তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রভাব বিস্তার করার ফলেই বিভিন্ন ঘটনা সংঘটিত হয়ে থাকে । অবশ্য সকল উপায়-উপকরণ ও কার্যকারণেরও কার্যকরিতা চূড়ান্তভাবেই আল্লাহর ইচ্ছা ও অনুমতির ওপর নির্ভরশীল, আমি ইতিপূর্বে তা বলেছি । আবার ফিরে আসা যাক হারত ও মারূত ফেরেশতাদ্বয়ের প্রসংগে ৷ তারা কারা এবং কখন তারা বাবেলে গিয়েছিলেন? এ ব্যাপারে যে কথাটা নিসন্দেহে বলা যায় তা এই যে, এ কাহিনীটা ইহুদীদের মধ্যে প্রসিদ্ধ ছিলো। এর প্রমাণ হলো, কোরআনে প্রদত্ত এই বর্ণনায় তারা কোনো আপত্তি তোলেনি বা অস্বীকার করেনি । যে সব ঘটনা শ্রোতাদের জানা থাকতো, সেগুলো সম্পর্কে কোরআন সংক্ষিপ্ত বর্ণনা দিয়েই ক্ষান্ত থাকতো । কেননা উদ্দেশ্য পূরণের জন্যে এই সংক্ষিপ্ত বৰ্ণনাই যথেষ্ট ছিলো । এর চেয়ে বেশী বিস্তারিত বিবরণ দেয়ার কোনো প্রয়োজন ছিলোনা । কারণ বিস্তারিত বিবরণ দেয়া কোরআনের উদ্দেশ্য নয়। এই দুই ফেরেশতা সম্পর্কে যেসব কেসসা কাহিনী প্রচলিত রয়েছে, ‘তাফসীর ফী যিলালিল কোরআন’ সেগুলোর বিবরণ দেয়া আমার মূনোপুত নয়। কেননা সেগুলোকে সমর্থন করে এমন একটিও বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না। মানব জাতির পরীক্ষার জন্যে তার ইতিহাসের বিভিন্ন যুগে ও বিভিন্ন পর্যায়ে সেই যুগ ও ইতিহাসের সেই পর্যায়ের সাথে সংগতিপূর্ণ ও তৎকালীন মানুষের অনুধাবনযোগ্য বিভিন্ন রকমের অলৌকিক ও পরীক্ষামূলক ঘটনাবলী ঘটেছে। এ উদ্দেশ্যে দুইজন ফেরেশতা অথবা ফেরেশতার মত পুণ্যবান দু'জন মানুষের আবির্ভাব ঘটানো যদি আল্লাহর ইচ্ছা হয়ে থাকে, তবে সেটা মোটেই বিরল ও বিচিত্র কিছু নয়। বিভ্রান্তি ও গোমরাহীর ঘোর অন্ধকারের মধ্য দিয়ে ইতিহাসের রাজপথ ধরে মানব জাতি যখন ক্রমান্বয়ে সম্মুখপানে এগিয়ে চলেছে, তখন তার এই পথ পরিক্রমায় এ জাতীয় ঘটনাবলী ঘটা খুবই স্বাভাবিক ৷ উল্লেখিত আয়াতসমূহ থেকে যে সুস্পষ্ট ও অকাট্য শিক্ষা পাওয়া যায় আমাদের সেটাই যথেষ্ট মনে করা উচিত সেই ঘটনার সুদীৰ্ঘকাল পরে আজকের যুগে আমরা যে পরিবেশে আছি, তার সাথে মিলিয়ে জটিলতার সৃষ্টি করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই । কেননা এ আয়াতের কিছু ংশ আদতেই ‘মোতাশাবেহ’ অর্থাৎ দুর্বোধ্য শ্রেণীভুক্ত । এ বিবরণ থেকে আমাদের শুধু এতটুকু জেনে নেয়াই যথেষ্ট যে, আল্লাহর অকাট্য ও সুনিশ্চিত কেতাব নিজেদের কাছে থাকতে অলীক কল্প-কাহিনীর পেছনে ছুটতে গিয়ে বনী ইসরাঈল জাতি গোমরাহীর কী অতল গহ্বরে নিমজ্জিত হয়েছিলো । এ বিবরণ থেকে আমাদের জন্যে এটুকু শিক্ষা গ্রহণই যথেষ্ট যে, যাদু বিদ্যা পুরোপুরি একটা শয়তানী বিদ্যা তাই এটা সুস্পষ্ট কুফরী । এই কুফরীতে লিপ্ত হলে মানুষের পরকালের সকল কল্যাণ বিনষ্ট হতে বাধ্য । www.icsbook.info

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।