তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

স্যার, এই যে দেখুন, ইখওয়ানের সদস্যভুক্তির ফরম তার পকেটে ৷ তাকে জিজ্ঞেস করার আগেই ' সে বলতে শুরু করে, হ্যা, আমি ইখওয়ানের লোক, ইখওয়ানীরাই আমাকে পাঠিয়েছে আপনাকে গুলী করার জন্যে । নেতাকে আর পায় কে? সে তো এই অজ্ুহাতটির খৌজেই ছিলো । গ্রেফতারকৃত ইখওয়ানীদের বিচারের জন্যে গঠন করা হলো স্পেশাল সামরিক আদালত । বিচারক, বাদী-বিবাদী ও উভয় পক্ষের উকিল-এরা সবাই প্রেসিডেন্টের নিয়োজিত ৷ তারপরও তাদের রায় কার্যকর করার জন্যে প্রেসিডেন্টের স্বাক্ষর প্রয়োজন হতো । অনুমোদনের নামে তা তার নির্দেশ হিসাবে কাজ করতো । বিচারের নমনা সাইয়েদ কুতুবের বিচার শুরু হলো। বাদী পক্ষ সমর্থনের জন্যে সাইয়েদ কুতুব ও তার বন্ধুদের কোনো কৌসুলী নিয়োগের অধিকার ও সুযোগ দেয়া হলো না । দেশের শাসনতান্ত্রিক বিধি অনুযায়ী সুদান ও মরক্কোর আইনজীবীরা মিসরের আদালতে মামলা পরিচালনা করতে পারলেও তাদের সে সুবিধা দেয়া হলো না । সাইয়েদ কুতুব ও তার সাথীদের মামলা পরিচালনার জন্যে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে সুদান, মরক্কো ও আরো দু-একটি আরব দেশের কয়েকজন আইনজীবী কায়রো এসেছিলেন তাদের সবাইকে কায়রোর বিমানবন্দর থেকেই ফেরত পাঠিয়ে দেয়া হয়। দু একজন আইনজীবীকে আদালত কক্ষ থেকে গলা ধাক্কা দিয়েও বের করে দেয়া হয় । ফরাসী বার এসোসিয়েশনের সভাপতি উইলিয়াম থরপও চেয়েছিলেন মামলার কাজে কায়রো আসতে, কিন্তু অনুমতি পাননি। লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-ও এ ব্যাপারে তাদের চেষ্টার ক্রটি করেনি ৷ তারা প্রথমত মামলা পরিচালনার জন্যে একজন আইনজীবী পাঠাতে চেয়েছে, নাসের অনুমতি দেয়নি । তারপর তারা বিচার কক্ষে তাদের একজন পর্যবেক্ষক পাঠাতে চেয়েও সফল হয়নি । ১৯৬৬ সালের ২৫শে এপ্রিল তারিখে এই প্রতিষ্ঠান তার এক প্রতিবাদলিপিতে লিখেছে, শুধু তাদেরই নয়, মিসরীয় স্বৈরশাসক গোটা বিচারকক্ষে কোনো বিদেশী নাগরিক, সাংবাদিক, জনপ্রতিনিধি এমনকি কোনো সাধারণ মানুষকেও ঢুকতে দেয়নি । আদালতের কোনো বিবরণী যেন সরকারের অথারাইজেশন ছাড়া সংবাদ মাধ্যমে প্রকাশিত হতে না পারে তার জন্যে তারা একটি কুখ্যাত সেন্সরশীপ এ্যাষ্ট চালু করে রাখে । I প্রথম ঘোষণা দেয়া হলো সমগ্র বিচারের অনুষ্ঠানটি জাতীয় প্রচার মাধ্যম সরাসরি প্রচার করা হবে, কিন্তু অভিযুক্ত নেতারা যখন অপরাধ স্বীকার করতে অস্বীকার করলেন এবং তাদের ঞ্র্নীর কারা কর্তৃপক্ষ যে অকথ্য নির্যাতন চালিয়েছে তা বর্ণনা করতে শুরু করলেন, তখন সম্পূর্ণ বিনা নোটিশেই সম্প্রচারের গোটা কর্মসূচী বাতিল করে দেয়া হলো । এই হচ্ছে মিসরীয় সামরিক আদালতে বিচারের নমুনা-যার মাধ্যমে তাদের এতো বড়ো দন্ড দেয়া হয়েছে বিচারালয়ে বিচারের নামে যে প্রহসন চালানো হয়েছে ১৯৬৬ সালের ১৩ই এপ্রিল তার কিঞ্চিৎ বিবরণী কায়রোর আধা-সরকারী দৈনিক আল আহরাম পত্রিকাটি প্রকাশ করেছে! LC ee যিশলালশ ১ম ত www.icsbook.info

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।