিবর্তনের ঘটনাকে এ ক্ষেত্রে তারা একটা বিশেষ অজুহাত হিসাবে কাজে লাগালো হিজরতের ষোল মাস পরে যখন বাইতুল মাকদেসের পরিবর্তে পবিত্র কা'বার দিকে মুখ করে নামায পড়ার বিধান জারী হলো, তখন তাদের সেই প্রচারণা অভিযান আরো জোরদার হলো । বাইতুল মাকদেস আহলে কেতাবের (ইহুদী ও খৃস্টানদের) কেবলা ছিলো। রসূল (স.) হিজরতের পর মন্ধার মত এই কেবলা অভিমুখে নামায পড়তে থাকেন । তাই সেটাকে তারা এই মর্মে একটা প্রমাণ হিসাবে তুলে ধরতে থাকে যে, তাদের ধর্মই হলো আসল ধর্ম এবং তাদের কেবলাই সঠিক কেবলা ৷ ইহুদীদের এই বিভ্রান্তিকর প্রচারণা দেখে রসূল (স.) মনে মনে বাইতুল মাকদেস থেকে আল্লাহর মহাসম্মানিত ঘর কা'বার দিকে মুখ ফিরিয়ে নামায পড়ার জন্যে উদগ্রীব হয়ে উঠলেন কিন্তু প্রকাশ্যে তা কারো কাছে বললেন না। এই বাসনা তার মনে ক্রমেই ঘনীভূত হতে থাকে । অবশেষে আল্লাহ তায়ালা তার মনোবাঞ্ছা পূর্ণ করে তার মনোপুত, কেবলার দিকে মুখ ফিরিয়ে নামায পড়ার আদেশ দেন। সূরার পরবর্তী অংশে যথাস্থানে এ বিষয়ের বর্ণনা আসছে । এই কেবলা বদলের আদেশ দ্বারা যেহেতু বনী ইসরাইলের উল্লিখিত যুক্তির অসারতা প্রমাণিত হচ্ছিল, তাই কেবলা পরিবর্তনটা তাদের কাছে অসহনীয় ব্যাপার হয়ে দাড়ালো । এমন মোক্ষম যুক্তিটা হাতছাড়া হয়ে যাওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে উঠলো । তাই শেষ পর্যন্ত তারা এই পরিবর্তনকে উপলক্ষ করে মুসলমানদের মধ্যে এক বিভ্রান্তিকর অপপ্রচারণা চালানো শুরু করে দিল । যে উৎস থেকে রসূল (স.)-এর কাছে বিভিন্ন নির্দেশ আসে তার বৈধতা এবং যে প্রক্রিয়ায় তিনি এসব আদেশকে ওহি থেকে গ্রহণ করেন তার বিশুদ্ধতা সম্পর্কে তাদের মনে দ্বিধা-দ্বন্দ ও সন্দেহ-সংশয় সৃষ্টির জন্যে তারা উঠে পড়ে লেগে গেল । অর্থাৎ মুসলিম গণমানসে নিহিত ইসলামী আকীদা www.icsbook.info

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।